মালয়েশিয়ার কুয়ালালামপুরে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে একটি হোটেলে এ কর্মীসভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়া যুবদলের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও প্রচার সম্পাদক মো. বাদল কারারের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, যুবদল সিনিয়র সহসভাপতি নূরে সিদ্দীকী সুমন, সহসভাপতি শেখ সেলিম প্রমুখ।
এ সময় নবগঠিত মালয়েশিয়া যুবদলের অফিশিয়াল ফেসবুক ও ওয়েবসাইট উদ্বোধন করেন নুরুল ইসলাম নয়ন। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবাসে সব ভেদাভেদ ভুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, একাত্তরের পরাজিত শক্তি যারা আবারও দেশকে অস্থিতিশীল করার চেস্টায় লিপ্ত আছে। এ বিষয়ে নেতাকর্মীদের সর্তক থাকতে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবদল মালয়েশিয়া সাংগঠনিক সম্পাদক রাসেল রানা। এ সময় আরও বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া আহ্বায়ক ড. এস এম রহমান তনু, সদস্য সচিব সামসুল আলম হেলাল শিকদার, যুবদল সিনিয়র সহ-সভাপতি নুরে সিদ্দিকী সুমন, সহ-সভাপতি শেখ মোহাম্মদ সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান বিন সিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার, সাইদুর রহমান বাবু ও মোশাররফ হোসেন, প্রচার সম্পাদক বাদল কারার, দপ্তর সম্পাদক মো. সালাহ উদ্দিনসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই