শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

গল্প

জুতা আখ্যান

শফিক হাসান
প্রিন্ট ভার্সন
জুতা আখ্যান

কলেজের প্রথমবর্ষ থেকেই ছেঁড়া জুতাগুলো ফেলত না জয়ন্ত। বলত, ‘জমিয়ে রাখছি। একদিন অসৎ মানুষদের গলায় ঝোলাব। যার যা প্রাপ্য তাকে সেটাই বুঝিয়ে দেওয়া উচিত।’ তার কথা শুনে হাসত সতীর্থরা। এত সহজ নাকি! দুর্বৃত্তদের খুঁটির জোর অনেক বেশি। হাসি দেখে রেগে যেত জয়ন্ত। বলত, ‘হাসছিস কেন! তোদের পরিত্যক্ত জুতাগুলোও জমিয়ে রাখ। আমার মতো কাজে লাগাতে পারবি। ফুলের মালা কি সবার সব সময় প্রাপ্য হয়!’ অন্যরা ইতস্তত করত। বলত, ‘না বাপু, আমাদের এত সাহস নেই! অত বিপ্লবী হয়ে আমাদের কাজ নেই। তুই চাইলে জুতার পাশাপাশি বাতিল ঝাড়ুও জমিয়ে রাখতে পারিস।’

জয়ন্তও শেষ পর্যন্ত সেই সাহস ধরে রাখতে পারেনি। পাস করে বেরিয়েই পেয়েছে কায়ক্লেশের সংসারের দায়িত্ব। তদ্দিনে বুঝে গেছে, বিপ্লবের কথাগুলো ময়দানের জনসভা ও বইয়ের পাতাতেই সুন্দর মানায়। বাস্তবে এর সামান্য প্রয়োগ নেই বললেই চলে। বরং একসময় যারা সমাজটাকে বদলে দিতে চাইত, তারা নিজেরাই ক্রমান্বয়ে পাল্টেছে। শামিল হয়েছে গড্ডলিকা প্রবাহে। উড়নচণ্ডী পরিচয় ঘুচিয়ে হচ্ছে চলতি হাওয়ার পন্থি। জয়ন্ত’র জমিয়ে রাখা জুতাগুলো ওই কাজে লাগেনি। তদ্দিনে বুঝে গিয়েছে, একার লড়াইয়ে পাহাড় টলানো সম্ভব নয়। নতুন জুতা কিনতে না পেরে বিপ্লবের জন্য জমানো জুতাগুলোকেই পুনর্র্নির্মাণ করেছে। জোড়া-তাপ্পি দিয়ে পরেছে। চাল-ডাল-তেল-আলুর বল্গাহীন ঊর্ধ্বগতিতেই হিমশিম খেতে হতো। এর সঙ্গে যুক্ত হয়েছে বিছানায় পড়ে যাওয়া বাবার ওষুধ। দামি ওষুধ, তাও আবার খালি পেটে খাওয়ার সুযোগ নেই। পুষ্টিকর খাদ্য চাই। একদিকে নিত্যপণ্যের উচ্চমূল্য, অন্যদিকে খেতচাষিদের হাহাকার। তারা ফসল ফলায় বটে, নিজেদের সন্তানের মুখে দিতে পারে কমই। ভরাতে হয় অন্যের উদর। ডান বাম মধ্য ও উগ্রপন্থার নেতারা যার যার অবস্থান থেকে বক্তব্য দেন। ভুখা-নাঙ্গা মানুষের সামনে ঝুলিয়ে রাখেন রঙিন স্বপ্নের ঝালর। রঙের ও রঙ্গের বাতি। তাতে কোথাও কিচ্ছুটি পাল্টায় না।

জয়ন্ত অনুভব করে, পেট বাঁচাতে হলে আগে পা বাঁচাতে হবে। এ দুটোকে বাঁচাতে পারলে জীবন বাঁচবে। সমস্যা হচ্ছে, একটিকে প্রাধান্য দিলে অন্যটি পিছিয়ে পড়ে। পুরোনো জুতাগুলোর স্টক শেষ। শেষ জুতাটি পরছে বর্তমানে। গোড়ালির দিকে মাঝখানে কাটা আধুলির রূপ ধারণ করেছে জুতা। দুই পাটিরই একই অবস্থা। পায়ের পাতার একাংশ ধুলো-বালির সাক্ষাৎ পায় বটে, তাতে বড় কোনো সমস্যা হয় না। বাসায় ফিরে চাপকলে পা-জোড়া ভালোভাবে ধুয়ে নিলেই হয়। ময়লা খতম! বিপরীতে মনের ময়লা, জমানো ক্লেদ কোথাও যায় না। দিনদিন জমাট বেঁধে গাঢ় অন্ধকারে রূপ নিচ্ছে। অভিজাত কিছু বাসা ও অফিস আছে, যেগুলোতে জুতা খুলে প্রবেশ করতে হয়। এসব পরিস্থিতিতে ভিতরে ভিতরে কেন্নোর মতো গুটিয়ে গেলেও কিছুই করার থাকে না। তড়িঘড়ি করে কাজ সেরে বেরোতে পারলেই বাঁচে। এই ফুটো জুতা কেউ দেখলে, মালিক হিসেবে যদি জয়ন্ত চিহ্নিত হয়ে যায়- নিজের মেকি ভদ্রলোক পরিচয়টা টিকিয়ে রাখা কঠিন হবে। এর চেয়ে ভালো রাস্তার নুলো ভিখারি। তাকে সামাজিকতা ও লৌকিকতার পরোয়া করতে হয় না। ভদ্রলোকের মুখোশও সাঁটাতে হয় না শরীরের কোথাও।

