শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ১৬ মে, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বার্তা

মোস্তফা কামাল
অনলাইন ভার্সন
প্রতিরক্ষা উপদেষ্টার সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বার্তা

পারমাণবিক সুরক্ষার জানান দেয়া সংশ্লিষ্ট দেশের সক্ষমতার প্রকাশ। আর এ সুরক্ষা নিশ্চিত করা হয় জাতীয় ও আন্তর্জাতিক যৌথ প্রচেষ্টার মাধ্যমে। সেইসাথে এটি জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক অঙ্গীকার এবং রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এর ভিত্তিটা গড়তে হয় জাতীয় পর্যায়ে নিজেদেরই। পরে সেখানে যোগ হয় আন্তর্জাতিক শরীকানা। এ প্রচেষ্টায় বাংলাদেশ এরই মধ্যে সেই ক্লাবভুক্ত হয়ে গেছে। বাকিটা নির্ভর করবে ভবিষ্যতে এগিয়ে চলার ওপর।

বর্তমান যুগে সামরিক নেতৃত্বকে শুধু অস্ত্র পরিচালনায় দক্ষ হলেই চলে না। প্রযুক্তি, তথ্য, মনস্তত্ত্ব ও কৌশলগত যোগাযোগেও দক্ষ হতে হয়। এর বাস্তবতা তো বিশ্বব্যাপী চলমান যুদ্ধ-উত্তেজনার পরিবর্তিত রূপের মাঝেই স্পষ্ট। যা কেবল ট্যাংক, কামান, বিমান বা প্রচলিত অস্ত্রে সীমিত নয়। ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, তথ্যযুদ্ধ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভ্রান্তিমূলক প্রচারণা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ উপাদানে সেখানে কামা-গোলার চেয়েও বড় ফ্যাক্টর। কোনো কোনো রাষ্ট্র তো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াই তার আর্থিক ব্যবস্থা, গুরুত্বপূর্ণ অবকাঠামো, সামরিক যোগাযোগ, জনমত ও তরুণ প্রজন্মকে লক্ষ্য করে আঘাত হানছে। তাই পারমাণবিক নিরাপত্তা আজ আন্তর্জাতিক অঙ্গীকার, রাষ্ট্রীয় দায়িত্ব। তবে, তা অবশ্যই জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ন রেখে।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বুধবার এ বাস্তবতার কথাই উল্লেখ করেছেন রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এমআইএসটির এক সেমিনারে। যথার্থই বলেছেন, বর্তমান বিশ্বে পারমাণবিক স্থাপনা ও প্রযুক্তির সুরক্ষা কেবল  একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়। বৈশ্বিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে অত্যন্ত সম্পৃক্ত। সন্ত্রাসবাদ, সাইবার হুমকি, প্রযুক্তিগত ঝুঁকি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বলতা, সবকিছুই এখন পারমাণবিক সুরক্ষার গুরুত্বপূর্ণ উপাদান। বক্তব্যে বাংলাদেশের অবস্থানও চমৎকারভাকে তুলে এনেছেন শামছুল ইসলাম। জানান, বাংলাদেশ শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে দক্ষ জনবল, সমন্বিত নীতিমালা এবং আধুনিক প্রযুক্তিগত সক্ষমতা অপরিহার্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা প্রসঙ্গে উঠে আসে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও প্রস্তুতির কথা। 

