শিরোনাম
প্রকাশ: ০৮:৪৯, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০৯:০৭, বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬

শতভাগ সুষ্ঠু নির্বাচন চাই

প্রিন্সিপাল এম এইচ খান মঞ্জু
অনলাইন ভার্সন
শতভাগ সুষ্ঠু নির্বাচন চাই

একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরানোই ছিল অন্তর্র্বর্তী সরকারের অন্যতম প্রধান কাজ। আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচন হওয়া ছাড়া বিকল্প কিছু নেই। নির্বাচন না হলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সরকারকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে যা যা করণীয় তা করতে হবে। রাজনৈতিক দলগুলোকে সরকার ও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করতে হবে। সুষ্ঠু পরিবেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন কীভাবে করা যায়, তা নিশ্চিতে সরকারকে কঠোর ভূমিকা রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য রাজনৈতিক দল, সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে সুশাসন, উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতার অন্যতম সোপান। গণতন্ত্রের মাধ্যমে সমাজের মানুষের তথা রাষ্ট্রের নাগরিকরা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। নির্বাচনপ্রক্রিয়া হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার একটি সর্বজনস্বীকৃত রীতি ও অপরিহার্য অনুষঙ্গ। নির্বাচন প্রক্রিয়ায় ভোট প্রদানের মাধ্যমে জনগণ রাষ্ট্র পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করে। এর মাধ্যমে জনমতের প্রতিফলন ঘটে এবং সরকার পরিবর্তন হয়।

বিগত দিনে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হওয়ার কারণেই বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। যার কারণে সবার নিকট গ্রহণযোগ্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার লক্ষ্যে জনগণের ন্যায্য অধিকার, আকাঙ্ক্ষা পূরণসহ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার স্বার্থে এই নির্বাচনে করণীয় হচ্ছে, ক) নির্বাচনকালীন প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা ও তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রদান করা; খ) ভোট গ্রহণের আগে বিভিন্ন বুথে খালি বাক্স সরবরাহের পর অবশিষ্ট শূন্য ব্যালট বাক্সসমূহ যদি থাকে, এমন নিরাপদ স্থানে রাখতে হবে, যাতে তা প্রার্থী অথবা নির্বাচনি এজেন্ট অথবা পোলিং এজেন্টদের কাছে দৃশ্যমান থাকা নিশ্চিত হয়; গ) ভোট চলাকালে ব্যালট বাক্স পরিপূর্ণ হয়ে গেলে ব্যালট ভর্তি বাক্স বা বাক্সগুলো সংশ্লিষ্ট বুথেই রাখা, যাতে তা সংশ্লিষ্ট সহকারী প্রিসাইডিং অফিসার এবং নির্বাচনি এজেন্ট এবং অথবা পোলিং এজেন্টদের নিকট দৃশ্যমান থাকে; ঘ) ভোট শেষে ব্যালট গণনার জন্য কেবল ভোট গ্রহণে ব্যবহৃত ব্যালট বাক্সসমূহ খোলা এবং ঙ) প্রিসাইডিং অফিসার কর্তৃক স্বাক্ষরিত ফলাফল শিট ভোট কেন্দ্রে পোলিং এজেন্টকে হস্তান্তর না করে কেউ যেন ভোট কেন্দ্র ত্যাগ না করে তা নিশ্চিত করা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচন কমিশন যাতে একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে পারে এখন আমরা এমনটিই চাই।

সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আচরণবিধি মেনে চলা, নেতা-কর্মীদের সংযত রাখা, সহিংসতা ও প্রভাব বিস্তারের রাজনীতি পরিহার করা-এসব বিষয়ে দলীয় নেতৃত্বকে কার্যকর ভূমিকা রাখতে হবে। নির্বাচনি মাঠে প্রশাসনের নিরপেক্ষতা যেমন জরুরি, তেমনি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণও সমানভাবে গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের মূল শক্তি একটি বিশ্বাসযোগ্য নির্বাচন। জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে পারলেই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হবে। জেলা প্রশাসন, পুলিশ এবং রাজনৈতিক দলগুলোর সমন্বিত ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছে। জাতি আশা করছে, এ নির্বাচনের মধ্য দিয়ে সংসদ ও সরকার গঠিত হওয়ার পর আমরা একটি সুস্থির গণতান্ত্রিক সমাজ পাব।

আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে, রাজনৈতিক দলগুলোর অন্তর্দ্বন্দ্ব এবং বড় রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল, উদ্ধার না হওয়া লুণ্ঠিত অস্ত্র, চরমপন্থি ও পার্বত্য এলাকার সশস্ত্র গোষ্ঠী, সংখ্যালঘু ইস্যু ও ধর্মীয় অপপ্রচার, জামিনপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, আসনভিত্তিক অনিরাপত্তা, প্রচার-প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বাধা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গুজব ও অপপ্রচার।