অনেক দিনের আশঙ্কাটা বাস্তবে ফলে গেল আজ! বেরিয়ে এলো ভদ্র-ভিখারির তলানির হদিস। মঞ্জু ভাই কয়েক দিন যাবৎ বাসায় যেতে বলছেন। নিশ্চয়ই কোনো জরুরি দরকার, না হলে এত তাড়া দিতেন না। অফিসের কাজ শেষে সন্ধ্যায় তার বাসায় গেল জয়ন্ত। মঞ্জু ভাই সহাস্যে বললেন, ‘কফির নতুন বয়াম কিনেছি। ভাবলাম তোমাকে নিয়েই উদ্বোধন করি। তাই বারবার মূল্যবান সময় প্রার্থনা!’ জয়ন্ত স্মিত হাসার চেষ্টা করে বলল, ‘কী যে বলেন! আপনি কোনো কারণ ছাড়া ডাকলেও কি আমি আসতাম না?’ ‘তা আসতে বটে। এদিকে আমার ধৈর্যের চরম পরীক্ষা দিতে হতো। পৃথিবীর ব্যস্ততম মানুষের শিডিউল পাওয়া অত সহজ নয়।’ কফি, চানাচুর, বিস্কুট সহযোগে আড্ডা চলল প্রায় দুই ঘণ্টা ধরে। অসাম্য ও মুক্তবাজার অর্থনীতির দফারফা হলো বার-কয়েক! বিদায়ের সময় মঞ্জু ভাই এগিয়ে দিতে এলেন দরজা পর্যন্ত। বারান্দায় রাখা জয়ন্তর জুতার অবস্থা দেখে তার ভ্রু পৌঁছে গেল মাঝ কপাল বরাবর। চটজলদি জয়ন্ত’র জুতা জোড়া ভিতরে নিয়ে ময়লার ঝুড়িতে ফেলে দিলেন। নিয়ে এলেন চৌকোনা একটি কাগজের বাক্স। জয়ন্ত’র হাতে সেটা তুলে দিয়ে মঞ্জু ভাই বললেন, ‘প্রকৃতপক্ষে তোমাকে এটা দেওয়াই ছিল আমার উদ্দেশ্য।’

নিজের জুতা যেহেতু বেহাত হয়েছে, জোর আপত্তি জানিয়েও লাভ হবে না। মঞ্জু ভাইকে ধন্যবাদ জানিয়ে রাস্তায় নামল জয়ন্ত। এই ঝা-চকচকে জুতাতেও নিজেকে কেমন যেন পরাজিত সৈনিক মনে হচ্ছে। জুতাগুলো এমন কেন, নিজের জুতায় এক রকম অনুভূতি, অন্যের জুতায় আরেক রকম। অস্বস্তি কাটে না।

কয়েক বছর যাবৎ অফিসে অন্যায়ভাবে আটকে আছে জয়ন্ত’র প্রাপ্য ইনক্রিমেন্ট প্রমোশন। বড় সাহেবের জুতায় ওর হাত, পায়ের তালু অবধি জিহ্বা পড়েনি বলেই হয়তো এমন দুর্গতি। সিদ্ধান্ত নেয় জয়ন্ত, আগামীকাল এই জুতা পায়ে দিয়ে বসের রুমে যাবে। তারপর জুতাটা নিজের গালেই মারবে বড় কর্তাকে সাক্ষী রেখো। এত দামি জুতার ব্যবহার অপাত্রে করা উচিত হবে না! পরক্ষণে সিদ্ধান্তটা বদলায় জয়ন্ত। মঞ্জু ভাইয়ের বাসা থেকে বাতিল জুতাটা নিয়ে এলেই তো হয়! তাতে অন্তত ওই জুতার সদগতি হবে। যা সে সেই প্রথম যৌবনে ভাবতো। এই ভাবনা থেকে মঞ্জু ভাইকে কল দিল সে। বলল- ‘ভাই, আমার জুতাজোড়া ফেলবেন না যেন। আজ বাসার কাছাকাছি চলে এসেছি। কাল ওটা আমি ফেরত নিতে আসব।’

