শিরোনাম
প্রকাশ: ০১:০৫, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ আপডেট: ১৫:১১, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

বিশ্ব শান্তি রক্ষায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী

মেজর আবু রুশদ মোহাম্মদ সাঈখ
অনলাইন ভার্সন
বিশ্ব শান্তি রক্ষায় অনন্য বাংলাদেশ সেনাবাহিনী

‘সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে’ এই দীপ্ত স্লোগান বুকে ধারণ করে ১৯৭১ সালে জন্ম নেওয়া বাংলাদেশ সেনাবাহিনী সময়ের পরিক্রমায় এখন জাতির আশা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। মহান স্বাধীনতাযুদ্ধের রক্তঝরা দিনগুলো থেকে শুরু করে অদ্যাবধি প্রতিটি সংকটকালে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে নির্ভীকভাবে এই বাহিনী।

শুধু যুদ্ধ কিংবা দুর্যোগে নয়, দেশের প্রগতি ও উন্নয়নেও বাংলাদেশ সেনাবাহিনীর অবদান অনস্বীকার্য। শিক্ষা, স্বাস্থ্য ও নির্মাণ-এর মতো গুরুত্বপূর্ণ খাতে তাদের সুশৃঙ্খল কর্মপদ্ধতি ও পেশাদারত্ব নতুন দিগন্ত উন্মোচন করেছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে তাদের সহযোগিতা, জরুরি স্বাস্থ্যসেবা প্রদান, অবকাঠামো নির্মাণে দক্ষতা এবং অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য বৈশিষ্ট্য হলো-তাদের সুদৃঢ় একতা ও সংগঠনিক কাঠামো।

এই বৈশিষ্ট্য কেবল দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাদের সুনাম বৃদ্ধি করেছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী ও নিবেদিতপ্রাণ সদস্যদের অবদান বিশ্বজুড়ে প্রশংসিত। সংঘাতপূর্ণ এলাকায় শান্তি প্রতিষ্ঠা, আর্তমানবতার সেবা এবং স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তাদের পেশাদারত্ব ও মানবিক মূল্যবোধ এক অনন্য বা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি উজ্জ্বল করতে এই বাহিনী প্রতিনিয়তই অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

এ কারণে সর্বশেষ ২৮ নভেম্বর ২০২৫ জাতিসংঘ বাংলাদেশ শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করে তাদের ভেরিফায়েড ফেসবুকে ধন্যবাদ জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে সাতটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ৫ হাজার ৬০০ জনেরও বেশি সামরিক ও পুলিশ কর্মকর্তা ‘সার্ভিং ফর পিস’-এ কাজ করছেন। তাঁরা তাঁদের পরিবারকে পেছনে রেখে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের রক্ষা করার কাজ করে যাচ্ছেন। আমরা এই সাহসী নারী ও পুরুষদের (বাংলাদেশের শান্তিরক্ষী), তাঁদের সেবা এবং ত্যাগের জন্য ধন্যবাদ জানাই।’

জাতিসংঘের এই শুভেচ্ছা বা ধন্যবাদ বাংলাদেশ বা বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য নতুন নয়, বরং আরও নানা গৌরবোজ্জ্বল সম্মাননা, সনদসহ নানা প্রাপ্তি রয়েছে। এর পেছনের কারণ হলো- জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে পৃথিবীর বিভিন্ন গোলযোগপূর্ণ দেশে শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা, সিভিল মিলিটারি কো-অপারেশন (সিমিক) কার্যক্রম এবং স্থানীয় বেকার যুবকদের আত্মনির্ভরশীলতার প্রশিক্ষণসহ নানা ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে অবদান রেখে চলেছে, তাতে জাতিসংঘের কাছে বাংলাদেশ বা এই বাহিনী এক গৌরবের নাম। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এবং বাংলাদেশ তথা বাংলাদেশ সেনাবাহিনী মানেই উজ্জ্বল-অনন্য এক অধ্যায়।

