শিরোনাম
প্রকাশ: ২১:০৩, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

পরাশক্তির সংঘাতে বাংলাদেশ: একক অস্তিত্ব নাকি কৌশলগত সামরিক জোট?

ড. মো. মিজানুর রহমান
অনলাইন ভার্সন
পরাশক্তির সংঘাতে বাংলাদেশ: একক অস্তিত্ব নাকি কৌশলগত সামরিক জোট?

বিশ্বের নিরাপত্তা পরিসর ক্রমেই জটিল হয়ে উঠছে। পরাশক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা শুধু অর্থনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ নয়; সামরিক ক্ষেত্রেও তা তীব্র রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত—দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। প্রতিটি দেশই প্রতিবেশী দেশগুলোকে নিজেদের কৌশলগত জোটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে, কখনও অর্থনৈতিক চাপ, কখনও সামরিক বা কূটনৈতিক প্রভাবের মাধ্যমে।

চীন তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনার চেষ্টায় আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে। ভারত তার সেভেন সিস্টার প্রদেশ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশকে কৌশলগতভাবে প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। পশ্চিমা ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোও প্রায়ই প্রতিবেশীদের রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে। সামরিক প্রতিযোগিতা, অস্ত্র আধুনিকায়ন ও রফতানি আজ বিশ্বের সবচেয়ে বড় “ব্যবসা”তে পরিণত হয়েছে। ফলে অস্ত্র বিক্রেতারা যেন যুদ্ধ চাই যুদ্ধ চাই করছে।

২০২৫ সালের SIPRI-এর তথ্য অনুযায়ী, বৈশ্বিক সামরিক ব্যয় প্রায় ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে এবং আধুনিক অস্ত্রের বাজার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সিমান্ত ঘেঁষে রাখাইন সীমান্তে মিয়ানমার–চীন–আমেরিকা–রোহিঙ্গা–সেনা সংঘাত দিনে জটিল আকার ধারণ করছে। এই জটিলতা প্রমাণ করছে যে আঞ্চলিক অস্থিরতা শুধু সীমান্তের বিষয় নয়; এটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনীতি এবং জনগণের জীবনযাত্রায় প্রভাব ফেলে। এই পরিস্থিতিতে বাংলাদেশের এককভাবে অস্তিত্ব রক্ষা ক্রমেই কঠিন হয়ে উঠছে। সীমিত সামরিক শক্তি, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত চাপ একত্রে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর প্রশ্ন তুলছে।

এই প্রবন্ধে বাংলাদেশ কি এককভাবে নিরাপদ থাকতে পারবে, নাকি কৌশলগত সামরিক জোটের মাধ্যমে নিরাপত্তা বৃদ্ধি করবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক জোটের উদাহরণ, তাদের সফলতা ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করা হবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কৌশলটি বেশি কার্যকর হতে পারে তা তুলে ধরা হয়েছে।

বিশ্বের রাজনৈতিক মানচিত্র ক্রমেই এক ধরনের ‌‘নতুন শীতল যুদ্ধের’ দিকে অগ্রসর হচ্ছে। পরাশক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধ না হলেও কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা স্পষ্ট। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কৌশলগত অঞ্চল—তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, সেভেন সিস্টার প্রদেশ ও রাখাইন—আজ আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে।

