শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালীর সাহিত্য-সংস্কৃতি

প্রত্যয় জসীম
প্রিন্ট ভার্সন
নোয়াখালীর সাহিত্য-সংস্কৃতি

বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে গড়ে উঠেছে মেঘলা অববাহিকার জেলা নোয়াখালী। এর আয়তন প্রায় সাড়ে ৪ হাজার বর্গকিলোমিটার। দক্ষিণে আরও নতুন নতুন চর জাগায় এর আয়তন ক্রমে বাড়ছে। একসময় পিছিয়ে থাকলেও পরিশ্রম, মেধা ও উদ্যম কাজে লাগিয়ে দেশ-বিদেশে নোয়াখালীবাসী নিজেদের অবস্থান সমুন্নত করেছে। এ ভূখণ্ডের মানুষ অত্যন্ত পরিশ্রমী, সাহসী ও সংগ্রামী। এখন বলা হয় দেশের শীর্ষ ধনী জেলা নোয়াখালী। এ জেলা শিল্প-সাহিত্য-সংস্কৃতিতেও পিছিয়ে নেই। মধ্যযুগের বিখ্যাত কবি আবদুল হাকিম নোয়াখালীর সন্তান। ‘নূরনামা’ কাব্যগ্রন্থের জন্য অধিক পরিচিত। তাঁর ছিল ফারসি, আরবি ও সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য। সপ্তদশ শতকের বাংলা সাহিত্যের সেরা কবিদের অন্যতম কবি আবদুল হাকিম। নোয়াখালী জেলার বাবুপুর গ্রামে ১৬৬০ সালে তাঁর জন্ম। আবদুল হাকিমের কবিতায় স্পষ্ট-নোয়াখালীর মানুষ নিজ দেশ, ভাষা ও সাহিত্য-সংস্কৃতিকে কত ভালোবাসে। ‘বঙ্গবাণী’ কবিতায় তিনি লিখেছেন-

‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।

দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুরায়।

নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়।

মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।

দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।’

চৌধুরীর লড়াই এ জেলার বিখ্যাত পালাগান। এ জেলার কবি আব্দুল বারীকে ‘কবিরত্ন’ খেতাব দিয়েছিল ব্রিটিশ সরকার। পঞ্চাশ দশকের বিখ্যাত কবি ও প্রাবন্ধিক বুদ্ধদেব বসু, কবি ও গীতিকার গোপাল হালদারের অবদান সবার জানা। সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে এমন কিছু বরেণ্য ব্যক্তিত্ব হলেন-শহীদ বুদ্ধিজীবী মোজাম্মেল হায়দার চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী, অধ্যাপক কবীর চৌধুরী, প্যারীমোহন সেন, অনঙ্গ মোহন দাস, অশ্বিনী কুমার সোম, এ কে এম খায়রুল বাসার, খালেদ মাসুকে রসূল, শাহ জাহান কিবরিয়া, কবি ও নয়া কৃষি আন্দোলনের প্রবর্তক ফরহাদ মজহার, আব্দুর রশিদ ওয়াসেকপুরী, অধ্যাপক মো. ফজলি হোসেন প্রমুখ। এ ছাড়া উল্লেখযোগ্য অধ্যক্ষ টি হোসেন,-‘স্মৃতিকণা’ নামে অনন্য এক গ্রন্থ রচনা করেছেন তিনি। এ জেলার উল্লেখযোগ্য লেখক ও বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন অধ্যাপক আব্দুল জলিল, আবদুল মতিন, আতাউর রহমান, মাহমুদুল হক ফয়েজ, মো. সিরাজুল হক, এহতেশাম হায়দার চৌধুরী, কামাল উদ্দিন ভাষাসৈনিক, সিরাজুল ইসলাম মুনির, জাতীয় দৈনিকের সম্পাদক আবু তাহের প্রমুখ।