মূলত বাংলাদেশ সেনাবাহিনী শুধু একটি যুদ্ধবিদ্যায় প্রশিক্ষিত বাহিনীই নয়, এটি দেশ ও জাতির সেবায় নিবেদিত এক সুশৃঙ্খল প্রতিষ্ঠান। তাদের কর্মক্ষেত্র বিস্তৃত, লক্ষ্য সুদূরপ্রসারী এবং দেশপ্রেম অবিচল। দেশের প্রয়োজনে সর্বদা প্রস্তুত এই বাহিনী বাংলাদেশের গর্ব এবং ভবিষ্যতের অনুপ্রেরণা।

বাংলাদেশ সেনাবাহিনীর জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণের সূচনা ১৯৮৮ সালে, যখন ১৫ জন সামরিক পর্যবেক্ষক ইরান-ইরাক সামরিক পর্যবেক্ষণ দলে যোগ দেন। একই বছর, নামিবিয়ায় জাতিসংঘ ট্রানজিশনাল কর্তৃপক্ষের (ইউএনটিএজি) অধীনে শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে বিশ্ব শান্তিকল্পে বাংলাদেশের বৃহত্তর অংশগ্রহণের সূত্রপাত হয়। এরপর থেকে, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী এক বিশ্বস্ত অংশীদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

১৯৯২ সালে কম্বোডিয়ায় জাতিসংঘ ট্রানজিশনাল কর্তৃপক্ষের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বৃহৎ দলের মোতায়েন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। এই মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারত্ব এবং মানবিক দৃষ্টিভঙ্গি বিশ্বব্যাপী প্রশংসিত হয়, যা বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের আরও ব্যাপক অংশগ্রহণের পথ উন্মুক্ত করে।

এর ধারাবাহিকতায়, ১৯৯৩-৯৪ সালে রুয়ান্ডা, সোমালিয়া ও বসনিয়ার মতো সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বসনিয়ায় ফরাসি দলের প্রত্যাহারের পর, সেখানকার কঠিন পরিস্থিতিতে বাংলাদেশি শান্তিরক্ষীরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁদের দক্ষতা ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

বাংলাদেশ সেনাবাহিনী এ পর্যন্ত চারটি মহাদেশের ৪০টি ভিন্ন এলাকায় ৫৬টি জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ করেছে, যা বিশ্ব শান্তির প্রতি তাদের দৃঢ় অঙ্গীকারের প্রমাণ। এই দীর্ঘ যাত্রায় ১ লাখ ৯৪ হাজার ৮৩৭ জনেরও বেশি বাংলাদেশি শান্তিরক্ষী তাঁদের মূল্যবান অবদান রেখেছেন।

বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর ৩ হাজার ৪০ জনেরও বেশি নারী শান্তিরক্ষী বিভিন্ন মিশনে অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন, যা নারীর ক্ষমতায়ন ও শান্তি রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ।

বিশেষভাবে উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) নামে একটি বিশেষায়িত-আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে শান্তিরক্ষীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করা হয়, যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে জাতিসংঘ শান্তি মিশনে যেতে হয়। এই প্রশিক্ষণ তাদের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে কার্যকরভাবে দায়িত্ব পালনে সক্ষম করে তোলে।

বর্তমানে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ সুদান, আবেই (সুদান), পশ্চিম সাহারা, ইয়েমেন ও লেবাননের মতো ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীরা সক্রিয়ভাবে মোতায়েন রয়েছেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর এই দীর্ঘ ও গৌরবময় ইতিহাস কেবল বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অবদানই নয়, বরং এটি আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে। বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের পেশাদারত্ব, দৃঢ়তা, মানবিক আচরণ ও স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন। দুর্গম ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে চিকিৎসা সহায়তা প্রদান এবং স্থানীয় জনগণ ও সম্প্রদায়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার মাধ্যমে তারা শান্তি প্রক্রিয়াকে টেকসই করতে সহায়ক ভূমিকা পলন করে।

