পর্তুগালে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং চালকদের সংগঠন টিভিডি এক্সপার্টস ইন লিসবন-এর উদ্যোগে শিশু-কিশোরদের অংশগ্রহণে হামদ-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইফতার মাহফিলও আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা কায়েছ আহমদ আব্দুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান মো. জসিম উদ্দীন এবং সঞ্চালনা করেন শাকির হাসান।
এতে প্রধান অতিথি ছিলেন পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের প্রধান গোলাম সরোয়ার, বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব রানা তসলিম উদ্দিন, পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল হক, কাজাদো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন, পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ, সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কাঞ্চন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান এবং বারি আলতুর ব্যবসায়ী শাহীন আহমদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতারা।
এ সময় টিভিডি এক্সপার্ট গ্রুপের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ আশরাফ উল আলম, আহমেদ সাহাব, সাইফুর রহমান স্বাধীন, আব্দুল মোজাম্মেল, মোহাম্মদ শাহাদত হুসাইন, মো. আনিসুর রহমান, রাজিব সরকারসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/এমই