শহীদ মুনীর চৌধুরীর অগ্রজ জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী শিক্ষাবিদ, অনুবাদক, প্রাবন্ধিক। বাংলা একাডেমি ও একুশে পদকে ভূষিত লেখক। দেশের অনুবাদ সাহিত্যকে তিনি সমৃদ্ধ করেছেন। লিখেছেন আড়াই শতাধিক বই। আবদুশ শাকুর কথাশিল্পী, গল্পকার, সংগীতজ্ঞ। বহু ভাষায় পারদর্শী, নিসর্গপ্রেমী। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। প্রণব ভট্ট নোয়াখালীর বিশিষ্ট কথাশিল্পী ও নাট্যকার ছিলেন। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নাটক রচনা করে খ্যাতি লাভ করেন। ফখরুল ইসলাম প্রাবন্ধিক নোয়াখালীর আঞ্চলিক ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কয়েকটি বই সম্পাদনা করেছেন। ড. খালেদ মাসুকে রসূল। লোকসংস্কৃতি গবেষক। বাংলা একাডেমি প্রকাশিত তাঁর ‘নোয়াখালীর লোকসংস্কৃতি’ শীর্ষক প্রামাণ্য গ্রন্থ। তাঁর মেয়ে-লায়লা কাউকাইন আরাও লেখালেখি করেন। কে জি মোস্তফা ছিলেন প্রখ্যাত গীতিকার, সাংবাদিক ও সাহিত্যিক। কে জি মোস্তফার বাড়ি সোনাইমুড়ী উপজেলায়। পেশায় ছিলেন সাংবাদিক। জনপ্রিয় গান ‘রাজধানীর বুকে’ ছায়াছবির ‘তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে’, লিখে সত্তরের দশকে সাড়া ফেলে দিলেন কে জি মোস্তফা। এতে কণ্ঠ দেন তালাত মাহমুদ। ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ এ রকম অনেক কালজয়ী গানের রচয়িতা কে জি মোস্তফা।

আংগো বাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক ভাই, হেনী মাইজদী চৌমুহনীর নামটি হুনেন নাই?

চিত্তরঞ্জন সাহা প্রকাশক, সংস্কৃতি সংগঠক, মুক্তিযোদ্ধা। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের শিল্পসাহিত্য ও প্রকাশনার তীর্থস্থান হয়ে ওঠে নোয়াখালীর চৌমুহনী। চিত্তরঞ্জন সাহার উদ্যোগে ‘পুঁথিঘর’ প্রকাশনা সংস্থা পরবর্তীতে ‘মুক্তধারা’ দেশের সৃজনশীল সাহিত্য প্রকাশনার বাতিঘরে পরিণত হয়। মুক্তিযুদ্ধের পর মুক্ত-স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশের বইমেলার শুভ সূচনা হয় চিত্তরঞ্জন সাহার উদ্যোগে। একাডেমির বটতলায় চট বিছিয়ে বই সাজিয়ে বিক্রির মাধ্যমে তিনি শুরু করেন বইমেলা। এই মেলা আজ বিশ্বের অন্যতম বৃহত্তম বইমেলায় রূপান্তরিত। চিত্তরঞ্জন সাহা একুশে পদক লাভ করেন ২০০৫ সালে। মারা গেছেন ২০০৭ সালের ২৬ ডিসেম্বর।

আঞ্চলিক গানের বিস্ময়কর প্রতিভা ছিলেন মোহাম্মদ হাশেম। তিনি একাধারে গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী। ‘আংগো বাড়ি নোয়াখালী রয়েল ডিস্ট্রিক ভাই, হেনী মাইজদী চৌমুহনীর নামটি হুনেন নাই’ কিংবা ‘দুবাই গেছে আংগো বাড়ির মোহাম্মদ আলী-হেতার লাই কাঁদে হেতার হালা হালি।’ এমন ৩ হাজারেরও বেশি গান তাঁর লেখা ও সুর করা। তাঁর সুযোগ্য কন্যা শাহনাজ হাশেম কাজল বাবার মতোই সংগীতপ্রেমী। নোয়াখালীর আঞ্চলিক গানের চর্চা তিনি ধরে রেখেছেন। মামুনুর রশীদ কবি ও সাংস্কৃতিক কর্মী। তাঁর দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। আখতার জাহান শেলী লেখালেখিতে নিমগ্ন বহু বছর ধরে। ইতোমধ্যে কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে তাঁর। শিরীণ আক্তার মূলত কবি, কবিতার বই প্রকাশিত হয়েছে তাঁর। সূফী সৈয়দ রূপক রশীদ কবি, সম্পাদক ও প্রকাশক। বদরুল হায়দার মূলত কবি। সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত তিন দশক ধরে। বেশ কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে। জামাল হোসেন বিষাদ কবি ও সাংবাদিক। মশিউর রহমান মসী কবি, সংগঠক ও সংস্কৃতিকর্মী। শফিক হাসান কবি, গল্পকার, রম্যলেখক, ভ্রমণকাহিনি রচয়িতা। লেখালেখিতে তুমুল সরব ধীমান এ লেখকের বেশ কয়েকটি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। কবি, সাংবাদিক ও সংস্কৃতিকর্মী সারওয়ার ই আলম। প্রবাসে থাকলেও সাহিত্য-সংস্কৃতিচর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