বিশ্ব শান্তি ও মানবতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর এই অসামান্য অবদান দেশের জন্য এক বিশেষ গর্বের বিষয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এই দীর্ঘ পথপরিক্রমায়, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বে শান্তি প্রতিষ্ঠার এক অনন্য নজির স্থাপন করেছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন চলাকালীন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাসদস্যরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বহুমুখী প্রতিকূলতার সম্মুখীন হন। এর মধ্যে অন্যতম হলো সংঘাতপূর্ণ অঞ্চলের বিপজ্জনক পরিবেশ, যেখানে অপ্রত্যাশিত হামলা ও বোমা বিস্ফোরণের ঝুঁকি সর্বদা বিদ্যমান থাকে।

ভিন্ন ভাষা ও ভিন্ন সংস্কৃতির স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ স্থাপন এবং তাদের আস্থা অর্জন করাও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বিভিন্ন রোগব্যাধির প্রাদুর্ভাব, যেমন-ম্যালেরিয়া ও অন্যান্য সংক্রামক রোগ শান্তিরক্ষীদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা এবং তাদের ভিন্ন কর্মপদ্ধতির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়াও একটি জটিল প্রক্রিয়া। সামগ্রিকভাবে এসব অসুবিধা মোকাবিলা করেই বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্ব শান্তিরক্ষায় তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

দীর্ঘ চার দশকের শান্তিরক্ষার ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে ও স্থানে জাতিসংঘ মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট ১৬৮ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এই চলতি বছর দুইজন আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করা হয়।

১৯৮৯ সালে নামিবিয়া মিশনে কর্মরত অবস্থায় লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল করিম উইন্ডহোক নামক স্থানে মারা যান। মূলত তিনিই ছিলেন বিদেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম শহীদ বাংলাদেশি সেনা কর্মকর্তা। এ ছাড়া ২০০৩ সালের ২৫ ডিসেম্বর পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় বাংলাদেশের ১৫ জন শান্তিরক্ষী সেনা শাহাদাতবরণ করেন।

পরবর্তী সময়ে ২০০৫ সালে কঙ্গোতে আরও ৯ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা বরাবরই দুঃসাহসিকতার সঙ্গে স্থানীয় জনসাধারণের জানমাল রক্ষায় জীবনের ঝুঁকি নিয়েই সামনে এগিয়ে গেছে। গুপ্ত মাইন বা অতর্কিত সশস্ত্র হামলার পদে পদে শঙ্কা নিয়েও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ কারণে এখন পর্যন্ত শান্তিরক্ষা মিশনে শহীদদের উল্লেখযোগ্যসংখ্যক শান্তিরক্ষী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।

দীপ্ত পদক্ষেপ, মানবিক দায়িত্ববোধ ও উচ্চ পেশাদারত্বের কারণে বিভিন্ন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অসামান্য অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলস্বরূপ বাংলাদেশের অনেক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের উচ্চ পদে এবং গুরুত্বপূর্ণ সামরিক কর্তব্যে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে উল্লেখ্য, বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০০৪ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক গণমাধ্যম ‘বিবিসি’ বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ‘মজ্জা’ বা মূল অংশ হিসেবে উল্লেখ করেছিল।

জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করে থাকে, যার মূল লক্ষ্য হলো শান্তি প্রতিষ্ঠা ও শান্তি রক্ষা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এটি সবচেয়ে পরিচিত শান্তিরক্ষা কার্যক্রম, যেখানে সশস্ত্র শান্তিরক্ষীরা একটি নির্দিষ্ট এলাকায় জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী মোতায়েন হন। তাঁদের দায়িত্বের মধ্যে থাকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা, অস্ত্র সমর্পণ পর্যবেক্ষণ, মানবতাবাদী সহায়তা প্রদান এবং শান্তি প্রক্রিয়ার বাস্তবায়নে সহায়তা করা।

কম্বোডিয়া, রুয়ান্ডা, সোমালিয়া, বসনিয়া, কঙ্গো, মালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, দক্ষিণ সুদানসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর বিশাল কন্টিনজেন্ট এ ধরনের অপারেশনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের পেশাদারত্ব ও মানবিক আচরণের জন্য বিশেষভাবে প্রশংসিত।