চীন ‘এক চীনের নীতি’র আওতায় তাইওয়ানকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আঞ্চলিক আধিপত্য জোরদার করতে চায়। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন দিচ্ছে এবং দক্ষিণ চীন সাগরে নৌ-সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এই দ্বন্দ্ব কেবল দুই পরাশক্তির মধ্যে সীমাবদ্ধ নয়; পার্শ্ববর্তী দেশগুলোও কৌশলগত চাপ ও অনিশ্চয়তার মুখে পড়ছে। আঞ্চলিক শক্তি হিসেবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় তথাকথিত ‘সেভেন সিস্টার’ প্রদেশগুলো আজ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই অঞ্চলকে ঘিরে ভারতের নিরাপত্তা ও প্রভাব বিস্তারের কৌশল শুধু বাংলাদেশের সীমান্তেই নয়, বরং চীন, পাকিস্তান, নেপাল ও মিয়ানমারের সঙ্গেও জটিল আন্তঃসম্পর্ক সৃষ্টি করেছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI), মিয়ানমারে চীন–সমর্থিত অবকাঠামো ও করিডর, পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব এবং নেপালের সঙ্গে সীমান্ত ও কূটনৈতিক টানাপোড়েন—সব মিলিয়ে সেভেন সিস্টার অঞ্চল আন্তর্জাতিক রাজনীতির এক স্পর্শকাতর সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। ভারতের নিরাপত্তা উদ্বেগ, বিচ্ছিন্নতাবাদ দমন এবং কৌশলগত করিডর রক্ষার নামে সীমান্তে সামরিকীকরণ বাড়ছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাংলাদেশ–ভারত সীমান্তে সংঘর্ষ, উত্তেজনা ও আস্থার সংকটে।

এই জটিল ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ একদিকে যেমন ভৌগোলিকভাবে সংকীর্ণ, অন্যদিকে তেমনি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সেভেন সিস্টারকে মূল ভূখণ্ড ভারতের সঙ্গে সংযুক্ত রাখতে বাংলাদেশের ওপর ভারতের নির্ভরতা, মিয়ানমারের রাখাইন অঞ্চলের অস্থিরতা, চীন–মিয়ানমার ঘনিষ্ঠতা, রোহিঙ্গা সংকট এবং পাকিস্তান–ভারত উত্তেজনা—সবকিছু মিলিয়ে বাংলাদেশ আজ আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রস্থলে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতাও এই অঞ্চলে আন্তর্জাতিক রাজনীতিকে আরও ঘনীভূত করছে। ফলে সীমিত সামরিক সক্ষমতা সত্ত্বেও বাংলাদেশকে এখন শুধু সীমান্ত নিরাপত্তা নয়, বরং অর্থনৈতিক স্বার্থ, অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও কৌশলগত স্বাধীনতা রক্ষায় বহুমাত্রিক ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে—যা এই অঞ্চলের পরিবর্তিত শক্তির ভারসাম্যে বাংলাদেশের গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলছে।

বাংলাদেশের সামরিক বাজেট ২০২৪–২৫ অর্থবছরে প্রায় ৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, মোট জাতীয় বাজেটের প্রায় ২ দশমিক ১ শতাংশ। সক্রিয় সেনাসদস্য সংখ্যা আনুমানিক ১ দশমিক ৬ লাখ, যার প্রায় ৩০ শতাংশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা সীমিত, ফলে প্রতিরক্ষা আধুনিকায়ন আন্তর্জাতিক সাহায্য বা দ্বিপাক্ষিক চুক্তির ওপর নির্ভরশীল। সীমিত সামরিক ব্যয় ও সেনাশক্তির কারণে আধুনিক অস্ত্র ক্রয় ও রক্ষণাবেক্ষণ পর্যাপ্ত নয়। দেশের কৌশলগত অবস্থান এটিকে সমর্থন পাওয়ার ক্ষেত্রে নির্ভরশীল করে তোলে। এককভাবে প্রতিরক্ষা যথেষ্ট কার্যকর নাও হতে পারে। তাই, বাংলাদেশকে আঞ্চলিক বা আন্তর্জাতিক জোটে অংশগ্রহণের বিকল্প গ্রহণ করা জরুরি।

বিশ্বের সামরিক ও কৌশলগত নিরাপত্তার ইতিহাস মূলত জোটভিত্তিক উদ্যোগের ওপর নির্ভরশীল। ছোট রাষ্ট্রগুলোকে আক্রমণাত্মক শক্তির চাপ থেকে রক্ষা করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন সময়ে শক্তিশালী সামরিক জোট গঠন করা হয়েছে। ন্যাটো বিশ্বের সবচেয়ে পরিচিত ও দীর্ঘস্থায়ী সামরিক জোট। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই জোটের মূল লক্ষ্য ছিল শীতল যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন প্রতিরোধ করা। ন্যাটোর প্রধান নীতি, বিশেষত আর্টিকেল -৫, অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করলে তা সমগ্র জোটকে প্রভাবিত করবে। শীতল যুদ্ধের সময় ন্যাটো মূলত ইউরোপে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছিল। তবে আফগানিস্তান অভিযান দেখিয়েছে যে, ন্যাটো সবক্ষেত্রেই সমন্বিত সফলতা আনতে পারে না। ২০০১ সালে ন্যাটোর নেতৃত্বাধীন অভিযানে শুরুতে কিছু সামরিক লক্ষ্য পূরণ হলেও দীর্ঘমেয়াদি শান্তি ও পুনর্গঠন সম্ভব হয়নি। ২০২৫ সালের হিসাবে ন্যাটো সদস্য দেশগুলোর সামরিক বাজেট প্রায় এক ট্রিলিয়ন ডলার, যা জোটকে প্রযুক্তিগতভাবে শক্তিশালী রাখলেও রাজনৈতিক ও মানবিক সীমাবদ্ধতা এখনও বিদ্যমান।

মধ্যপ্রাচ্যের সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট, যা ইয়েমেনে হস্তক্ষেপ করেছে, কিছু সামরিক লক্ষ্য পূরণ করতে সক্ষম হলেও এতে মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক সমালোচনা সৃষ্টি হয়েছে। এটি প্রমাণ করে যে, একক বা আংশিক জোটও সবসময় আক্রমণ প্রতিরোধে কার্যকর নয়, বিশেষত যখন সদস্যদের স্বার্থ ও নীতি ভিন্ন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কোয়াড চুক্তিও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়া এই জোটের মাধ্যমে দক্ষিণ-প্যাসিফিকে কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখতে চাচ্ছে। যদিও কোয়াড সরাসরি আক্রমণ প্রতিরোধমূলক নয়, এটি রাজনৈতিক সমন্বয় এবং কৌশলগত উপস্থিতি বাড়াতে সক্ষম। তবে আক্রমণ প্রতিরোধে সীমাবদ্ধতা স্পষ্ট।

এই জোটগুলোর সফলতা মূলত তিনটি কারণে নির্ভরশীল—সদস্য রাষ্ট্রের রাজনৈতিক ঐক্য, সামরিক সক্ষমতা, এবং দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা। আন্তর্জাতিক অভিজ্ঞতা দেখায়, সামরিক জোট একক রাষ্ট্রের জন্য সমন্বিত প্রতিরক্ষা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করতে পারে। ন্যাটো, কোয়াড কিংবা সৌদি নেতৃত্বাধীন জোটগুলোর কার্যকারিতা প্রমাণ করে যে রাজনৈতিক ঐক্য, সুস্পষ্ট কৌশল এবং প্রযুক্তিগত সক্ষমতা থাকলে জোট শক্তিশালী প্রতিরক্ষা বলয় গড়ে তুলতে পারে। তবে সব জোটই সফল হয়েছে এমন নয়; অনেক ক্ষেত্রে সীমাবদ্ধতা ও ঝুঁকিও দেখা গেছে। বিপরীতে ব্যর্থতার কারণ হলো—নির্দিষ্ট উদ্দেশ্যের অভাব, সদস্যদের স্বার্থের সংঘাত, এবং আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিক্রিয়া। আফগানিস্তান–ন্যাটো সংঘাত ও সৌদি–ইয়েমেন অভিযান স্পষ্ট করে যে, জোট থাকলেও সব ঝুঁকি দূর হয় না; রাজনৈতিক, মানবিক ও কৌশলগত প্রভাব বিবেচনা করা অত্যন্ত জরুরি। তবে স্বার্থের সংঘাত, আঞ্চলিক প্রতিক্রিয়া এবং অর্থনৈতিক চাপ জোটের সীমাবদ্ধতা হিসেবেও বিবেচ্য।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে নিরপেক্ষ নীতি অনুসরণ করে এবং আঞ্চলিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব দেয়। তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পরাশক্তির প্রতিযোগিতা, প্রতিবেশী রাষ্ট্রগুলোর কৌশলগত চাপ, আঞ্চলিক সংঘাত এবং আন্তর্জাতিক অস্ত্র প্রতিযোগিতা—সব মিলিয়ে দেশের নিরাপত্তা কাঠামোর ওপর বহুমাত্রিক চাপ সৃষ্টি করছে। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমিত সামরিক সক্ষমতা ও আঞ্চলিক চাপের প্রেক্ষাপটে কেবল নিজস্ব প্রতিরক্ষার ওপর নির্ভর করলে সীমান্ত, সাইবার ও আধুনিক প্রযুক্তিনির্ভর হুমকি মোকাবিলা করা কঠিন হয়। তাই একদিকে সীমিত সামরিক শক্তির মাধ্যমে অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে, অন্যদিকে প্রয়োজনে কৌশলগত সামরিক জোট ও প্রতিরোধমূলক অংশীদারিত্বের কথা বিবেচনা করতে হবে। পাশাপাশি জাতিসংঘ ও আঞ্চলিক প্ল্যাটফর্মভিত্তিক বহুমুখী কূটনীতি অনুসরণ করে রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা জরুরি। 

সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক সামরিক চুক্তি আন্তর্জাতিক নিরাপত্তা পরিসরে নতুন মাত্রা যোগ করেছে। এই চুক্তির মূল ভিত্তি হলো—এক দেশের ওপর সামরিক আক্রমণ হলে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এছাড়াও, তুরস্কের মতো একটি আঞ্চলিক-পরাশক্তি এই চুক্তিতে যোগদানের প্রক্রিয়া এগিয়ে চলেছে। বিশ্লেষকদের মতে, এটি কার্যত একটি মুসলিম প্রতিরক্ষা জোটের ভিত্তি, যা ভবিষ্যতে ন্যাটোর বিকল্প বা পরিপূরক শক্তি হিসেবে কাজ করতে পারে। উল্লেখ্য, পাকিস্তান একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র, যার রয়েছে যুদ্ধঅভিজ্ঞ সেনাবাহিনী। তুরস্ক বর্তমানে বিশ্বের শীর্ষ ১০ সামরিক শক্তির একটি, ড্রোন প্রযুক্তি, নৌ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতায় অত্যন্ত উন্নত। সৌদি আরবের রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বাজেট—২০২৫ সালে প্রায় ৭৫ বিলিয়ন ডলার। এই তিন দেশের সমন্বয়ে গঠিত প্রতিরক্ষা কাঠামো কার্যত একটি শক্তিশালী ডিটারেন্স হিসেবে কাজ করতে পারে। 

এটি বাংলাদেশের জন্য শুধু সামরিক সুরক্ষা নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানও শক্তিশালী করবে। ফলে প্রতিবেশি কোন দেশ বা অন্য কোনো পক্ষের জন্য বাংলাদেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। এটি বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক প্রতিরক্ষা ছাতা তৈরি করবে। সামরিক প্রশিক্ষণ, অস্ত্র প্রযুক্তি, ড্রোন ও গোয়েন্দা তথ্য আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হবে। কূটনৈতিকভাবে বাংলাদেশ আর একা থাকবে না; বরং একটি বৃহৎ জোটের অংশ হিসেবে কথা বলার শক্তি পাবে।

তবে এই কৌশলগত সামরিক জোটে অংশগ্রহণ বাংলাদেশের নিরাপত্তা নীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে যেমন পারে তেমন একাধিক চ্যালেঞ্জের মুখোমুখিও হতে পারে। যেমন সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থের সংঘাত, ভৌগোলিক দূরত্বের কারণে দ্রুত সহায়তা পাওয়ার সীমাবদ্ধতা, প্রতিবেশী শক্তি যেমন ভারত ও চীনের কৌশলগত প্রতিক্রিয়া, সীমিত বাজেট ও আধুনিকায়নের জন্য আর্থিক চাপ এবং জোটের অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক দ্বন্দ্ব—সব মিলিয়ে বাংলাদেশের জন্য নীতি ও কৌশল নির্ধারণে সূক্ষ্ম ভারসাম্য প্রয়োজন। এমন পরিস্থিতিতে জোটভুক্তি যেমন নিরাপত্তা বৃদ্ধি করতে পারে, কিন্তু ঝুঁকি ও সীমাবদ্ধতা বিবেচনা করা অপরিহার্য। তবে এ কথা সত্যি যে মুসলিম জোটে জোগ না দিলেও বাংলাদেশ এই সমস্যার সম্মুখীন হতে পারে। সে ক্ষেত্রে চ্যালেঞ্জ নিয়েই মুসলিম প্রতিরক্ষা জোটে যোগ দেয়া এখন সময়ের দাবী।

বাংলাদেশ মুসলিম সামরিক জোটে যোগ দেওয়ার পাশাপাশি আরও বহুমুখী কূটনৈতিক ও নিরাপত্তা নীতি গ্রহণ করতে পারে। জাতিসংঘ, আসিয়ান, সার্ক বা দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা জোরদার করা সম্ভব, যা দেশের রাজনৈতিক স্বাধীনতা বজায় রাখে এবং প্রতিবেশী শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষা করে। একই সঙ্গে সীমিত বাজেটের মধ্যেও প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়ন, যেমন ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার উন্নয়ন, বাংলাদেশের নিরাপত্তা শক্তি বৃদ্ধি করতে সহায়ক। এই সমন্বিত কৌশল দেশকে জোটনির্ভরতার ঝুঁকি ও আঞ্চলিক উত্তেজনা থেকে কিছুটা মুক্ত রাখা সম্ভব। পরিশেষে বলা যায়, কেবল একক শক্তি বা শুধু জোটনির্ভরতা নয়—বরং সমন্বিত নিরাপত্তা কৌশলই বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ। এই বহুমাত্রিক নীতি দেশের সার্বভৌমত্ব সুরক্ষা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে।

লেখক: অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট
[email protected] 

বিডি প্রতিদিন/জুনাইদ 
 
এই বিভাগের আরও খবর
কিছু সিদ্ধান্ত ভোগাবে নতুন সরকারকে, দুশ্চিন্তায় ব্যবসায়ী-বিনিয়োগকারী
কিছু সিদ্ধান্ত ভোগাবে নতুন সরকারকে, দুশ্চিন্তায় ব্যবসায়ী-বিনিয়োগকারী
এখনো কেউ কি কলকাঠি নাড়ছে?
এখনো কেউ কি কলকাঠি নাড়ছে?
তারুণ্যের শক্তিতে হোক জালিয়াতিমুক্ত নতুন বাংলাদেশ
তারুণ্যের শক্তিতে হোক জালিয়াতিমুক্ত নতুন বাংলাদেশ
ইতিহাস ক্ষমা করেনি, করবে না
ইতিহাস ক্ষমা করেনি, করবে না
বন্দরকেন্দ্রিক সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি
বন্দরকেন্দ্রিক সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি
এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয় দিন বদলেরও
এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয় দিন বদলেরও
ভোটের ডামাডোলে মলিন ভাষার মাস
ভোটের ডামাডোলে মলিন ভাষার মাস
ব্যবসায়ী-উদ্যোক্তাদের অগ্রাহ্যের জেরেই দুর্গতিতে দেশ-সরকার-জনগণ
ব্যবসায়ী-উদ্যোক্তাদের অগ্রাহ্যের জেরেই দুর্গতিতে দেশ-সরকার-জনগণ
স্বাস্থ্য খাত : সংকট উত্তরণে জরুরি নীতি-পদক্ষেপ
স্বাস্থ্য খাত : সংকট উত্তরণে জরুরি নীতি-পদক্ষেপ
নির্বাচন কি ‘ঈদ উৎসব’-এর মতো হবে?
নির্বাচন কি ‘ঈদ উৎসব’-এর মতো হবে?
অর্থ ও পেশিশক্তির প্রভাবে নির্বাচন চরিত্র হারায়
অর্থ ও পেশিশক্তির প্রভাবে নির্বাচন চরিত্র হারায়
মুদ্রানীতি সহজ হওয়া প্রয়োজন
মুদ্রানীতি সহজ হওয়া প্রয়োজন
সর্বশেষ খবর
সেনাপ্রধানের সঙ্গে ইইউর রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে ইইউর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৮ মিনিট আগে | জাতীয়

থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার
থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই জাহাজ, ১৬ বাংলাদেশি নাবিক উদ্ধার

১১ মিনিট আগে | অর্থনীতি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় ফুটবলের দেশ ইতালি
টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় ফুটবলের দেশ ইতালি

২৫ মিনিট আগে | মাঠে ময়দানে

ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু
ফেব্রুয়ারিতে আকাশে দেখা মিলবে বিরল ধূমকেতু

৫২ মিনিট আগে | বিজ্ঞান

বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান
বিএনপি ক্ষমতায় এলে মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান

৫৫ মিনিট আগে | রাজনীতি

দুয়ারে কড়া নাড়ছে রমজান
দুয়ারে কড়া নাড়ছে রমজান

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

এবারের ভোট হবে কারা মানুষের পাশে থাকে, সেটি দেখার ভোট: তারেক রহমান
এবারের ভোট হবে কারা মানুষের পাশে থাকে, সেটি দেখার ভোট: তারেক রহমান

১ ঘণ্টা আগে | রাজনীতি

এশিয়ার এই ফুল বিজ্ঞানীদের ভাবনায় ফেলেছে
এশিয়ার এই ফুল বিজ্ঞানীদের ভাবনায় ফেলেছে

১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার
ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিচার বিভাগ কি সত্যিই স্বাধীন হলো?
বিচার বিভাগ কি সত্যিই স্বাধীন হলো?

২ ঘণ্টা আগে | জাতীয়

ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা
ভোটের দিন চলবে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

২ ঘণ্টা আগে | জাতীয়

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

মার্কিন যুদ্ধজাহাজে ভীত নয় ইরান
মার্কিন যুদ্ধজাহাজে ভীত নয় ইরান

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঘূর্ণি জাদুতে আইরিশদের ডুবিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
ঘূর্ণি জাদুতে আইরিশদের ডুবিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চাঁদপুরে বিএনপি প্রার্থীর সমর্থনে জেলা মহিলা দলের সমাবেশ
চাঁদপুরে বিএনপি প্রার্থীর সমর্থনে জেলা মহিলা দলের সমাবেশ

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ব্যতিক্রমী স্লোগানে বিএনপি প্রার্থী মাজেদ বাবুর প্রচারণা
ব্যতিক্রমী স্লোগানে বিএনপি প্রার্থী মাজেদ বাবুর প্রচারণা

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘সব ভোটকেন্দ্রে’ সেনা মোতায়েনের দাবি মুফতি ফয়জুল করিমের
‘সব ভোটকেন্দ্রে’ সেনা মোতায়েনের দাবি মুফতি ফয়জুল করিমের

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুমিল্লা-৫ আসন : আগে ভোট, পরে কেন্দ্র পাহারার নির্দেশ
কুমিল্লা-৫ আসন : আগে ভোট, পরে কেন্দ্র পাহারার নির্দেশ

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নোয়াখালীতে হাতপাখার জনসভায় মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার
নোয়াখালীতে হাতপাখার জনসভায় মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখুন তালিকা
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, দেখুন তালিকা

৩ ঘণ্টা আগে | জাতীয়

কুমিল্লা-৭ আসনে দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে গণমিছিল
কুমিল্লা-৭ আসনে দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে গণমিছিল

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিএনপি প্রার্থী রনির আহ্বানে গাজীপুরে ক্রিকেটার তামিম
বিএনপি প্রার্থী রনির আহ্বানে গাজীপুরে ক্রিকেটার তামিম

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ধর্মঘটে ফের অচল চট্টগ্রাম বন্দর
ধর্মঘটে ফের অচল চট্টগ্রাম বন্দর

৪ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান ধানের শীষ প্রার্থীর
ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান ধানের শীষ প্রার্থীর