২০২২ সালে নোয়াখালীর ২০০ বছরপূর্তি উদযাপন করা হয়। এ উৎসবের মূল আয়োজক সংস্কৃতিজন ও উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল। দুই দিনের বর্ণাঢ্য এ উৎসবে কবি, লেখক, শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিজনসহ বিপুলসংখক মানুষ অংশ নেন। উৎসবে শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যাঁদের সম্মাননা দেওয়া হয় তাঁদের মধ্যে রয়েছেন সাংবাদিক আবু তাহের, কবি আখতার জাহান শেলী, লেখক ফখরুল ইসলাম, কবি গোলাম আকবর, কবি শিরিন আখতার। ২০২৪ সালের মে মাসে বৃহত্তর নোয়াখালীর কবিদের নিয়ে দুই দিনব্যাপী কবিতা উৎসব হয়। উৎসবে ঢাকা, কলকাতা ও আসামের কবিরাও অংশ নেন। তিন শতাধিক কবি এ উৎসবে যোগ দেন। এ উৎসব প্রমাণ করে সাহিত্য-সংস্কৃতির প্রতি নোয়াখালীবাসীর অনুরাগ ভালোবাসা কত গভীর।

নারী লেখক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর পঙ্ক্তি- বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। নোয়াখালীর নারী কবি লেখকের সংখ্যা কম নয়। আখতার জাহান শেলী, শিরিন আখতার, রওশন জাহান, জোবাইদা নাসরিন, রহিমা আখতার মৌ, নুসরাত রুমু, মৌ মধুবন্তী, রায়হানা হোসেন, আখতারুন নাহার আলো, রোকসানা আক্তার ছায়াময়ী, আলেয়া ফেরদৌসী, রেজিনা সুলতানা, নাদিরা কিরণ, লায়লা কাউকাইন আরা, সুমনা চৌধুরী প্রমুখ উল্লেখযোগ্য।

২০২৪ সালের মে মাসে দুই দিন ধরে উদ্‌যাপিত ‘নোয়াখালী কবিতা উৎসবে’ নিবন্ধিত হন দুই শ কবি। এদের সবাইকে উত্তীর্ণ কবি তা বলা যাবে না। তবে এরা কবিতা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত। কবিতা ভালোবাসেন। এদের ভিতরেই একজন ফকির লালন, শাহ আব্দুল করিম, শামসুর রাহমান, কিংবা হুমায়ুন আজাদ লুকিয়ে আছেন কিনা-সময়ই তা বলে দেবে। বর্তমান সময়ের উল্লেখযোগ্য কবি, লেখক : স্বপন দেলওয়ার, মিরন মহিউদ্দিন, আবুল বাসার, গোলাম আকবর, সূফী সৈয়দ রূপক রশীদ, বদরুল হায়দার, মিন্টু সারেং, কাজী খসরু, মামুনুর রশীদ, লিয়াকত বখতিয়ার, আনোয়ার কবির, সাজ্জাদ রাহমান, সারওয়ার ই আলম, চঞ্চল আক্তার, আজাদ আলাউদ্দিন, আ কা আজাদ, ওয়ালী জসীম, অভিলাষ দাশ, জামাল হোসেন বিষাদ, হানিফ মজুমদার, সোলায়মান সহজ, হাবীব ইমন, সিরাজুল ইসলাম মুকুল, মোস্তফা ইকবাল, শফিক হাসান, মাসুম রেজা তরু, মশিউর রহমান মসী, মশিউর রহমান মিঠু, ফারুক মোজাম্মেল, ফরিদ উদ্দিন মনু, আলমগীর হোসেন, ফারুক আল ফয়সাল, নজির আহমেদ, মহিউদ্দিন চৌধুরী মোহন, আলাউদ্দিন সুজন, ফিরোজ মাল, প্রদীপ নারায়ণ সাহা, ফিরোজ শাহ প্রমুখ। এসব কবি-লেখকের কারও কারও এক বা একাধিক বই বের হয়েছে। কারও কারও অনেক বই প্রকাশিত হয়েছে। সাহিত্যে তাঁরা কে কত দূর যাবেন, সাহিত্যে কতটা অবদান রাখবেন তা সময়ই বলে দেবে।

 