সংঘাতপূর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ল্যান্ডমাইন ও অন্যান্য বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা এই অপারেশনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। এর মাধ্যমে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করা এবং নিরাপদ পরিবেশ তৈরি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষিত প্রকৌশলীরা বিভিন্ন মিশনে অত্যন্ত দক্ষতার সঙ্গে মাইন অপসারণ কার্যক্রমে অংশ নিয়েছেন এবং বহু মানুষের জীবন রক্ষা করেছেন।

এ ছাড়া সংঘাত বা প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকায় বেসামরিক নাগরিকদের খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা প্রদান করা এই অপারেশনের মূল উদ্দেশ্য। অনেক সময় শান্তিরক্ষীরা আটকে পড়া বা বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারকাজেও অংশ নেন।

অন্যদিকে বাংলাদেশি শান্তিরক্ষীরা বিভিন্ন মিশনে স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি তাঁদের চিকিৎসা সহায়তা প্রদান, খাদ্য ও পানীয়জলের সরবরাহ নিশ্চিত করা এবং দুর্যোগকালীন সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই কার্যক্রমে সামরিক শান্তিরক্ষীরা স্থানীয় পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করে, আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে এবং নিরাপত্তা সেক্টরের সংস্কারে ভূমিকা রাখে।

পাশাপাশি সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে একটি স্থিতিশীল সরকার গঠনে সহায়তা করা, নির্বচনি প্রক্রিয়া পর্যবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন মিশনে এ ধরনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ রয়েছে, যা শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছে। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি লাভ করেছে, যা তাদের অসামান্য অবদান ও পেশাদারত্বের সাক্ষ্য বহন করে।

জাতিসংঘের বিশেষ মেডেল (ইউএন মেডেল), এটি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অসামান্য অবদান, সাহস ও কর্তব্যনিষ্ঠার জন্য ব্যক্তিগত ও দলগতভাবে প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বহু সদস্য বিভিন্ন মিশনে এই মেডেল লাভ করেছেন। জাতিসংঘের প্রশংসাপত্র বিশেষ কোনো ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশি শান্তিরক্ষীরা প্রায়শই তাঁদের মানবিক কার্যক্রম ও পেশাদারত্বের জন্য এই প্রশংসাপত্র অর্জন করেছেন।

‘ড্যাগ হামারশোল্ড মেডেল’ শান্তিরক্ষা মিশনে জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীদের মরণোত্তর এই পদক দেওয়া হয়। এ পর্যন্ত বেশ কয়েকজন বাংলাদেশি শান্তিরক্ষী এই সম্মানে ভূষিত হয়েছেন।

জাতিসংঘের ফোর্স কমান্ডারের প্রশংসায় বিভিন্ন মিশনের ফোর্স কমান্ডাররা বাংলাদেশি কন্টিনজেন্টের কর্মদক্ষতা, শৃঙ্খলা ও স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্কের জন্য আনুষ্ঠানিকভাবে প্রশংসা করেছেন। এর কোনো আনুষ্ঠানিক তালিকা না থাকলেও এটি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এ ছাড়াও মিশন এলাকায় স্থানীয় জনগণের কৃতজ্ঞতা ও ভালোবাসা কোনো আনুষ্ঠানিক পুরস্কার না হলেও স্থানীয় জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বড় অর্জন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশংসা বিবিসি ছাড়াও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ও পেশাদারত্বের প্রশংসা করেছে।

এভাবেই পেশাদারত্বের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। নিজেদের দক্ষতা ও পেশাদারির ছাপ রেখে যাচ্ছে প্রতিনিয়ত। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তি মিশনের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