বিরক্ত মঞ্জু ভাই কঠিন কথাটা এবার না বলে পারলেন না - ‘বুঝলে জয়ন্ত, নজর সব সময় নিচু করে রাখলে দিন পাল্টাবে কীভাবে! বিপ্লব কি অত সহজ বস্তু? মাথা উঁচু করে বাঁচতে শেখো। এই নতুন জুতো পরেই কাল অফিসে যাবে। তারপর যা করার করবে।’ লাইন কেটে দিলেন মঞ্জু ভাই।

জয়ন্ত একটা কথাও বলেনি। শুধু শুনে গেছে। এর মধ্যে ওর নুয়ে আসা মেরুদণ্ডটা নিজে থেকেই কেমন যেন টানটান হয়ে যায়। পরদিন এখনকার সবচেয়ে ভালো পোশাকটা পরে, নতুন জুতা পায়ে দিয়ে অফিসে গেল জয়ন্ত।

নিজের ডেস্কে ব্যাগটা রেখে, নতুন জুতার মচ মচ শব্দ ছড়িয়ে, পূর্ব অনুমতি না নিয়েই, নক না করেই গট গট করে ঢুকে গেল বসের কেবিনে। বিরক্ত, ক্রুদ্ধ চোখে তাকালেন তিনি। জয়ন্ত ভ্রুক্ষেপ করল না। একটু নিচু হয়ে ডান পায়ের জুতাটা খুলে বসের মুখের সামনে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখাল। বলল- ‘যৌবনে আমাদের বিপ্লবী দলের নেতা মঞ্জু ভাই গতকাল এটা দিয়েছেন। আজ একটা শঙ্খ মাছের লেজের চাবুক দেবেন। বলেছেন, যথাস্থানে এগুলো যথাযথ ব্যবহার করতে। এ আদেশ আমার জন্য শিরোধার্য। কাল থেকেই তার প্রয়োগ শুরু হবে’।

বলেই জয়ন্ত ঘুরে দাঁড়াল। পেছনে হতবিহবল, ঘটনার আকস্মিকতায় খানিকটা বিপর্যস্ত বসের দিকে একবার ফিরেও না তাকিয়ে সুইং ডোর ঠেলে বেরিয়ে এলো জয়ন্ত। তার হারানো দৃঢ়-দৃপ্ত পদক্ষেপে মচমচ, খট খট শব্দ ছড়িয়ে পড়ল পুরো ফ্লোরে...

এই বিভাগের আরও খবর
তিনটি কবিতা
তিনটি কবিতা
অদৃষ্টপূর্ব
অদৃষ্টপূর্ব
কাচের জানালা
কাচের জানালা
শূন্য
শূন্য
পাখি
পাখি
সবুজ গাঁয়ে
সবুজ গাঁয়ে
শতবর্ষ পেরিয়ে সাম্যবাদী
শতবর্ষ পেরিয়ে সাম্যবাদী
এক কুড়ি দ্বিপদী
এক কুড়ি দ্বিপদী
বকুলপুর কতদূর
বকুলপুর কতদূর
ফাঁদ
ফাঁদ
বাংলা কবিতায় শীত
বাংলা কবিতায় শীত
নৈঃশব্দ্য ভাঙার গান
নৈঃশব্দ্য ভাঙার গান
সর্বশেষ খবর
বগুড়ায় জামায়াতের জনসভা শুরু
বগুড়ায় জামায়াতের জনসভা শুরু

২ মিনিট আগে | ভোটের হাওয়া

তারেক রহমানের নেতৃত্ব গুণে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী
তারেক রহমানের নেতৃত্ব গুণে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

৫ মিনিট আগে | রাজনীতি

যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ
যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ

১০ মিনিট আগে | অর্থনীতি

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২৭ মিনিট আগে | নগর জীবন

বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি
বিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে যা বললেন পিসিবির সাবেক সভাপতি

২৮ মিনিট আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি
ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন প্রিন্স হ্যারি

৩২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির
দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখবো না: জামায়াত আমির

৫০ মিনিট আগে | রাজনীতি

সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার
সিদ্ধান্তহীন ভোটাররাই হবে কিংমেকার

৫৩ মিনিট আগে | ভোটের হাওয়া

বাবা নেই, দোয়া আছে—শিরোপা জয়ের দিনে সাকলাইন
বাবা নেই, দোয়া আছে—শিরোপা জয়ের দিনে সাকলাইন

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
অপমানজনক মন্তব্য, ট্রাম্পকে ক্ষমা চাইতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজ প্রয়োজন
প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজ প্রয়োজন

১ ঘণ্টা আগে | জাতীয়

ইসলামের লেবেল লাগিয়ে একটি দল আমাদের ধোঁকা দিয়েছে
ইসলামের লেবেল লাগিয়ে একটি দল আমাদের ধোঁকা দিয়েছে