অনুষ্ঠান শেষে তিনি শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটিক্স ও ড্রোন প্রকল্প পরিদর্শন করে অভিভূত হন। দেশের প্রযুক্তিগত শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমআইএসটি। ধারাবাহিকভাবে শিক্ষা ও গবেষণা করছে। তথ্যপ্রযুক্তির বিকাশেও রেখেছে অনন্য অবদান। উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা এবং গবেষণামুখী কার্যক্রম এবার সরাসরি প্রত্যক্ষ না করলে তা জানার বাইরেই থেকে যাবে। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম তা ঘুরেফিরে দেখেছেন। বেশ এনজয় করেছেন। সামরিক খাতে প্রযুক্তির ব্যবহার ও দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে এমআইএসটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবিত রোবটিক্স, ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রকল্প যত দেখেন, আর মুগ্ধ হয়েছেন। ভবিষ্যৎ বাংলাদেশের প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও উন্নয়ন অভিযাত্রায় তরুণ গবেষক ও শিক্ষার্থীদের এভাবে এগিয়ে যাওয়ার ক্রিয়াকর্ম দেখে যারপরনাই আশাবাদী হয়েছেন। 

বর্তমান বিশ্বে জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত উৎকর্ষ এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে গর্বের বিষয়। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ এ গর্বের অংশীদার। সেইসাথে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পাশাপাশি এর সর্বোচ্চ সুরক্ষার ওপর জোরও দিচ্ছে। তা একদিকে জাতীয় নিরাপত্তার অংশ। আরেকদিকে সন্ত্রাসবাদ, সাইবার ঝুঁকি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় যার যার দেশের দৃঢ় অবস্থান তুলে ধরে। বিশ্বব্যাপী প্রায় ৩৩টি দেশে ৪০০-এর বেশি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উন্নত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্পের জ্বালানি বা ইউরেনিয়াম লোডিংয়ের মতো ধাপগুলো সফলভাবে সম্পন্ন হওয়া আমাদের প্রযুক্তিগত সক্ষমতা ও সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তারই বহিঃপ্রকাশ।

পারমাণবিক কেন্দ্র পরিচালনা করা এবং তার সুরক্ষায় সক্ষম হওয়া একটি দেশের বিজ্ঞান ও প্রকৌশল খাতে ব্যাপক উন্নতির প্যারামিটারের মতো। কারণ পারমাণবিক নিরাপত্তা এখন আর কোনো সাধারণ বিষয়ভুক্ত নয়, তা একটি দেশের সক্ষমতা ও নিরাপত্তার বড় মাপকাঠি।

পারমাণবিক সুরক্ষা সক্ষমতা জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক অঙ্গীকার এবং ভৌত নিরাপত্তার একটি জটিল সংমিশ্রণ। বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে এই সক্ষমতা অর্জন করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে ভৌত নিরাপত্তা নিশ্চিত করছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় দায়িত্ববোধ, উচ্চমানের প্রস্তুতি এবং আন্তঃসংস্থাসমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া সর্বোচ্চ পারমাণবিক সক্ষমতার অধিকারী। ভারত ১০,০০০ কি.মি. রেঞ্জের আইসিবিএম প্রযুক্তির মাধ্যমে তার প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করছে। ওড়িশা উপকূলে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। অন্যদিকে ইউরোপে পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের শীর্ষে ফ্রান্স। তাদের ভৌত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, অভ্যন্তরীণ হুমকি প্রতিরোধ এবং জরুরি সাড়া প্রদানের সমন্বিত ব্যবস্থা বিশ্বে আলোচিত। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া ১২,০০০ কিলোমিটারের বেশি পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম। এশিয়ায় পারমাণবিক কর্মসূচি বাড়লেও, বিশ্বের প্রায় ১০০টি পুরনো চুল্লি আগামী ১০-১৫ বছরে বন্ধ হয়ে যেতে পারে। 