লেখক : এমফিল, এইসি

বিডি প্রতিদিন/মুসা

এই বিভাগের আরও খবর
আশাহত জাতির চোখে নতুন আশার বাতি
আশাহত জাতির চোখে নতুন আশার বাতি
বিপন্ন অর্থনীতি রক্ষায় তারেক রহমানে আস্থা
বিপন্ন অর্থনীতি রক্ষায় তারেক রহমানে আস্থা
নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হোক অর্থনীতি পুনরুদ্ধার
নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হোক অর্থনীতি পুনরুদ্ধার
নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে : প্রয়োজন যুক্তিবুদ্ধির সংযোগ
নির্বাচন হয়েছে শান্তিপূর্ণভাবে : প্রয়োজন যুক্তিবুদ্ধির সংযোগ
গণতন্ত্রের রক্ষাকবচ সর্বজনীন ভোটাধিকার
গণতন্ত্রের রক্ষাকবচ সর্বজনীন ভোটাধিকার
দূষিত রক্তের কলুষিত রাজনীতি
দূষিত রক্তের কলুষিত রাজনীতি
ভালোবাসার ঢাকা: প্রতিশ্রুতি বনাম বাস্তবতার ফারাক
ভালোবাসার ঢাকা: প্রতিশ্রুতি বনাম বাস্তবতার ফারাক
কিছু সিদ্ধান্ত ভোগাবে নতুন সরকারকে, দুশ্চিন্তায় ব্যবসায়ী-বিনিয়োগকারী
কিছু সিদ্ধান্ত ভোগাবে নতুন সরকারকে, দুশ্চিন্তায় ব্যবসায়ী-বিনিয়োগকারী
এখনো কেউ কি কলকাঠি নাড়ছে?
এখনো কেউ কি কলকাঠি নাড়ছে?
তারুণ্যের শক্তিতে হোক জালিয়াতিমুক্ত নতুন বাংলাদেশ
তারুণ্যের শক্তিতে হোক জালিয়াতিমুক্ত নতুন বাংলাদেশ
ইতিহাস ক্ষমা করেনি, করবে না
ইতিহাস ক্ষমা করেনি, করবে না
বন্দরকেন্দ্রিক সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি
বন্দরকেন্দ্রিক সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি
সর্বশেষ খবর
বিএনপিকে অভিনন্দন জার্মানির, ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের অঙ্গীকার
বিএনপিকে অভিনন্দন জার্মানির, ঘনিষ্ঠ সম্পর্ক জোরদারের অঙ্গীকার

১ সেকেন্ড আগে | জাতীয়

শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?
শেষ কার্ডটাই ব্যবহার করছে ইরান?

৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো মস্কো
ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলো মস্কো

৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ব্যান্টনের ব্যাটে ইংল্যান্ডের স্বস্তির জয়
ব্যান্টনের ব্যাটে ইংল্যান্ডের স্বস্তির জয়

১০ মিনিট আগে | মাঠে ময়দানে

নেত্রকোনায় সাহিত্য উৎসব
নেত্রকোনায় সাহিত্য উৎসব

১৫ মিনিট আগে | দেশগ্রাম

নোংরা পানি আর দুর্গন্ধে অতিষ্ট পৌরসভার বাসিন্দারা
নোংরা পানি আর দুর্গন্ধে অতিষ্ট পৌরসভার বাসিন্দারা

২৯ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত
বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা সৈকত

২৯ মিনিট আগে | পর্যটন

নিজের ব্যানার খুলতে রাস্তায় নেমে পড়লেন হাবিবুর রশিদ
নিজের ব্যানার খুলতে রাস্তায় নেমে পড়লেন হাবিবুর রশিদ

৩৩ মিনিট আগে | ভোটের হাওয়া

বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম
বিএনপিকে অভিনন্দন জানাল হেফাজতে ইসলাম

৩৩ মিনিট আগে | রাজনীতি

ঢাকা-৫ আসনের ফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর
ঢাকা-৫ আসনের ফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

৩৬ মিনিট আগে | ভোটের হাওয়া

বৃহস্পতির আকার নিয়ে নতুন তথ্য দিল নাসার মহাকাশযান
বৃহস্পতির আকার নিয়ে নতুন তথ্য দিল নাসার মহাকাশযান

৩৭ মিনিট আগে | বিজ্ঞান

দলকে ব্যবহার করে অন্যায় করলে কঠোর ব্যবস্থা : ইশরাক
দলকে ব্যবহার করে অন্যায় করলে কঠোর ব্যবস্থা : ইশরাক

৪০ মিনিট আগে | রাজনীতি

বোনকে উত্যক্তের প্রতিবাদে যুবককে হত্যা
বোনকে উত্যক্তের প্রতিবাদে যুবককে হত্যা

৪০ মিনিট আগে | দেশগ্রাম

‘সুন্দরবনের ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’
‘সুন্দরবনের ক্ষতিসাধনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’

৪৫ মিনিট আগে | কৃষি ও প্রকৃতি

ইয়েমেনিদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইয়েমেনিদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিল ঘোষণা যুক্তরাষ্ট্রের

৪৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রাউজানে পাইপগান ও কার্তুজ উদ্ধার
রাউজানে পাইপগান ও কার্তুজ উদ্ধার

৫৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

রুশ হামলায় সব বিদুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে: জেলেনস্কি
রুশ হামলায় সব বিদুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে: জেলেনস্কি

৫৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কৃমি নির্মূল করে যে পাতার রস
কৃমি নির্মূল করে যে পাতার রস

৫৯ মিনিট আগে | জীবন ধারা

আনোয়ারায় তালা ভেঙে তিনটি গরু চুরি
আনোয়ারায় তালা ভেঙে তিনটি গরু চুরি

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

হাসনাতের আসনে ভোট বাতিল ও পুনঃভোট চাইলেন ট্রাক প্রতীকের জসিম
হাসনাতের আসনে ভোট বাতিল ও পুনঃভোট চাইলেন ট্রাক প্রতীকের জসিম

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনে শত ষড়যন্ত্রেও জনগণ সুস্থ ধারার প্রতিফলন ঘটিয়েছে : ওয়ার্কার্স পার্টি
নির্বাচনে শত ষড়যন্ত্রেও জনগণ সুস্থ ধারার প্রতিফলন ঘটিয়েছে : ওয়ার্কার্স পার্টি

১ ঘণ্টা আগে | রাজনীতি

পাকিস্তানে মসজিদে হামলায় জাতিসংঘের নিন্দা
পাকিস্তানে মসজিদে হামলায় জাতিসংঘের নিন্দা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মুন্সীগঞ্জে ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
মুন্সীগঞ্জে ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বলিউডে মাথাচাড়া দিয়ে উঠেছে বিষ্ণোই আতঙ্ক
বলিউডে মাথাচাড়া দিয়ে উঠেছে বিষ্ণোই আতঙ্ক

১ ঘণ্টা আগে | শোবিজ

মুন্সীগঞ্জে এসএসসি ১৯৮৩ ব্যাচের পুনর্মিলনী
মুন্সীগঞ্জে এসএসসি ১৯৮৩ ব্যাচের পুনর্মিলনী

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

শিখ নেতাকে হত্যায় ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা, ভারতীয় দোষী সাব্যস্ত
শিখ নেতাকে হত্যায় ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা, ভারতীয় দোষী সাব্যস্ত

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘ডন থ্রি’তে অভিনয়ের গুঞ্জন, যা বললেন হৃতিক
‘ডন থ্রি’তে অভিনয়ের গুঞ্জন, যা বললেন হৃতিক

১ ঘণ্টা আগে | শোবিজ

ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা কি এবার হাত মেলাবেন? যা বললেন সালমান আগা
ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা কি এবার হাত মেলাবেন? যা বললেন সালমান আগা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জনগণকে কনভিন্স করাটাই আমাদের ‘ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান
জনগণকে কনভিন্স করাটাই আমাদের ‘ইঞ্জিনিয়ারিং’: তারেক রহমান

১ ঘণ্টা আগে | জাতীয়

তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করলো চীন
তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনকে সতর্ক করলো চীন

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
জামায়াত গাদ্দারি না করলে ফলাফল অন্যরকম হতো: সারোয়ার তুষার
জামায়াত গাদ্দারি না করলে ফলাফল অন্যরকম হতো: সারোয়ার তুষার

