‘এক এগারোর ষড়যন্ত্রকারীদের কি মানবতাবিরোধী অপরাধে বিচার হবে?’ শীর্ষক এক প্রতিবেদন গত ১২ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ হয়েছে। এই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জাহিদ হোসেন।
প্রতিবাদ লিপিতে জাহিদ হোসেন বলেন, আমার উপস্থিতিতে নির্যাতন চালিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জবানবন্দি আদায় এবং তাকে অনেকটা পঙ্গু করে ফেলার অভিযোগ সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। এ ঘটনার সঙ্গে আমাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। ওই সময়ে আমি হজে ছিলাম। ওই সময়কার আমার অবস্থান, কার্যাবলি সমন্ধে আমাকে না জিজ্ঞেস করে বা যাচাই-বাছাই না করে প্রকাশ করা হয়েছে, যা নিয়মবহির্ভূত এবং দুঃখজনক। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবেদকের বক্তব্য : যথাযথ তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।