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কর্মসংস্থানের মাধ্যমে গ্রামভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা হবে : প্রিন্স
কর্মসংস্থানের মাধ্যমে গ্রামভিত্তিক অর্থনীতি শক্তিশালী করা হবে : প্রিন্স

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা
যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কমনওয়েলথ অবজারভার গ্রুপের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক
কমনওয়েলথ অবজারভার গ্রুপের সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক

৪ ঘণ্টা আগে | রাজনীতি

খুলনা–৩ এ চালু হলো ফ্রি ওয়াইফাই জোন
খুলনা–৩ এ চালু হলো ফ্রি ওয়াইফাই জোন

৪ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

সুবর্ণচরের পানির সংকট ও সড়ক সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেবে বিএনপি
সুবর্ণচরের পানির সংকট ও সড়ক সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেবে বিএনপি

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
আশিক চৌধুরীর বিনিয়োগের ফাঁপা বেলুন!
আশিক চৌধুরীর বিনিয়োগের ফাঁপা বেলুন!

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে কেন ডাকলো আইসিসি?
পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে কেন ডাকলো আইসিসি?

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা
ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা

১৭ ঘণ্টা আগে | জাতীয়

আমেরিকা থেকে ভাইয়ের জন্য ভোট চাইতে এলেন সিনেটর শেখ রহমান
আমেরিকা থেকে ভাইয়ের জন্য ভোট চাইতে এলেন সিনেটর শেখ রহমান

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন নির্দেশনা
১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে নতুন নির্দেশনা

৮ ঘণ্টা আগে | জাতীয়

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করল সরকার
বেতন কমিশন নিয়ে কমিটি গঠন করল সরকার

৮ ঘণ্টা আগে | জাতীয়

বুলবুল কী করবেন লাহোরে আইসিসি-পিসিবি বৈঠকে?
বুলবুল কী করবেন লাহোরে আইসিসি-পিসিবি বৈঠকে?

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে নারী নেত্রীদের আবেদন
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে নারী নেত্রীদের আবেদন

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

এবার নতুন বিপদের মুখে আইসিসি
এবার নতুন বিপদের মুখে আইসিসি

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ
ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

১৬ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা
ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

১২ ঘণ্টা আগে | জাতীয়

৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

৫ ঘণ্টা আগে | অর্থনীতি

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ, তেহরানে একাই হামলা চালাতে পারে ইসরায়েল

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ
ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সৌদি প্রবাসীদের সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা
সৌদি প্রবাসীদের সুখবর দিলেন বাণিজ্য উপদেষ্টা

১০ ঘণ্টা আগে | জাতীয়

৭৩৪৫ কোটি টাকার ঝুঁকিতে আইসিসি
৭৩৪৫ কোটি টাকার ঝুঁকিতে আইসিসি

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোটগ্রহণ শেষে যেভাবে ফলাফল তৈরি হয়
ভোটগ্রহণ শেষে যেভাবে ফলাফল তৈরি হয়

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির কাছে যাওয়ার খবর প্রত্যাখ্যান পিসিবি’র
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আইসিসির কাছে যাওয়ার খবর প্রত্যাখ্যান পিসিবি’র

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বেআইনিভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে: এইচআরডব্লিউ
ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বেআইনিভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে: এইচআরডব্লিউ

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু : শিক্ষা মন্ত্রণালয়
১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু : শিক্ষা মন্ত্রণালয়

১২ ঘণ্টা আগে | জাতীয়

মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা : ইসি সচিব
মঙ্গলবার সকাল ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা : ইসি সচিব

৯ ঘণ্টা আগে | জাতীয়

এপস্টাইন কেলেঙ্কারিতে নাম থাকায় ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাংয়ের পদত্যাগ
এপস্টাইন কেলেঙ্কারিতে নাম থাকায় ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাংয়ের পদত্যাগ

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে
প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল নির্মূলের পরিকল্পনা নিউজিল্যান্ডের
২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন বিড়াল নির্মূলের পরিকল্পনা নিউজিল্যান্ডের