লেখক : সাবেক সংসদ সদস্য

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর
ঋণখেলাপি : শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন
ঋণখেলাপি : শুধু তালিকা নয়, ব্যবস্থা নিন
সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট
সরকারের সর্বনাশে মঈনরাই যথেষ্ট
‘বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে’
‘বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে এবং ত্যাগে’
বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না
বাংলাদেশ কেন ‘আদর্শ রাষ্ট্র’ হতে পারছে না
সুফলভোগীদের সেবা নিশ্চিত করতে ‘গ্রাম সরকার’ পুনর্গঠন এখনই জরুরি
সুফলভোগীদের সেবা নিশ্চিত করতে ‘গ্রাম সরকার’ পুনর্গঠন এখনই জরুরি
সমন্বিত উদ্যোগ ছাড়া হামের বিস্তার রোধ করা সম্ভব নয়
সমন্বিত উদ্যোগ ছাড়া হামের বিস্তার রোধ করা সম্ভব নয়
বৈষম্য কমেনি বরং বৃদ্ধি পেয়েছে
বৈষম্য কমেনি বরং বৃদ্ধি পেয়েছে
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শূন্য খরচে কর্মী নিতে মালয়েশিয়ার ‌‘এআই’ প্রযুক্তি চালু
প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে শূন্য খরচে কর্মী নিতে মালয়েশিয়ার ‌‘এআই’ প্রযুক্তি চালু
জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে মানসম্মত শিক্ষার অপরিহার্যতা
জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে মানসম্মত শিক্ষার অপরিহার্যতা
শ্রেষ্ঠ বিনিয়োগ আসলে কোনটি
শ্রেষ্ঠ বিনিয়োগ আসলে কোনটি
সৌর বিদ্যুৎ: সম্ভাবনা, বাস্তবতা এবং সুপারিশ
সৌর বিদ্যুৎ: সম্ভাবনা, বাস্তবতা এবং সুপারিশ
প্লুরাল পুলিশিং
প্লুরাল পুলিশিং
সর্বশেষ খবর
ইরানকে অস্ত্র দেবে না চীন, হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে খুশি বেইজিং: ট্রাম্প
ইরানকে অস্ত্র দেবে না চীন, হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে খুশি বেইজিং: ট্রাম্প

এই মাত্র | পূর্ব-পশ্চিম

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১ মিনিট আগে | জাতীয়

বিশ্বকাপ শেষ ফরাসি স্ট্রাইকারের
বিশ্বকাপ শেষ ফরাসি স্ট্রাইকারের

২ মিনিট আগে | মাঠে ময়দানে

নাসিরনগরে ঐতিহ্যবাহী শুটকি মেলায় ক্রেতাদের ভিড়, কমেছে পণ্য বিনিময় প্রথা
নাসিরনগরে ঐতিহ্যবাহী শুটকি মেলায় ক্রেতাদের ভিড়, কমেছে পণ্য বিনিময় প্রথা

১০ মিনিট আগে | দেশগ্রাম

নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম চালকবিহীন কার্গো উড্ডয়ন করল চীন
নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম চালকবিহীন কার্গো উড্ডয়ন করল চীন

১১ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

সরকারের অর্থনৈতিক কৌশল হবে বাস্তবভিত্তিক : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
সরকারের অর্থনৈতিক কৌশল হবে বাস্তবভিত্তিক : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

১৭ মিনিট আগে | মন্ত্রীকথন

গাজায় ৫৩০ টন মানবিক সহায়তা পাঠাল আফগানিস্তান
গাজায় ৫৩০ টন মানবিক সহায়তা পাঠাল আফগানিস্তান

১৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি লিখেছেন ট্রাম্প
ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি লিখেছেন ট্রাম্প

২১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম, মালামাল লুট
কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম, মালামাল লুট

২২ মিনিট আগে | নগর জীবন

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর রেফারিকে দুষলেন রাফিনহা
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর রেফারিকে দুষলেন রাফিনহা

২৩ মিনিট আগে | মাঠে ময়দানে

লেবাননে ইসরায়েলি হামলায় সাড়ে ৩ লাখেরও বেশি শিশু বাস্তুচ্যূত
লেবাননে ইসরায়েলি হামলায় সাড়ে ৩ লাখেরও বেশি শিশু বাস্তুচ্যূত

২৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

এক্সে ভিডিওর লিংক কপি করার সুবিধা কি সত্যিই বাতিল?
এক্সে ভিডিওর লিংক কপি করার সুবিধা কি সত্যিই বাতিল?

৩১ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

অবৈধ মজুতকৃত ৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
অবৈধ মজুতকৃত ৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

৩৩ মিনিট আগে | জাতীয়

পৃথিবীকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন?
পৃথিবীকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন?

৩৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প
‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প

৪৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী

৪৪ মিনিট আগে | মন্ত্রীকথন

আইপিএলে দুই ম্যাচের জন্য ছিটকে গেলেন রোহিত শর্মা
আইপিএলে দুই ম্যাচের জন্য ছিটকে গেলেন রোহিত শর্মা

৪৬ মিনিট আগে | মাঠে ময়দানে

পাপের সবচেয়ে বড় শাস্তি কী
পাপের সবচেয়ে বড় শাস্তি কী

৪৭ মিনিট আগে | ইসলামী জীবন

ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়
ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

৫১ মিনিট আগে | জাতীয়

‘ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে’
‘ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে’

৫৫ মিনিট আগে | মন্ত্রীকথন

যুক্তরাষ্ট্রকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি

৫৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

৫৮ মিনিট আগে | অর্থনীতি

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১
সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

৫৯ মিনিট আগে | নগর জীবন

কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১ ঘণ্টা আগে | জাতীয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

১ ঘণ্টা আগে | জাতীয়

হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে শিশুর মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ইরানি হামলায় দামি ড্রোন হারানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
ইরানি হামলায় দামি ড্রোন হারানোর কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চট্টগ্রাম বিমানবন্দরে ৩৬০ কার্টন সিগারেট ও স্মার্টফোন জব্দ
চট্টগ্রাম বিমানবন্দরে ৩৬০ কার্টন সিগারেট ও স্মার্টফোন জব্দ

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

সর্বাধিক পঠিত
মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল
মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম
এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

৭ ঘণ্টা আগে | রাজনীতি

সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের
‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

৮ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী
ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম
এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম

৮ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি
আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি

২২ ঘণ্টা আগে | জাতীয়

১৮ মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব
১৮ মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আগের চেয়ে সহজ কানাডার নাগরিকত্ব, নতুন আইনে বড় সুযোগ
আগের চেয়ে সহজ কানাডার নাগরিকত্ব, নতুন আইনে বড় সুযোগ

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

৭ ঘণ্টা আগে | জাতীয়

রেড গ্রাসের নামে ভারত থেকে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আমদানি
রেড গ্রাসের নামে ভারত থেকে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আমদানি

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী

২৩ ঘণ্টা আগে | জাতীয়

চীনা জাহাজে বিষাক্ত সায়ানাইড পেল ফিলিপাইন, উত্তেজনা তুঙ্গে
চীনা জাহাজে বিষাক্ত সায়ানাইড পেল ফিলিপাইন, উত্তেজনা তুঙ্গে

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণে রাশিয়ার নতুন প্রস্তাব
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণে রাশিয়ার নতুন প্রস্তাব

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা
বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ
লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ

৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ বৈঠকে বসতে পারে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ বৈঠকে বসতে পারে: ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের প্রসঙ্গ টেনে ভারতকে ধুয়ে দিল উইজডেন
বাংলাদেশের প্রসঙ্গ টেনে ভারতকে ধুয়ে দিল উইজডেন

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাকিস্তান কি যুক্তরাষ্ট্র-ইরান ও সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতির ভারসাম্য রক্ষা করতে পারবে?
পাকিস্তান কি যুক্তরাষ্ট্র-ইরান ও সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতির ভারসাম্য রক্ষা করতে পারবে?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শুটিং সেটে যে খাবার না দিলে ‘মাথা গরম’ হয়ে যায় জয়া আহসানের
শুটিং সেটে যে খাবার না দিলে ‘মাথা গরম’ হয়ে যায় জয়া আহসানের

৬ ঘণ্টা আগে | শোবিজ

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত
মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

৭ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা, শাস্তি পেলেন অধিনায়ক
পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা, শাস্তি পেলেন অধিনায়ক

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইন্টার মায়ামি ছাড়লেন মাসচেরানো
ইন্টার মায়ামি ছাড়লেন মাসচেরানো

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নোয়াখালীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ
নোয়াখালীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ

৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন
৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র
লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাশিয়ার ‘চুরি করা শস্য’বাহী জাহাজ ভিড়তে দিচ্ছে ইসরায়েল, ক্ষুব্ধ ইউক্রেন
রাশিয়ার ‘চুরি করা শস্য’বাহী জাহাজ ভিড়তে দিচ্ছে ইসরায়েল, ক্ষুব্ধ ইউক্রেন

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক