শিরোনাম
প্রকাশ: ১৬:১১, রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

এলেন, দেখলেন— এবার জয়ের পালা

ব‍্যারিস্টার আবু সায়েম
অনলাইন ভার্সন
এলেন, দেখলেন— এবার জয়ের পালা

২৪ ডিসেম্বর ২০২৫। লন্ডন সময় সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে বিমান বাংলাদেশের বিজি–২০২ ফ্লাইটটি যখন হিথ্রো বিমানবন্দর থেকে আকাশে উড়াল দেয়, তখন তারেক রহমানের অনুভূতি কেমন ছিল? কী ভাবছিলেন রাজনীতির এই বিস্ময়মানব?

ডিসেম্বরের ইউরোপ মানেই কনকনে শীত। বিকেল গড়াতেই সূর্য মিলিয়ে যায় দিগন্তে, নেমে আসে বিষণ্ণ অন্ধকার—যা অকারণে মন ভারী করে তোলে। প্রায় দেড় যুগের সম্পর্ক যে দেশটির সঙ্গে, যে ভূমিতে বসে তিনি ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন, দীর্ঘ নির্বাসন শেষে সেই দেশটি ছেড়ে যাচ্ছেন। কিছুটা বিষাদ থাকতেই পারে। আবার একই সঙ্গে—সতেরো বছর পর নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার তীব্র আকুলতা। আশা ও আশঙ্কার আলোছায়ায় নিশ্চয়ই আন্দোলিত হচ্ছিলো তাঁর হৃদয়, মহাসমুদ্রের ঢেউয়ের মতো।

কেমন হবে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন? তাঁকে কাছে পেয়ে কী হবে গণমানুষের প্রতিক্রিয়া? আবেগ-উচ্ছ্বাস কি বাঁধভাঙা জোয়ারে রূপ নেবে? কেমন দেখতে পাবেন তাঁর ফেলে আসা বাংলাদেশ, স্মৃতিবিজড়িত ঢাকা শহর—এসব প্রশ্ন নিশ্চয়ই দোলাচলে রেখেছিল তাঁকে।

বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর তাঁর মন যে আবেগে আপ্লুত হয়েছিল, তা সহজেই অনুমেয়। বিমান থেকে নামার পর নিজেকে সংযত রাখলেও চোখের কোণে নিশ্চয়ই জমে উঠেছিল সজলতা। বড় মানুষদের কাঁদতে নেই—এই সংযমেই হয়তো নিজেকে সামলে নিয়েছিলেন তিনি। দুঃখ, কষ্ট আর অপমান বুকে নিয়ে যে মাটি তাঁকে ছাড়তে হয়েছিলো সতেরো বছর আগে, সেই মাটির গন্ধ নিতে তিনি খালি পায়ে নেমে পড়েছিলেন বিমানবন্দরের আঙিনায়। দুহাতে মাটি মাখিয়ে যখন নীরবে বসে ছিলেন, তখনো তিনি জানতেন না—জনসমুদ্রের প্লাবনে ভেসে গেছে ঢাকা শহর। আঠারো কোটি মানুষ তখন রাজপথ, টেলিভিশন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে। সমগ্র বিশ্ব প্রত্যক্ষ করছিলো অভূতপূর্ব এক দৃশ্য—ঘরের ছেলে ঘরে ফিরেছে; বরণ করতে উতলা গোটা দেশ। তাঁকে ঘিরে কোনো কার্পণ্য নেই, কোনো কৃত্রিমতা নেই।

বিমানবন্দর থেকে স্বদেশ প্রত্যাবর্তন মঞ্চে যাওয়ার পথে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা লক্ষ লক্ষ মানুষ হাত নেড়ে, স্লোগানে স্লোগানে জানিয়ে দিলো তাদের ভালোবাসা। আগের রাত থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলো ছিল জনতার দখলে। আবাল–বৃদ্ধ–বনিতা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে তাঁকে একনজর দেখার জন্য। কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান; কে ধনী, কে দরিদ্র—কোনো ভেদাভেদ ছিল না। পরম মমতায় বাংলাদেশ আপন করে নেয় তার মজলুম সন্তানকে। এমন ভালোবাসা পৃথিবীর ইতিহাসে খুব কম নেতার ভাগ্যেই জুটেছে।

মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান দুই হাত উঁচু করে সম্বোধন করলেন—“প্রিয় বাংলাদেশ।” তিনি শোনাননি কোনো অলীক স্বপ্নের কথা; শোনালেন বাস্তবতার গান। দৃঢ় কণ্ঠে বললেন— “I have a plan.” মঞ্চ ছাড়ার আগেও একই প্রত্যয় উচ্চারণ করলেন আরও দু’বার। মানবিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে তিনি যে অবিচল, তা স্পষ্ট করে দিলেন সেদিন।

এভারকেয়ার হাসপাতালে গমন, শহীদ জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, কবি নজরুল ও ওসমান হাদির কবর জিয়ারত, নির্বাচন কমিশনে উপস্থিতি—মানুষের ঢল আর উদ্দীপনায় যেন একটি বার্তাই স্পষ্ট হয়ে উঠলো—তারেক রহমান ও বাংলাদেশ এখন সমার্থক। অবিস্মরণীয় স্বদেশ প্রত্যাবর্তনে তিনি একাকার হয়ে গেলেন ছাপ্পান্ন হাজার বর্গমাইলে। 

ঠিক তখনই মাকে হারানোর বেদনাময় ঘটনার মুখোমুখি হলেন তারেক রহমান। তিনি দেশের মাটিতে পা দেওয়ার তিন দিনের মাথায়, ৩০শে ডিসেম্বর ২০২৫ তারিখে, সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন রাজনীতির মহান ব্যক্তিত্ব, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের অভিভাবক বেগম খালেদা জিয়া। তারেক রহমান স্বচক্ষে দেখলেন দেশমাতার প্রতি মানুষের অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। দলমত, শত্রু-মিত্র, ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, কুটনীতিক নির্বিশেষে সবাই এসে দাঁড়ালো তারেক রহমান ও জিয়া পরিবারের পাশে।

তারেক রহমান এলেন, দেখলেন—এবার জয়ের পালা।

ঘনিয়ে আসছে বহুল প্রত্যাশিত নির্বাচন। দেশবাসী চায় একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ ভোটের উৎসব। বিশেষ করে প্রথমবারের ভোটাররা, কিংবা গত সতেরো বছরে যারা ভোট দিতে পারেনি অথবা যাদের ভোটের প্রতিফলন ঘটেনি—তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের মতপ্রকাশের জন্য। নিয়মের স্বাভাবিক প্রক্রিয়ায় তারেক রহমান এখন বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দলটির চেয়ার‍ম‍্যান। মানুষের প্রত্যাশা, বিএনপি জয়লাভ করবে এবং এ দলের কর্ণধার দেশের প্রধানমন্ত্রী হবেন। আন্তর্জাতিক পরিসরেও তাঁকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। সঙ্গত কারণেই তাঁর ওপর মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। 

তবে মানুষের চাওয়া বেশি নয়। তারা ভালো থাকতে চায়। চায় নিরাপত্তা, ন্যায়বিচার ও মর্যাদা। তারা ফ্যাসিবাদের অন্ধকারে ফিরে যেতে চায় না। তারা চায় ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার স্বাধীনতা এবং স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা। গুম, খুন ও নির্যাতনের যুগে ফিরে যেতে চায় না মানুষ। তারা লোভী নয়। প্রাসাদে ঘুমাতে চায় না, বিলাসিতা চায় না; দু’বেলা পোলাও–কোরমার স্বপ্নেও বিভোর নয়। তারা চায় শান্তি ও ন্যায়বিচার। মানুষ এমন একটি রাষ্ট্র চায়, যেখানে গুম, খুন ও নিপীড়নের ভয় থাকবে না, মতপ্রকাশ অপরাধ হবে না এবং নাগরিক তার অধিকার নিয়ে রাষ্ট্রের দ্বারস্থ হতে পারবে।

তারেক রহমান ‘I have dream’ দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। তাঁর ‘I have a plan’ নিশ্চয়ই ন‍্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা, যেখানে মানুষ শান্তিতে ও নিরাপদ থাকবে। কোন সন্দেহ নেই, এ পথেই তাঁকে হাঁটতে হবে। মার্টিন লুথার কিং-এর ‘True peace is not merely the absence of tension; it is the presence of justice.’ নিশ্চয়ই তাঁর চিন্তাজগতকে নির্দেশনা দিচ্ছে। 

শেষ কথায় আসি। তারেক রহমান তাঁর বিশ্বাসের সর্বোচ্চ জায়গা থেকে মহানবী (সা.)–এর ন্যায়পরায়ণতার রেফারেন্স টেনেছেন। নবীর আদর্শে একটি রাষ্ট্র পরিচালনার পথে এগিয়ে যেতে চান তিনি; মানুষ নিশ্চয়ই তাঁর ওপর আস্থা রাখবে। আমি যা বুঝি, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার পথে অবিচল থাকলেই তিনি জয় করতে পারবেন দেশবাসীর মন। তখন তাঁর প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি হবে একটি জাতীয় রূপান্তরের সূচনা। 

লেখক: আইনজীবী ও সদস‍্য, বিএনপি মিডিয়া সেল

বিডি প্রতিদিন/মুসা

এই বিভাগের আরও খবর
ইতিহাস ক্ষমা করেনি, করবে না
ইতিহাস ক্ষমা করেনি, করবে না
বন্দরকেন্দ্রিক সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি
বন্দরকেন্দ্রিক সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি
এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয় দিন বদলেরও
এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয় দিন বদলেরও
ভোটের ডামাডোলে মলিন ভাষার মাস
ভোটের ডামাডোলে মলিন ভাষার মাস
ব্যবসায়ী-উদ্যোক্তাদের অগ্রাহ্যের জেরেই দুর্গতিতে দেশ-সরকার-জনগণ
ব্যবসায়ী-উদ্যোক্তাদের অগ্রাহ্যের জেরেই দুর্গতিতে দেশ-সরকার-জনগণ
স্বাস্থ্য খাত : সংকট উত্তরণে জরুরি নীতি-পদক্ষেপ
স্বাস্থ্য খাত : সংকট উত্তরণে জরুরি নীতি-পদক্ষেপ
নির্বাচন কি ‘ঈদ উৎসব’-এর মতো হবে?
নির্বাচন কি ‘ঈদ উৎসব’-এর মতো হবে?
অর্থ ও পেশিশক্তির প্রভাবে নির্বাচন চরিত্র হারায়
অর্থ ও পেশিশক্তির প্রভাবে নির্বাচন চরিত্র হারায়
মুদ্রানীতি সহজ হওয়া প্রয়োজন
মুদ্রানীতি সহজ হওয়া প্রয়োজন
সমষ্টির বাইরে ঘটে না মুক্তি
সমষ্টির বাইরে ঘটে না মুক্তি
বাংলাদেশের ভোটে বিদেশিদের কড়া নজর
বাংলাদেশের ভোটে বিদেশিদের কড়া নজর
সরকারে যাবে কারা, কোন দল?
সরকারে যাবে কারা, কোন দল?
সর্বশেষ খবর
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির বিষয়ে যা জানাল বাফুফে
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির বিষয়ে যা জানাল বাফুফে

৪১ মিনিট আগে | মাঠে ময়দানে

আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী
আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

১ ঘণ্টা আগে | পরবাস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে মোদির নামে ছড়ানো ভাইরাল ভিডিও ভুয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে মোদির নামে ছড়ানো ভাইরাল ভিডিও ভুয়া

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাদা কাপড় ঝকঝকে রাখার ৭টি কার্যকর উপায়
সাদা কাপড় ঝকঝকে রাখার ৭টি কার্যকর উপায়

৩ ঘণ্টা আগে | জীবন ধারা

সংযমী আচরণই ইসলামের শিক্ষা
সংযমী আচরণই ইসলামের শিক্ষা

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

ইতিহাস ক্ষমা করেনি, করবে না
ইতিহাস ক্ষমা করেনি, করবে না

৩ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

৩ ঘণ্টা আগে | রাজনীতি

দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রান্নাঘরে পিঁপড়ার উৎপাত? জেনে নিন কেমিক্যালমুক্ত নিরাপদ প্রতিকার
রান্নাঘরে পিঁপড়ার উৎপাত? জেনে নিন কেমিক্যালমুক্ত নিরাপদ প্রতিকার

৪ ঘণ্টা আগে | জীবন ধারা

আসন্ন নির্বাচনে বিএনপিকে ‘ফেভারিট’ বলল দ্য ইকোনমিস্ট
আসন্ন নির্বাচনে বিএনপিকে ‘ফেভারিট’ বলল দ্য ইকোনমিস্ট

৪ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ সই
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ সই

৪ ঘণ্টা আগে | জাতীয়

ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে: আনিসুর রহমান খোকন তালুকদার
ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে: আনিসুর রহমান খোকন তালুকদার

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শ্রীনগরে গলায় তার পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
শ্রীনগরে গলায় তার পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

২০তম নিষেধাজ্ঞা: রাশিয়াকে আলোচনায় আনতে চাপ বাড়াচ্ছে ইইউ
২০তম নিষেধাজ্ঞা: রাশিয়াকে আলোচনায় আনতে চাপ বাড়াচ্ছে ইইউ

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হুমকি-ধামকি দিয়ে ফেরাউন-নমরুদও টিকে থাকতে পারেনি : সৈয়দ রেজাউল করিম
হুমকি-ধামকি দিয়ে ফেরাউন-নমরুদও টিকে থাকতে পারেনি : সৈয়দ রেজাউল করিম

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের
চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাপানে কিছু খনিজ পাঠাতে রাজি হলো চীন
জাপানে কিছু খনিজ পাঠাতে রাজি হলো চীন

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বন্দরকেন্দ্রিক সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি
বন্দরকেন্দ্রিক সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি

৫ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

ব্যায়াম করলেও বয়সের সঙ্গে শক্তি কমে, জানাল গবেষণা
ব্যায়াম করলেও বয়সের সঙ্গে শক্তি কমে, জানাল গবেষণা

৬ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার
তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ
বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রংপুরে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩
রংপুরে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘নদী ভাঙনের কথা সর্বপ্রথম সংসদে বলব’
‘নদী ভাঙনের কথা সর্বপ্রথম সংসদে বলব’

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সংসদে প্রথমেই বলব নদী ভাঙনের কথা: সেলিম রেজা
সংসদে প্রথমেই বলব নদী ভাঙনের কথা: সেলিম রেজা

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন : পর্যবেক্ষক মিশন প্রধান
বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন : পর্যবেক্ষক মিশন প্রধান

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

৬ ঘণ্টা আগে | জীবন ধারা

শরীয়তপুর-১ আসনে বিএনপি প্রার্থীর ভিন্নধর্মী প্রচারণা
শরীয়তপুর-১ আসনে বিএনপি প্রার্থীর ভিন্নধর্মী প্রচারণা

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১২ ফেব্রুয়ারি ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে: মির্জা আব্বাস
১২ ফেব্রুয়ারি ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে: মির্জা আব্বাস

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপির নির্বাচনি সভা
সিরাজগঞ্জের কামারখন্দে বিএনপির নির্বাচনি সভা

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির
মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির

১১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি
পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি

১২ ঘণ্টা আগে | রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল
নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ
৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ

১৭ ঘণ্টা আগে | জাতীয়

বিএনপিতে যোগ দিয়ে যা বললেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিয়ে যা বললেন জাকসু ভিপি জিতু

১২ ঘণ্টা আগে | রাজনীতি

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির

১১ ঘণ্টা আগে | রাজনীতি

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৯ ঘণ্টা আগে | জাতীয়

ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০

১০ ঘণ্টা আগে | নগর জীবন

ঢাবিতে উপদেষ্টা সাখাওয়াত, বিডার আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ
ঢাবিতে উপদেষ্টা সাখাওয়াত, বিডার আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ

৯ ঘণ্টা আগে | জাতীয়

পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ
পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ

১৬ ঘণ্টা আগে | জাতীয়

দ্বিতীয় দিনেও ভোট দেননি কারাবন্দি ইনু-মেনন
দ্বিতীয় দিনেও ভোট দেননি কারাবন্দি ইনু-মেনন

১৫ ঘণ্টা আগে | জাতীয়

মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?
মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

১৩ ঘণ্টা আগে | নগর জীবন

চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের
চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

৭ ঘণ্টা আগে | নগর জীবন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

১০ ঘণ্টা আগে | জাতীয়

পুতিনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ট্রাম্প
পুতিনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রাশিয়া-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি শেষ, মহাচিন্তায় ভারত
রাশিয়া-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি শেষ, মহাচিন্তায় ভারত

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

৮ ঘণ্টা আগে | জাতীয়

যমুনার সামনে বিক্ষোভকারীদের ওপর কোনো গুলি ছোড়া হয়নি: ডিএমপি
যমুনার সামনে বিক্ষোভকারীদের ওপর কোনো গুলি ছোড়া হয়নি: ডিএমপি

৯ ঘণ্টা আগে | জাতীয়

টানা ৪ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের
টানা ৪ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের

১৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২
প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী
কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েলে বিনিয়োগ বন্ধ করলো চীন?
ইসরায়েলে বিনিয়োগ বন্ধ করলো চীন?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধই ইরানের টিকে থাকার একমাত্র উপায়?
যুদ্ধই ইরানের টিকে থাকার একমাত্র উপায়?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, নিশ্চিত আইসিসি কড়া পদক্ষেপ নেবে’
‘পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, নিশ্চিত আইসিসি কড়া পদক্ষেপ নেবে’

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের অদ্ভুত শর্ত, প্রকল্পের অর্থছাড়ের বিনিময়ে নিজের নামে চান রেলস্টেশন-বিমানবন্দর
ট্রাম্পের অদ্ভুত শর্ত, প্রকল্পের অর্থছাড়ের বিনিময়ে নিজের নামে চান রেলস্টেশন-বিমানবন্দর

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি
নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি

প্রথম পৃষ্ঠা

তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার
তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার

পেছনের পৃষ্ঠা

যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল
যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল

প্রথম পৃষ্ঠা

সিলেটের ভোটে তিন ফ্যাক্টর
সিলেটের ভোটে তিন ফ্যাক্টর

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

জামায়াতকে ভোট দেওয়া হারাম
জামায়াতকে ভোট দেওয়া হারাম

প্রথম পৃষ্ঠা

শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার
শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ শুরু
বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ শুরু

মাঠে ময়দানে

গ্রিজমানদের গোল উৎসবের রাত
গ্রিজমানদের গোল উৎসবের রাত

মাঠে ময়দানে

সংগীতই ছিল আইয়ুব বাচ্চুর জীবন : চন্দনা
সংগীতই ছিল আইয়ুব বাচ্চুর জীবন : চন্দনা

শোবিজ

ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল
ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল

পেছনের পৃষ্ঠা

পানির জন্য হাহাকার আসছে
পানির জন্য হাহাকার আসছে

পরিবেশ ও জীবন

সোনার দাম কমছে
সোনার দাম কমছে

পেছনের পৃষ্ঠা

গোয়েন্দা রিপোর্টে তোলপাড়
গোয়েন্দা রিপোর্টে তোলপাড়

পেছনের পৃষ্ঠা

বোতলব্রাশ ফুলের সৌন্দর্যে ব্যাকুল
বোতলব্রাশ ফুলের সৌন্দর্যে ব্যাকুল

পেছনের পৃষ্ঠা

রমজানের আগে স্বস্তির বাতাস
রমজানের আগে স্বস্তির বাতাস

পেছনের পৃষ্ঠা

আখ চাষির মুখে হাসি
আখ চাষির মুখে হাসি

শনিবারের সকাল

আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড
আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড

প্রথম পৃষ্ঠা

থাকছে ফ্যামিলি কার্ড জুলাই সনদে গুরুত্ব
থাকছে ফ্যামিলি কার্ড জুলাই সনদে গুরুত্ব

প্রথম পৃষ্ঠা

চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে
চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে

প্রথম পৃষ্ঠা

বড় ধাক্কা তৈরি পোশাকশিল্পে
বড় ধাক্কা তৈরি পোশাকশিল্পে

প্রথম পৃষ্ঠা

রপ্তানিতে খুলছে নতুন দুয়ার
রপ্তানিতে খুলছে নতুন দুয়ার

প্রথম পৃষ্ঠা

প্রবাসী ভোটারের এক-তৃতীয়াংশ ব্যালটই পাননি
প্রবাসী ভোটারের এক-তৃতীয়াংশ ব্যালটই পাননি

প্রথম পৃষ্ঠা

বিএনপি জামায়াত স্বতন্ত্র সংঘর্ষে আহত ২১
বিএনপি জামায়াত স্বতন্ত্র সংঘর্ষে আহত ২১

প্রথম পৃষ্ঠা

সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি
সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ-ভারত ফাইনাল
বাংলাদেশ-ভারত ফাইনাল

মাঠে ময়দানে

পারলার থেকে উদ্ধার মালিকের লাশ
পারলার থেকে উদ্ধার মালিকের লাশ

পেছনের পৃষ্ঠা

প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে ফের মার্কিন হামলা, দুজন নিহত
প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে ফের মার্কিন হামলা, দুজন নিহত

পেছনের পৃষ্ঠা

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮ জন
ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮ জন

পেছনের পৃষ্ঠা

ব্যতিক্রমী নির্বাচনি প্রচার
ব্যতিক্রমী নির্বাচনি প্রচার

পেছনের পৃষ্ঠা