সাহিত্য পত্রিকা ও লিটল ম্যাগাজিন : নোয়াখালীর সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে প্রণোদিত করতে সাহিত্যসেবীদের উদ্যোগে নিয়মিত ও অনিয়মিতভাবে বেশ কিছু সাহিত্য পত্রিকা এবং লিটলম্যাগ প্রকাশ হচ্ছে; যা আমাদের সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। ‘সুবর্ণরেখা’, ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’, সম্পাদনা : মিরন মহিউদ্দিন। কবিতা চর্চা সম্পাদনা : বদরুল হায়দার। ‘গদ্য’, ‘সম্পর্ক’, সম্পাদনায় : এ নিবন্ধকার। ‘একদা অজপাড়াগাঁয়ে জ্যোৎস্না’, সম্পাদনা : জামাল হোসেন বিষাদ। ‘মেঠোপথ’, সম্পাদনা : নুরুল হক। ‘বিজয়’, সম্পাদনা : নোয়াখালী বিজয় মেলা উদ্‌যাপন পরিষদ। ‘নোঙ্গর’, সম্পাদনা : সুমন নূর। ‘স্পর্ধা সব সময়’, সম্পাদনা : হাবীব ইমন। ‘লেখক’, সম্পাদনা : কামাল মাসুদ। ‘প্রাঙ্গণ’, সম্পাদনা : সুবল দেবনাথ। ‘ভুলুয়া’, ‘মহেন্দ্র উপকূল’, সম্পাদনা : সৈয়দ মো. হারুনূর রশীদ। ‘সুরঞ্জনা’, সম্পাদনা : ম. পানা উল্লাহ প্রভৃতি উল্লেখযোগ্য।

ভাষা ও সংস্কৃতি : আর্থ-সামাজিক-রাজনৈতিক-ভৌগোলিক বহুবিধ অনুষঙ্গের কারণে অঞ্চলভেদে সংস্কৃতি ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করে। ফলত একটি দেশের সামগ্রিক লোকসংস্কৃতি এবং একটি বিশেষ অঞ্চলের লোকসংস্কৃতিতেও অনেক পার্থক্য লক্ষ করা যায়। তাই স্বাভাবিকভাবেই নোয়াখালী জেলার লোকসংস্কৃতিতে তার একটি পরিচ্ছন্ন ছাপ পরিলক্ষিত হয়। বহু ভাঙা-গড়া, চড়াই-উতরাই পেরিয়ে আজকের সম্ভাবনাময় সমৃদ্ধ জনপদ নোয়াখালী। এ অঞ্চলের লোকসংস্কৃতির প্রতি একটু ঘনিষ্ঠ হলে সহজেই অনুমান করা যায় যে, এ অঞ্চলের একটি সমৃদ্ধ লোকসংস্কৃতির পরিমণ্ডল রয়েছে। লোকসংস্কৃতির প্রধানতম শাখা লোকসাহিত্য। নোয়াখালীর লোকসাহিত্য এ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক সমৃদ্ধ এবং জীবনঘনিষ্ঠ তা এ অঞ্চলের প্রবাদ-প্রবচন, আঞ্চলিক গান, ধাঁধা, ছড়া থেকে সহজেই অনুমেয়।

কিছু প্রবচন : ‘মাইনষের কুডুম আইলে গেলে, গরুর কুডুম লেইলে হুঁইছলে’-এ প্রবচনটি গূঢ়ার্থ হলো মানুষের কুটুম্বিতা তথা আতিথেয়তা বোঝা যায় পরস্পরের আসা-যাওয়ার মাধ্যমে, আর গরুর তা বোঝা যায় লেহনের মাধ্যমে। এ অঞ্চলের সাধারণ মানুষ যে ঐতিহ্যগতভাবেই আত্মীয় বৎসল প্রবচনটি সেটাই ইঙ্গিত করে। “ঝি থাইকলে জামাইর আদর, ধান থাইকলে উডানের আদর”-এ প্রবচনটির সরল অর্থ হচ্ছে কন্যার কারণেই মানুষ জামাতাকে খাতির করে, আর ধান প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনে উঠানের যত্ন করে। কিন্তু এসব প্রবচনের মূলে যে সূক্ষ্ম দার্শনিক কার্যকারণ রয়েছে, তা কি আমরা ভেবে দেখার অবকাশ পাই? “মাছ ধোঅন হিঁড়া, গোস্ত দোঅন মিড়া”-এ প্রবচনের মধ্য দিয়ে নবীন কোনো রাঁধুনিকে শেখানোর চেষ্টা করা হয় যে, রান্নার আগে মাছটা খুব ভালোভাবে ধুতে হয় এবং মাংসটা অপেক্ষাকৃত কম ধুলেও চলবে। সাধারণ গার্হস্থ্য শিক্ষা ছাড়াও এ প্রবচন এটাই প্রমাণ করে যে, এ অঞ্চলের মানুষ সুদীর্ঘ সময় ধরেই মাছ, মাংস খেয়ে অভ্যস্ত। এরকম “উডান ঠন ঠন হিঁড়াত বাড়ী, ধলা হিরিসতার হোন্দে দাঁড়ি”। “কেরে ভাই চৈতি রাঙ্গা, গাছের আগাতহৈল হো’না”। “বনের তোন্ বার অইল ভুতি, ভাত বেড়াই দিল মুতি” ধাঁধার উত্তর যথাক্রমে- রসুন, খেজুর, লেবু।