সময়ের ব্যবধানে বিশ্বের অনেক প্রথাই ভেঙে গেছে। ধারণা ও চর্চায় এসেছে নতুনত্ব। বর্তমান যুগে সামরিক নেতৃত্বকে শুধু অস্ত্র পরিচালনায় দক্ষ হলেই চলে না। প্রযুক্তি, তথ্য, মনস্তত্ত্ব ও কৌশলগত যোগাযোগেও সমান দক্ষ হতে হয়। দেশের প্রযুক্তি নির্ভর উচ্চ শিক্ষা ও গবেষণার গৌরবময় অধ্যায় তৈরি করবে বলে ধারণা বেশ। ধারণাটি ক্রমশ বিশ্বাসের দিকে যাচ্ছে। কেবল ডিগ্রি ধরিয়ে দেওয়া নয়,  সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির শিক্ষালয়ও হতে পারে। সেইক্ষেত্রে এমআইএসটির গবেষণাগার, শ্রেণিকক্ষ, প্রকল্প ও একাডেমিক কার্যক্রমকে জাতীয় প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে যুক্ত করতে হবে। কারণ,  বাংলাদেশ শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড, নিরাপত্তা সংস্কৃতি, দায়িত্বশীল ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক অঙ্গীকার করেছে। এ অঙ্গীকার পূরণ করতে হলে পারমাণবিক সুরক্ষা নিশ্চিতে রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত নীতিমালা, প্রশিক্ষিত জনবল, প্রযুক্তিগত সক্ষমতা, কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে নিবিড় সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে। 

এ বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ, নীতিগত প্রস্তুতি এবং আন্তর্জাতিক সহযোগিতাও আরো বাড়াতে হবে। সীমিত প্রতিরক্ষা বাজেট থাকা সত্ত্বেও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও দেশীয় গবেষণার মাধ্যমে বাংলাদেশ কার্যকর প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের ব্যাপক সম্ভাবনার দেখা দিয়েছে। সবকিছু বিদেশ থেকে কিনে এনে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। কোন প্রযুক্তি বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় নকশা, পরীক্ষা, উন্নয়ন, উৎপাদন ও সুরক্ষা করতে পারে, তা চিহ্নিত করতে হবে। এটি শুধু অর্থনৈতিক বিষয় নয়; এটি সার্বভৌমত্বের প্রশ্ন।

এই লক্ষ্যে সরকার দেশীয় প্রতিরক্ষা শিল্পায়ন ও গবেষণা উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। অনেকেই পারমাণবিক প্রযুক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় বিভ্রান্তিতে ভুগছেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানও এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় কোনো দুর্ঘটনা ঘটলে এর প্রভাব ব্যাপক হতে পারে। এই পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। স্থানীয় জনগণকে সঠিক তথ্য প্রদান, জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ এবং নিয়মিত মহড়ার আয়োজন করা দরকার। 

লেখক : সাংবাদিক-কলামিস্ট; ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর
আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে?
আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে?
বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো দরকার
বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো দরকার
হাসপাতাল চিকিৎসা কেন্দ্র, মৃত্যু ঠেকানোর নিশ্চয়তাকারী নয়
হাসপাতাল চিকিৎসা কেন্দ্র, মৃত্যু ঠেকানোর নিশ্চয়তাকারী নয়
ফ্ল্যাটে পড়েছিল নিঃসঙ্গ বৃদ্ধার মরদেহ, প্রশ্নবিদ্ধ সন্তানদের দায়িত্ববোধ
ফ্ল্যাটে পড়েছিল নিঃসঙ্গ বৃদ্ধার মরদেহ, প্রশ্নবিদ্ধ সন্তানদের দায়িত্ববোধ
শহীদ জিয়া গণতন্ত্র-জনরাজনীতি ও রাষ্ট্রনায়কত্বের এক অমর উত্তরাধিকার
শহীদ জিয়া গণতন্ত্র-জনরাজনীতি ও রাষ্ট্রনায়কত্বের এক অমর উত্তরাধিকার
উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন
উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন
শিল্প ও কর্মসংস্থান টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ
শিল্প ও কর্মসংস্থান টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ
বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান : কাদের গনি চৌধুরী
বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান : কাদের গনি চৌধুরী
প্রেসিডেন্ট জিয়া ও জনসার্বভৌমত্বভিত্তিক সমৃদ্ধির দর্শন
প্রেসিডেন্ট জিয়া ও জনসার্বভৌমত্বভিত্তিক সমৃদ্ধির দর্শন
শহীদ জিয়া: অগ্রসরমান বাংলাদেশের রূপকার
শহীদ জিয়া: অগ্রসরমান বাংলাদেশের রূপকার
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : বাংলাদেশের নতুন রাষ্ট্রচিন্তার জনক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : বাংলাদেশের নতুন রাষ্ট্রচিন্তার জনক
নিম্নমধ্যবিত্তের যে গল্প কেউ জানে না!
নিম্নমধ্যবিত্তের যে গল্প কেউ জানে না!
সর্বশেষ খবর
উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর
উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

নওগাঁ সীমান্তে পুশইন ব্যর্থ, বিএসএফ ফেরত নিয়েছে দাবি বিজিবির
নওগাঁ সীমান্তে পুশইন ব্যর্থ, বিএসএফ ফেরত নিয়েছে দাবি বিজিবির

৩ মিনিট আগে | দেশগ্রাম

প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ
প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

৬ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

গাংনীতে তরুণদের খেলাধুলায় ফেরাতে বসুন্ধরা শুভসংঘের ফুটবল বিতরণ
গাংনীতে তরুণদের খেলাধুলায় ফেরাতে বসুন্ধরা শুভসংঘের ফুটবল বিতরণ

১৩ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের
প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

১৫ মিনিট আগে | জাতীয়

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

১৯ মিনিট আগে | দেশগ্রাম

ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড
ইরানকে সমর্থনের অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপিকার কারাদণ্ড

২১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা রোপণ
আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা রোপণ

২২ মিনিট আগে | দেশগ্রাম

গাংনী সিমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি-গ্রামবাসী
গাংনী সিমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি-গ্রামবাসী

২৩ মিনিট আগে | দেশগ্রাম

লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
লালমাইয়ে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

২৭ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

২৯ মিনিট আগে | দেশগ্রাম

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রবিবার

২৯ মিনিট আগে | জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

৩২ মিনিট আগে | হেলথ কর্নার

ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সচেতনতামূলক র‌্যালি
ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সচেতনতামূলক র‌্যালি

৩২ মিনিট আগে | দেশগ্রাম

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হচ্ছে না আর্জেন্টিনার? কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো!
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হচ্ছে না আর্জেন্টিনার? কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো!

৩৩ মিনিট আগে | মাঠে ময়দানে

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জিসিসি অঞ্চলের বিমান চলাচলে বড় বিপর্যয়
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় জিসিসি অঞ্চলের বিমান চলাচলে বড় বিপর্যয়

৩৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

জীবননগরে বসুন্ধরা শুভসংঘের চারা বিতরণ
জীবননগরে বসুন্ধরা শুভসংঘের চারা বিতরণ

৩৮ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমিরাতে দোয়া মাহফিল
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আমিরাতে দোয়া মাহফিল

৪৩ মিনিট আগে | পরবাস

মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম
মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা

৫৭ মিনিট আগে | জাতীয়

স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর
স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর

৫৭ মিনিট আগে | জাতীয়

আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে লোকজন সরিয়ে নিল বিএসএফ
পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে লোকজন সরিয়ে নিল বিএসএফ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ
ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ

১ ঘণ্টা আগে | জাতীয়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ​জয়পুরহাটে দোয়া মাহফিল
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ​জয়পুরহাটে দোয়া মাহফিল

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠী আওতামুক্ত : তথ্যমন্ত্রী
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠী আওতামুক্ত : তথ্যমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ঠাকুরগাঁও সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা
ঠাকুরগাঁও সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নানাবিধ হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য
নানাবিধ হুমকির মুখে সুন্দরবনের জীববৈচিত্র্য

১ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের
এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল দাবি আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের

১ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, বর কে
বিয়ে করলেন জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী, বর কে

২৩ ঘণ্টা আগে | শোবিজ

বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে
বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে

১৯ ঘণ্টা আগে | পরবাস

সাবেক মেয়র মনজুর ও সাবেক এমপি সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা
সাবেক মেয়র মনজুর ও সাবেক এমপি সনিসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

১২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির
ইরানি রাডার স্থাপনায় হামলা যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব আইআরজিসির

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উঠে দাঁড়িয়েছে দাবি করা সেই গাছ কেটে ফেললো প্রশাসন
উঠে দাঁড়িয়েছে দাবি করা সেই গাছ কেটে ফেললো প্রশাসন

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

অস্ট্রেলিয়ায় এক লাখ তেলাপোকা জব্দ, মূল্য দেড় লাখ ডলার
অস্ট্রেলিয়ায় এক লাখ তেলাপোকা জব্দ, মূল্য দেড় লাখ ডলার

২৩ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে ডেমোক্র্যাটদের উপহাস
সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে ডেমোক্র্যাটদের উপহাস

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩
বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার আটকাল যুক্তরাষ্ট্র
ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার আটকাল যুক্তরাষ্ট্র

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মমতার তৃণমূলের নতুন কমিটি, স্বপদেই বহাল অভিষেক
মমতার তৃণমূলের নতুন কমিটি, স্বপদেই বহাল অভিষেক

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা
ক্যান্সার চিকিৎসায় লাগবে না কেমো, স্মার্ট ওষুধ আবিষ্কারের ঘোষণা

৩ ঘণ্টা আগে | হেলথ কর্নার

যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফেভারিটদের তালিকায় থেকেও কেন মহাবিপদে আর্জেন্টিনা, ইংল্যান্ড ও ফ্রান্স?!
ফেভারিটদের তালিকায় থেকেও কেন মহাবিপদে আর্জেন্টিনা, ইংল্যান্ড ও ফ্রান্স?!

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
কুয়েত-বাহরাইনে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা
৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

৪ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপে প্রথমবার ইতিহাস গড়তে আসছে ৫ নতুন দেশ
বিশ্বকাপে প্রথমবার ইতিহাস গড়তে আসছে ৫ নতুন দেশ

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ
শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে এসআইয়ের মেয়ে নিহত
টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে এসআইয়ের মেয়ে নিহত

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে রবিবার মাঠে নামছে ব্রাজিল
নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে রবিবার মাঠে নামছে ব্রাজিল

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক
শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

১৫ ঘণ্টা আগে | জাতীয়

শত্রু শিবিরে খেলা, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে একাট্টা ইরানি ফুটবলাররা
শত্রু শিবিরে খেলা, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে একাট্টা ইরানি ফুটবলাররা

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ২৮জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে
১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনসিপি'র ছায়া বাজেট ঘোষণা: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর
এনসিপি'র ছায়া বাজেট ঘোষণা: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগে জোর

২২ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশ-ভারত ফাইনাল: ভাগ্য নির্ধারণে নজর থাকবে যাদের দিকে
বাংলাদেশ-ভারত ফাইনাল: ভাগ্য নির্ধারণে নজর থাকবে যাদের দিকে

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হ্যাটট্রিক শিরোপার সুযোগ হাতছাড়া করতে চান না মারিয়া
হ্যাটট্রিক শিরোপার সুযোগ হাতছাড়া করতে চান না মারিয়া

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি
ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
সীমান্তে বিজিবি জনগণ সতর্ক
সীমান্তে বিজিবি জনগণ সতর্ক

প্রথম পৃষ্ঠা

বিএনপিতে এক নেতা এক পদ
বিএনপিতে এক নেতা এক পদ

প্রথম পৃষ্ঠা

তথ্য ফাঁসের ঘটনায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
তথ্য ফাঁসের ঘটনায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর

প্রথম পৃষ্ঠা

ব্রিটেনে অলিখিত ভিসা নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ
ব্রিটেনে অলিখিত ভিসা নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশ

পেছনের পৃষ্ঠা

ফ্রান্সের সামনে ‘মৃত্যুকূপ’
ফ্রান্সের সামনে ‘মৃত্যুকূপ’

মাঠে ময়দানে

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন
ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

বরিশালের বাজারে ইলিশের হাহাকার
বরিশালের বাজারে ইলিশের হাহাকার

পেছনের পৃষ্ঠা

মারিয়াদের হ্যাটট্রিক শিরোপার হাতছানি
মারিয়াদের হ্যাটট্রিক শিরোপার হাতছানি

মাঠে ময়দানে

সরকারের দখলে নেই সরকারি সম্পত্তি
সরকারের দখলে নেই সরকারি সম্পত্তি

প্রথম পৃষ্ঠা

জার্সি পতাকা উন্মাদনায় দেশ
জার্সি পতাকা উন্মাদনায় দেশ

পেছনের পৃষ্ঠা

অভিনব মোটরসাইকেল
অভিনব মোটরসাইকেল

শনিবারের সকাল

অযত্নে ম্লান ইতিহাসের দুর্লভ নিদর্শন
অযত্নে ম্লান ইতিহাসের দুর্লভ নিদর্শন

শনিবারের সকাল

ভাইরাল সেই বাসের লাইসেন্স বাতিল
ভাইরাল সেই বাসের লাইসেন্স বাতিল

পেছনের পৃষ্ঠা

আলোচিত হত্যা মামলার রায় কাল
আলোচিত হত্যা মামলার রায় কাল

প্রথম পৃষ্ঠা

কঠিন শাস্তির মুখে আদ্-দ্বীন হাসপাতাল
কঠিন শাস্তির মুখে আদ্-দ্বীন হাসপাতাল

প্রথম পৃষ্ঠা

পদ ছাড়লেন কলকাতার মেয়র
পদ ছাড়লেন কলকাতার মেয়র

প্রথম পৃষ্ঠা

সবজির দাম অল্প কমলেও স্বস্তি ফেরেনি বাজারে
সবজির দাম অল্প কমলেও স্বস্তি ফেরেনি বাজারে

পেছনের পৃষ্ঠা

শাকিব খানের উদ্বেগ
শাকিব খানের উদ্বেগ

শোবিজ

আইভরি কোস্টে হোঁচট ফ্রান্সের
আইভরি কোস্টে হোঁচট ফ্রান্সের

মাঠে ময়দানে

যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প

প্রথম পৃষ্ঠা

কৃষিপণ্যে শুল্কমুক্ত বাজার আজারবাইজান
কৃষিপণ্যে শুল্কমুক্ত বাজার আজারবাইজান

পেছনের পৃষ্ঠা

তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত
তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত

প্রথম পৃষ্ঠা

ফেরি থেকে আবার পদ্মায় বাস
ফেরি থেকে আবার পদ্মায় বাস

প্রথম পৃষ্ঠা

হারিয়ে যাচ্ছে গুইংগারহাট খাল
হারিয়ে যাচ্ছে গুইংগারহাট খাল

পেছনের পৃষ্ঠা

ডলার প্রতারণা করতেন তারা
ডলার প্রতারণা করতেন তারা

দেশগ্রাম

আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে?
আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে?

প্রথম পৃষ্ঠা

দিল্লির হোটেলে আগুনে নিহত কুমিল্লার সোহাগ
দিল্লির হোটেলে আগুনে নিহত কুমিল্লার সোহাগ

পেছনের পৃষ্ঠা

শুধু রামিসা নয়, দ্রুততম বিচার হোক সব হত্যার
শুধু রামিসা নয়, দ্রুততম বিচার হোক সব হত্যার

সম্পাদকীয়

মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ফেরত যাচ্ছে জাহাজ
মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ফেরত যাচ্ছে জাহাজ

পেছনের পৃষ্ঠা