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

'বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে'
'বিএনপি যদি ফেরাতে চায়, তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে'

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দুই কুল হারালেন অলি
দুই কুল হারালেন অলি

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার
যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার

৮ ঘণ্টা আগে | জাতীয়

জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা
জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার বার্তা

৫ ঘণ্টা আগে | জাতীয়

মন্ত্রিসভায় থাকতে পারেন যাঁরা
মন্ত্রিসভায় থাকতে পারেন যাঁরা

১০ ঘণ্টা আগে | জাতীয়

প্রথমবার সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ
প্রথমবার সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

'নির্বাচনে যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন'
'নির্বাচনে যারা আমার সঙ্গে ছিলেন না তারাও নিরাপদে থাকবেন'

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২৯৭ আসনের গেজেট প্রকাশ
২৯৭ আসনের গেজেট প্রকাশ

১১ ঘণ্টা আগে | জাতীয়

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন ১ হাজার অতিথি

৪ ঘণ্টা আগে | জাতীয়

ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা
ছেলে হান্নান মাসউদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন বাবা

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর
কর্মস্থলে ফিরতে ফ্রি লঞ্চ সার্ভিসের ব্যবস্থা করলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুর

৩ ঘণ্টা আগে | জাতীয়

ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২৪ ঘণ্টায় ৬ ইসরায়েলিকে গুলি করে হত্যা, জরুরি অবস্থা জারি
২৪ ঘণ্টায় ৬ ইসরায়েলিকে গুলি করে হত্যা, জরুরি অবস্থা জারি

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ
তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

৩ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকার কোন আসনে কারা বিজয়ী হলেন, ব্যবধান কত
ঢাকার কোন আসনে কারা বিজয়ী হলেন, ব্যবধান কত

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফুল মিষ্টি নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে আব্দুল্লাহ
ফুল মিষ্টি নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে আব্দুল্লাহ

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

৪ ঘণ্টা আগে | জাতীয়

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

৪ ঘণ্টা আগে | জাতীয়

নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা
নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

৫ ঘণ্টা আগে | জাতীয়

অসচ্ছল হিন্দুদের পাশে নবনির্বাচিত এমপি কায়কোবাদ
অসচ্ছল হিন্দুদের পাশে নবনির্বাচিত এমপি কায়কোবাদ

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চট্টগ্রামে কোন আসনে কে জয়ী
চট্টগ্রামে কোন আসনে কে জয়ী

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সংসদে যাচ্ছেন পিন্টু-টুকু দুই ভাই
সংসদে যাচ্ছেন পিন্টু-টুকু দুই ভাই

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দুই দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার হারাল ভারত
দুই দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার হারাল ভারত

২২ ঘণ্টা আগে | পর্যটন

নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস
নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস

২১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রংপুর বিভাগে ৩৩ আসনে ২৭ জনই নতুন বিজয়ী
রংপুর বিভাগে ৩৩ আসনে ২৭ জনই নতুন বিজয়ী

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ময়মনসিংহে ধানের শীষের দাপট, তবে স্বতন্ত্র ও জামায়াতের চমক
ময়মনসিংহে ধানের শীষের দাপট, তবে স্বতন্ত্র ও জামায়াতের চমক

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

২৩ ঘণ্টা আগে | রাজনীতি

রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল
রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছালেন সাত স্বতন্ত্র প্রার্থী
মনোনয়ন না পেলেও সংসদে পৌঁছালেন সাত স্বতন্ত্র প্রার্থী

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
হারলেন যেসব হেভিওয়েট
হারলেন যেসব হেভিওয়েট

পেছনের পৃষ্ঠা

বিএনপির সাত বিদ্রোহী জয়ী
বিএনপির সাত বিদ্রোহী জয়ী

পেছনের পৃষ্ঠা

জামানত হারালেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না
জামানত হারালেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না

পেছনের পৃষ্ঠা

সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, বয়োজ্যেষ্ঠ খন্দকার মোশাররফ
সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, বয়োজ্যেষ্ঠ খন্দকার মোশাররফ