বীরশ্রেষ্ঠ শহীদ : মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জাতীয় সাত বীরশ্রেষ্ঠের একজন নোয়াখালী সোনাইমুড়ীর। তিনি বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন। তাঁর নামে তাঁর গ্রামে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর হয়েছে ২০০৮ সালে। নোয়াখালী জেলা সদর থেকে ২৫ কিমি. উত্তর এবং সোনাইমুড়ী উপজেলার সদর থেকে ৮ কিমি. পশ্চিমে দেওটি ইউনিয়নভুক্ত বর্তমান রুহুল আমিন নগর (বাগপাচরা) গ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিনের পৈতৃক ভূমিতে নির্মাণ করা হয় এ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিনের পরিবারের সদস্যদের দেওয়া জমিতে নির্মাণ করা হয় আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। একটি সুপরিসর এবং সুসজ্জিত পাঠকক্ষ ছাড়াও এখানে রয়েছে অভ্যর্থনা কক্ষ, তত্ত্বাবধায়ক ও লাইব্রেরিয়ানের জন্য আলাদা কক্ষ।

গান্ধী আশ্রম জাদুঘর : নোয়াখালী জেলা শহর মাইজদীকোর্ট থেকে ২৫ কিলোমিটার দূরে সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজারের কাছে অবস্থিত মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত আশ্রম ও জাদুঘর। প্রয়াত জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে স্থাপিত গান্ধী আশ্রম নোয়াখালীর একটি সেবামূলক সংগঠন হিসেবে সারা দেশে সুনাম অর্জন করেছে। মহাত্মা গান্ধীর অহিংস সমাজব্যবস্থার ধারণাকে সবার কাছে পৌঁছে দিতে ২০০০ সালের ২ অক্টোবর গান্ধী আশ্রমের মূল ভবনে গান্ধী স্মৃতি জাদুঘর যাত্রা শুরু করে। এখানে রাখা গান্ধীর বিভিন্ন দুর্লভ ছবি, বই, ব্যবহার্য জিনিস এবং তাঁর বৈচিত্র্যময় কর্মজীবন যে কারও মনোজগৎ নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারতে ১৯৪৬ সালের শেষের দিকে শুরু হওয়া সাম্প্রদায়িকতার বিষ নোয়াখালীকেও স্পর্শ করে। তখন শান্তি মিশন নিয়ে নোয়াখালী এলেন অহিংস আন্দোলনের প্রবক্তা মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। তিনি ১৯৪৬-এর ৭ নভেম্বর নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনে পদার্পণ করেন। সাম্প্রদায়িক মনোভাব দূর করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে গিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে করতে জয়াগ গ্রামে পৌঁছেন ১৯৪৭ সালের ২৯ জানুয়ারি। আর সেদিন নোয়াখালী জেলার প্রথম ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সমস্ত সম্পত্তি দিয়ে গান্ধীজির আদর্শ প্রচার ও স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আম্বিকা কালিগঙ্গা চ্যারিটেবল ট্রাস্ট এবং গান্ধী আশ্রম প্রতিষ্ঠা করেন। ১৯৭৫ সালে ট্রাস্টের নামকরণ হয় ‘গান্ধী আশ্রম ট্রাস্ট’।

এই বিভাগের আরও খবর
এক কুড়ি দ্বিপদী
এক কুড়ি দ্বিপদী
বকুলপুর কতদূর
বকুলপুর কতদূর
ফাঁদ
ফাঁদ
বাংলা কবিতায় শীত
বাংলা কবিতায় শীত
নৈঃশব্দ্য ভাঙার গান
নৈঃশব্দ্য ভাঙার গান
শীতকালীন সৌন্দর্য
শীতকালীন সৌন্দর্য
মানুষের ভবিষ্যৎ
মানুষের ভবিষ্যৎ
বইয়ের দোকান
বইয়ের দোকান
বাংলা সাহিত্যের সেকাল-একাল : চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার
বাংলা সাহিত্যের সেকাল-একাল : চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার
আলোটা একটু পরে জ্বালান
আলোটা একটু পরে জ্বালান
চট্টগ্রামে সাম্প্রতিক সাহিত্যচর্চা
চট্টগ্রামে সাম্প্রতিক সাহিত্যচর্চা
তোমার কণ্ঠস্বর
তোমার কণ্ঠস্বর
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
চুয়াডাঙ্গায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

৩ সেকেন্ড আগে | দেশগ্রাম

ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে
ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে

২৮ সেকেন্ড আগে | মুক্তমঞ্চ

শেষবিদায়ের নামাজ
শেষবিদায়ের নামাজ

১ মিনিট আগে | ইসলামী জীবন

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা

১৪ মিনিট আগে | ভোটের হাওয়া

গোপালগ‌ঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দা‌দি-না‌তিসহ ৩ জ‌নের মৃত্যু
গোপালগ‌ঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দা‌দি-না‌তিসহ ৩ জ‌নের মৃত্যু

৪৫ মিনিট আগে | দেশগ্রাম

কুষ্টিয়ায় পিকআপ-নছিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১
কুষ্টিয়ায় পিকআপ-নছিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ১

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

খামেনি পতনের ডাক দিলেন ট্রাম্প
খামেনি পতনের ডাক দিলেন ট্রাম্প

৪৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নির্বাচনী প্রচারণার কর্মী হওয়ার আহ্বান মনীষার
নির্বাচনী প্রচারণার কর্মী হওয়ার আহ্বান মনীষার

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আগামী তিন দিন যেসব এলাকায় প্রতিদিন ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আগামী তিন দিন যেসব এলাকায় প্রতিদিন ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে মঞ্জুর হলো ৪৫ আবেদন
ইসিতে অষ্টম দিনের আপিল শুনানিতে মঞ্জুর হলো ৪৫ আবেদন

১ ঘণ্টা আগে | জাতীয়

নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়, ইন্ডিগোকে ২২ কোটি রুপি জরিমানা
নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়, ইন্ডিগোকে ২২ কোটি রুপি জরিমানা

১ ঘণ্টা আগে | এভিয়েশন

শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করল রাজশাহী ওয়ারিয়র্স
শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করল রাজশাহী ওয়ারিয়র্স

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ : ছবি আঁকা প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৪৩ শিক্ষার্থী
বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ : ছবি আঁকা প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৪৩ শিক্ষার্থী

১ ঘণ্টা আগে | জাতীয়

জাপার কেন্দ্রীয় নেতাসহ সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
জাপার কেন্দ্রীয় নেতাসহ সহস্রাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২ ঘণ্টা আগে | রাজনীতি

আচরণবিধি লঙ্ঘন: পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘন: পাবনা-৩ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রাজধানীতে ব্যতিক্রমী ফ্লাওয়ার শো আয়োজন
রাজধানীতে ব্যতিক্রমী ফ্লাওয়ার শো আয়োজন

২ ঘণ্টা আগে | নগর জীবন

ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের জয়
ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের জয়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা কাল্লু’ গ্রেফতার
মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা কাল্লু’ গ্রেফতার

২ ঘণ্টা আগে | নগর জীবন

গাজা যুদ্ধের বীভৎসতায় 'পাগল' হয়ে যাচ্ছে বহু ইসরায়েলি সেনা
গাজা যুদ্ধের বীভৎসতায় 'পাগল' হয়ে যাচ্ছে বহু ইসরায়েলি সেনা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোপালগঞ্জে মাদক ব্যবসায়ী আটক
গোপালগঞ্জে মাদক ব্যবসায়ী আটক

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’

২ ঘণ্টা আগে | শোবিজ

গ্রোকের বিরুদ্ধে 'যৌন হয়রানি'র মামলা করেছেন মাস্কের সন্তানের মা!
গ্রোকের বিরুদ্ধে 'যৌন হয়রানি'র মামলা করেছেন মাস্কের সন্তানের মা!

৩ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার
শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার

৩ ঘণ্টা আগে | জাতীয়

বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম মামলায় জামায়াত নেতা কারাগারে
বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম মামলায় জামায়াত নেতা কারাগারে

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

মাদারীপুরে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থ প্রকাশ
মাদারীপুরে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থ প্রকাশ

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

মাঘের শীতে বিপর্যস্ত জনজীবন
মাঘের শীতে বিপর্যস্ত জনজীবন

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেধাক্রম
চবির ‘এ’ ইউনিটের ফল পুনরায় যাচাই, বদলাতে পারে মেধাক্রম

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বিশ্বনাথে শিম ক্ষেতে মিললো নারীর লাশ
বিশ্বনাথে শিম ক্ষেতে মিললো নারীর লাশ

৩ ঘণ্টা আগে | চায়ের দেশ

সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা
সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফেব্রুয়ারিতেই নাসার নতুন চন্দ্র মিশন, যাচ্ছে মানুষও?
ফেব্রুয়ারিতেই নাসার নতুন চন্দ্র মিশন, যাচ্ছে মানুষও?

