রাজধানীর কলমিলতা বাজারের ক্ষতিপূরণ এবং ভাসানটেক পুনর্বাসন প্রকল্পসহ সারা দেশের বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বস্তি পুনর্বাসন ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ এ আহ্বান জানায়। একই সঙ্গে দ্রুত সমস্যাগুলোর দৃশ্যমান সমাধান না হলে ঈদের পর কঠোর শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির চেয়ারম্যান মো. আবদুর রহিম।
তিনি বলেন, যদি স্বাধীনতার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহিমূলক সামাজিক আন্দোলন শক্তিশালী হতো, তাহলে আজ কলমিলতা বাজারের ক্ষতিপূরণ কিংবা ভাসানটেক পুনর্বাসনের মতো বিষয়গুলো এত দীর্ঘদিন ঝুলে থাকত না।