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের
‘হ্যাঁ’ ভোট দিয়ে সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

১৬ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ নলছিটিতে যোগদান নিয়ে হাঙ্গামা
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ নলছিটিতে যোগদান নিয়ে হাঙ্গামা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

জয়-পরাজয় নির্ধারণ করবে ১০ ফ্যাক্টর
জয়-পরাজয় নির্ধারণ করবে ১০ ফ্যাক্টর

খবর

মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য
মাঠে সেনাসহ সব বাহিনীর সদস্য

প্রথম পৃষ্ঠা

নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে
নারীর নিরাপত্তায় আচরণবিধি থাকা উচিত প্রতিটি দলে

প্রথম পৃষ্ঠা

নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ
নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ

প্রথম পৃষ্ঠা

সেনা হেফাজতে যুবকের মৃত্যু
সেনা হেফাজতে যুবকের মৃত্যু

পেছনের পৃষ্ঠা

চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে
চর্যাপদ থেকে শুরু করে ভাষা বিবর্তিত হয়ে আসছে

প্রথম পৃষ্ঠা

নির্বাচনি ইশতেহার : প্রতিশ্রুতি ও বাস্তবতা
নির্বাচনি ইশতেহার : প্রতিশ্রুতি ও বাস্তবতা

সম্পাদকীয়

ধর্মঘটে অচল বন্দর পিছু হটেছে সরকার
ধর্মঘটে অচল বন্দর পিছু হটেছে সরকার

প্রথম পৃষ্ঠা

শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার
শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার

প্রথম পৃষ্ঠা

আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন
আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন

নগর জীবন

প্রকৃতিতে বসন্তের ছোঁয়া
প্রকৃতিতে বসন্তের ছোঁয়া

পেছনের পৃষ্ঠা

ঢাকা হবে নিরাপদ মহানগরী
ঢাকা হবে নিরাপদ মহানগরী

প্রথম পৃষ্ঠা

শেষ সময়ে উত্তপ্ত ভোটের মাঠ
শেষ সময়ে উত্তপ্ত ভোটের মাঠ

নগর জীবন

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আহসান হাবীব
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আহসান হাবীব

নগর জীবন

গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য
গুম খুন নিয়ে ইকবাল করিম ভূঁইয়ার সাক্ষ্য

প্রথম পৃষ্ঠা

অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ
অস্বীকার করেননি বুবলী শাকিব নিশ্চুপ

শোবিজ

সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
সনদ জালিয়াতি রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রথম পৃষ্ঠা

বইপ্রেমী কিশোর
বইপ্রেমী কিশোর

প্রাণের ক্যাম্পাস

গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা
গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা

প্রথম পৃষ্ঠা

টিআইবির প্রতিবেদন বাস্তবতাবিবর্জিত
টিআইবির প্রতিবেদন বাস্তবতাবিবর্জিত

প্রথম পৃষ্ঠা

দুয়ারে কড়া নাড়ছে রমজান
দুয়ারে কড়া নাড়ছে রমজান

সম্পাদকীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনার আশা ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনার আশা ইরানের

পূর্ব-পশ্চিম

নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩
নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩

পূর্ব-পশ্চিম

২৬০০ বন্দির মধ্যে পোস্টাল ভোট দিলেন ২০৪ জন
২৬০০ বন্দির মধ্যে পোস্টাল ভোট দিলেন ২০৪ জন

নগর জীবন

দেড় বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু
দেড় বছরের লড়াই শেষে জুলাই যোদ্ধা আশরাফুলের মৃত্যু

পেছনের পৃষ্ঠা

নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’
নির্বাচনি নাটক ‘ঢাকা ২৬’

শোবিজ

অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই চালকের মৃত্যু
অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই চালকের মৃত্যু

পেছনের পৃষ্ঠা

যুক্তরাজ্য থেকে জরিপ জাহাজ কিনছে নৌবাহিনী
যুক্তরাজ্য থেকে জরিপ জাহাজ কিনছে নৌবাহিনী

পেছনের পৃষ্ঠা