৩ ঘণ্টা আগে | বিজ্ঞান

সর্বাধিক পঠিত
ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ট্রাম্প
ইরানকে যে কারণে ধন্যবাদ জানালেন ট্রাম্প

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তেহরানে পৌঁছার আগেই ধরা পড়ে বিপুল অস্ত্র, ভেস্তে যায় ইসরায়েলের পরিকল্পনা
তেহরানে পৌঁছার আগেই ধরা পড়ে বিপুল অস্ত্র, ভেস্তে যায় ইসরায়েলের পরিকল্পনা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জরুরি বৈঠকে বসেছে জামায়াত
জরুরি বৈঠকে বসেছে জামায়াত

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট
৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিগ ব্যাশে ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার
বিগ ব্যাশে ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা
জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা
বাংলাদেশের ভিসা পাননি আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল
বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জামায়াত
শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জামায়াত

১১ ঘণ্টা আগে | রাজনীতি

দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা
দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

৭ ঘণ্টা আগে | রাজনীতি

'এটা তো অঙ্ক না যে, আমরা ধরে নেব আমাদের বাবারা মৃত!'
'এটা তো অঙ্ক না যে, আমরা ধরে নেব আমাদের বাবারা মৃত!'

১০ ঘণ্টা আগে | জাতীয়

সৌদিতে মিলল বিশাল স্বর্ণভাণ্ডার, মজুদ বাড়ল দুই লাখ কেজির বেশি
সৌদিতে মিলল বিশাল স্বর্ণভাণ্ডার, মজুদ বাড়ল দুই লাখ কেজির বেশি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি
ভাইবোনদের বঞ্চিত করতে লতিফুর কন্যা সিমিনের ভয়াবহ জালিয়াতি

৬ ঘণ্টা আগে | জাতীয়

এ মাসে কি আর শৈত্যপ্রবাহ হবে?
এ মাসে কি আর শৈত্যপ্রবাহ হবে?

১০ ঘণ্টা আগে | জাতীয়

কর্নেল অলির বিরুদ্ধে মামলা, যা বলল জামায়াত
কর্নেল অলির বিরুদ্ধে মামলা, যা বলল জামায়াত

১২ ঘণ্টা আগে | রাজনীতি

সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা
সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা

১১ ঘণ্টা আগে | নগর জীবন

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা
ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার
টসের পর হাত মেলালেন না বাংলাদেশ-ভারতের ক্রিকেটার

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাকি ৪৭ আসনের বিষয়ে যা জানাল জামায়াত
বাকি ৪৭ আসনের বিষয়ে যা জানাল জামায়াত

৫ ঘণ্টা আগে | রাজনীতি

হেলিকপ্টারে তুলে নেওয়া হলো উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে
হেলিকপ্টারে তুলে নেওয়া হলো উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যিনি ব্যাট করবেন তিনি ফিল্ডিং করবেন না, আসছে নতুন নিয়ম
যিনি ব্যাট করবেন তিনি ফিল্ডিং করবেন না, আসছে নতুন নিয়ম

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দোহায় মার্কিন বিমানঘাঁটির সেনাদের অবস্থান নিশ্চিত করেছে আইআরজিসি
দোহায় মার্কিন বিমানঘাঁটির সেনাদের অবস্থান নিশ্চিত করেছে আইআরজিসি

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীতে কাঁপুনি কমছে, তবে কি শেষ শৈত্যপ্রবাহ?
শীতে কাঁপুনি কমছে, তবে কি শেষ শৈত্যপ্রবাহ?

১৩ ঘণ্টা আগে | জাতীয়

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প
ইরান ভেনেজুয়েলা নয়, যে সহজে জিতবে ট্রাম্প

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'আমি নিজেই নিজেকে বুঝিয়েছি', ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ট্রাম্প
'আমি নিজেই নিজেকে বুঝিয়েছি', ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ট্রাম্প

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পেতে পারে যে দেশ
বিশ্বকাপে ইরান না খেললে সুযোগ পেতে পারে যে দেশ

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী
প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ট্রাম্পকে মাচাদোর নোবেল দেওয়া নিয়ে যা বলল নরওয়ের কমিটি
ট্রাম্পকে মাচাদোর নোবেল দেওয়া নিয়ে যা বলল নরওয়ের কমিটি