পেছনের পৃষ্ঠা

চূড়ান্ত ফলে কার কত আসন
চূড়ান্ত ফলে কার কত আসন

প্রথম পৃষ্ঠা

প্রথমবার সংসদে তাঁরা
প্রথমবার সংসদে তাঁরা

পেছনের পৃষ্ঠা

যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ
যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ

প্রথম পৃষ্ঠা

চট্টগ্রামে বিএনপির জয়ের নেপথ্যে
চট্টগ্রামে বিএনপির জয়ের নেপথ্যে

নগর জীবন

রংপুরে জাপার অহংকার চূর্ণ
রংপুরে জাপার অহংকার চূর্ণ

নগর জীবন

নির্বাচন-পরবর্তী সহিংসতা
নির্বাচন-পরবর্তী সহিংসতা

পেছনের পৃষ্ঠা

একটি আসনও পায়নি জাতীয় পার্টি
একটি আসনও পায়নি জাতীয় পার্টি

পেছনের পৃষ্ঠা

শত্রুদের হুঁশিয়ারি দিলেন খামেনি
শত্রুদের হুঁশিয়ারি দিলেন খামেনি

প্রথম পৃষ্ঠা

হ্যাঁ ৪ কোটি ৮০ লাখ না ২ কোটি ২৫ লাখ
হ্যাঁ ৪ কোটি ৮০ লাখ না ২ কোটি ২৫ লাখ

প্রথম পৃষ্ঠা

দৃষ্টি এখন মন্ত্রিসভায়
দৃষ্টি এখন মন্ত্রিসভায়

প্রথম পৃষ্ঠা

রাজনৈতিক ধারাবাহিক সাফল্যে জামায়াত
রাজনৈতিক ধারাবাহিক সাফল্যে জামায়াত

প্রথম পৃষ্ঠা

সর্বাধিক ভোটের ব্যবধানে জয় বিএনপির আলমের
সর্বাধিক ভোটের ব্যবধানে জয় বিএনপির আলমের

পেছনের পৃষ্ঠা

বাসন্তী ভালোবাসার দিন আজ
বাসন্তী ভালোবাসার দিন আজ

পেছনের পৃষ্ঠা

অর্থনীতিতে গতি ফেরাতে ব্যর্থ ইউনূস
অর্থনীতিতে গতি ফেরাতে ব্যর্থ ইউনূস

পেছনের পৃষ্ঠা

ঢাকার ২০ আসনের ১৩টিতে বিএনপি ৭ জামায়াত জোট
ঢাকার ২০ আসনের ১৩টিতে বিএনপি ৭ জামায়াত জোট

পেছনের পৃষ্ঠা

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন
১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন

প্রথম পৃষ্ঠা

দেশের বড় অংশে বিএনপির একচ্ছত্র আধিপত্য
দেশের বড় অংশে বিএনপির একচ্ছত্র আধিপত্য

পেছনের পৃষ্ঠা

ভোটে জিতলেও ভাগ্য নির্ধারণ আদালতে
ভোটে জিতলেও ভাগ্য নির্ধারণ আদালতে

পেছনের পৃষ্ঠা

জয়ী হলেন সাত নারী
জয়ী হলেন সাত নারী

পেছনের পৃষ্ঠা

এনসিপির ছয় নেতা যাচ্ছেন সংসদে
এনসিপির ছয় নেতা যাচ্ছেন সংসদে

প্রথম পৃষ্ঠা

ফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি আমিনুলের
ফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি আমিনুলের

পেছনের পৃষ্ঠা

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য
গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য

প্রথম পৃষ্ঠা

চার জেলায় সব আসন জামায়াতের
চার জেলায় সব আসন জামায়াতের

দেশগ্রাম

ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করি
ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করি

নগর জীবন

রেকর্ড গড়ে দেশের নেতৃত্বে তারেক রহমান
রেকর্ড গড়ে দেশের নেতৃত্বে তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গী আনচেলত্তি
২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গী আনচেলত্তি

মাঠে ময়দানে