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

বিশ্ব সুন্নি আন্দোলনের সমাবেশ ও শোভাযাত্রা
বিশ্ব সুন্নি আন্দোলনের সমাবেশ ও শোভাযাত্রা

খবর

ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে
ভোট দিয়ে জনগণ কবে কী পেয়েছে

সম্পাদকীয়

ময়লার ভাগাড়ে বেড়েছে স্বাস্থ্যঝুঁকি
ময়লার ভাগাড়ে বেড়েছে স্বাস্থ্যঝুঁকি

দেশগ্রাম

সৌদির খনি থেকে উঠল ২২১ টন সোনা
সৌদির খনি থেকে উঠল ২২১ টন সোনা

প্রথম পৃষ্ঠা

যাচাই না করেই শোকজ নোটিস
যাচাই না করেই শোকজ নোটিস

প্রথম পৃষ্ঠা

হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা
হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা

নগর জীবন

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি
ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি

প্রথম পৃষ্ঠা

খালেদা জিয়া প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক
খালেদা জিয়া প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক

নগর জীবন

ভিপি নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
ভিপি নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

পেছনের পৃষ্ঠা

রাস্তায় বেড়া, দুর্ভোগে হাজারও মানুষ
রাস্তায় বেড়া, দুর্ভোগে হাজারও মানুষ

দেশগ্রাম

স্বতঃস্ফূর্ত সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ মাদক চাঁদাবাজি আধিপত্য দ্বন্দ্ব
স্বতঃস্ফূর্ত সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ মাদক চাঁদাবাজি আধিপত্য দ্বন্দ্ব

খবর

ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, আটক ৩
ওসমানীতে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, আটক ৩

নগর জীবন

এক দিনের জন্যও আপস করেননি খালেদা জিয়া
এক দিনের জন্যও আপস করেননি খালেদা জিয়া

নগর জীবন

অতিথি সামিনা চৌধুরী
অতিথি সামিনা চৌধুরী

শোবিজ

শিম খেতে বৃদ্ধার লাশ
শিম খেতে বৃদ্ধার লাশ

দেশগ্রাম

পাইকগাছায় বাসস চেয়ারম্যানের উদ্যোগে কম্বল বিতরণ
পাইকগাছায় বাসস চেয়ারম্যানের উদ্যোগে কম্বল বিতরণ

নগর জীবন

দ্বৈত নাগরিকদের ভোট করতে দেওয়া হবে না
দ্বৈত নাগরিকদের ভোট করতে দেওয়া হবে না

নগর জীবন

সিসিইউতে মাহমুদুর রহমান মান্না
সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

নগর জীবন

সংবাদকর্মীদের সম্মিলিত প্রয়াস জরুরি
সংবাদকর্মীদের সম্মিলিত প্রয়াস জরুরি

প্রথম পৃষ্ঠা

আলিফ আতর কোম্পানির সিওও ইব্রাহিম খলিল
আলিফ আতর কোম্পানির সিওও ইব্রাহিম খলিল

নগর জীবন

খালেদা জিয়ার আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি
খালেদা জিয়ার আদর্শই হবে আমাদের আগামীর চালিকাশক্তি

নগর জীবন

১০ নেতাকে দলে ফেরাল বিএনপি
১০ নেতাকে দলে ফেরাল বিএনপি

দেশগ্রাম

একাত্তরে দেশ স্বাধীন হলেও সুফল পাওয়া যায়নি
একাত্তরে দেশ স্বাধীন হলেও সুফল পাওয়া যায়নি

নগর জীবন

বাংলাদেশ-ভারতের বৃষ্টিভেজা লড়াই
বাংলাদেশ-ভারতের বৃষ্টিভেজা লড়াই

মাঠে ময়দানে

চিহ্নিত ২৩৮ শুটার
চিহ্নিত ২৩৮ শুটার

প্রথম পৃষ্ঠা

যেভাবে বিদ্রোহের আগুন ইরানে
যেভাবে বিদ্রোহের আগুন ইরানে

রকমারি

সাবেক ইউপি সদস্য হত্যা, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম
সাবেক ইউপি সদস্য হত্যা, গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

দেশগ্রাম

শিশু ধর্ষণ-হত্যা প্রতিবাদে থানা ঘেরাও
শিশু ধর্ষণ-হত্যা প্রতিবাদে থানা ঘেরাও

দেশগ্রাম

‘হ্যাঁ ভোটের পক্ষে জনতার কাফেলা’
‘হ্যাঁ ভোটের পক্ষে জনতার কাফেলা’

নগর জীবন