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

১ ঘণ্টা আগে | জাতীয়

বন্ধুত্বের আড়ালে চীন একসময় তাদের গিলে খাবে: ট্রাম্প
বন্ধুত্বের আড়ালে চীন একসময় তাদের গিলে খাবে: ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা
আজ অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

২ ঘণ্টা আগে | জাতীয়

সৌদিতে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানায় নতুন নিয়ম চালু
সৌদিতে বিদেশিদের রিয়েল এস্টেট মালিকানায় নতুন নিয়ম চালু

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

২ ঘণ্টা আগে | জাতীয়

আলকারাজের দাপুটে জয়, অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ষোলো নিশ্চিত
আলকারাজের দাপুটে জয়, অস্ট্রেলিয়ান ওপেনে শেষ ষোলো নিশ্চিত

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাতিসংঘের জোরপূর্বক শ্রমের অভিযোগ ‘ভিত্তিহীন’: চীন
জাতিসংঘের জোরপূর্বক শ্রমের অভিযোগ ‘ভিত্তিহীন’: চীন

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ জানুয়ারি)

২ ঘণ্টা আগে | জাতীয়

২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি
২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সকাল থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সকাল থেকে ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৩ ঘণ্টা আগে | চায়ের দেশ

শীতে সুস্থ থাকবেন যেভাবে
শীতে সুস্থ থাকবেন যেভাবে

৪ ঘণ্টা আগে | জীবন ধারা

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই
চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই

৫ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

ঢাবির কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার
ঢাবির কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস ধর্ম উপদেষ্টার

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ
আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ

৭ ঘণ্টা আগে | রাজনীতি

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা
বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা

৮ ঘণ্টা আগে | জাতীয়

মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব

৯ ঘণ্টা আগে | ইসলামী জীবন

একের উত্থান অপরের পতন
একের উত্থান অপরের পতন

৯ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

সর্বাধিক পঠিত
বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ
বাংলাদেশের নতুন চিঠিতে বিশ্বকাপ নাটকে ফের উত্তাপ

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন
বাংলাদেশের বিশ্বকাপ সিদ্ধান্তে যা বললেন কেইন উইলিয়ামসন

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত
বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে যে অনুরোধ জানালেন শান্ত

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের
পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

২০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম
তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

১৭ ঘণ্টা আগে | জাতীয়

বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পরমাণু যুদ্ধের শেষ বাধাটিও কেটে যাচ্ছে?
পরমাণু যুদ্ধের শেষ বাধাটিও কেটে যাচ্ছে?

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?
'আইসিসি করাপ্টেড', ভারতীয় প্রভাবেই কি ভাঙছে আন্তর্জাতিক ক্রিকেট?

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’
‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী
চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
চালুর কয়েক ঘণ্টায় বন্ধ হলো বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েই ফেলেছিল ডেনমার্ক

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা
বিপিএলের এবারের আসরে ব্যাটে-বলে সেরা যারা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ
তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভা আজ

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শান্তিচুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে দনবাস ছাড়তেই হবে: রাশিয়া
শান্তিচুক্তি বাস্তবায়নে ইউক্রেনকে দনবাস ছাড়তেই হবে: রাশিয়া

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খালেদা জিয়ার তিন আসনে ধানের শীষের প্রার্থী যারা
খালেদা জিয়ার তিন আসনে ধানের শীষের প্রার্থী যারা

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’
‘একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে’

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব
আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব

১৪ ঘণ্টা আগে | জাতীয়

গাজায় আকাশ ছোঁয়া ভবন ও  বিমানবন্দর বানাবেন ট্রাম্প
গাজায় আকাশ ছোঁয়া ভবন ও বিমানবন্দর বানাবেন ট্রাম্প

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্থিক ক্ষতি নয়, খেলোয়াড়দের নিরাপত্তাটাই প্রথম
আর্থিক ক্ষতি নয়, খেলোয়াড়দের নিরাপত্তাটাই প্রথম

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি
বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্তে ‘চুপ’ থাকলেন বিসিসিআই সভাপতি

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে সাবিনারা
ভারতের পর পাকিস্তানকে উড়িয়ে শিরোপার কাছে সাবিনারা

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের
পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই
ট্রাম্পের শান্তি পর্ষদে কারা আছে, কারা নেই

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

ভারতে কারাগারে প্রেম, বিয়ের জন্য প্যারোলে মুক্তি পেল দুই খুনি
ভারতে কারাগারে প্রেম, বিয়ের জন্য প্যারোলে মুক্তি পেল দুই খুনি

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন
ভাগ্য পরিবর্তন করতে ধানের শীষে ভোট দিন

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত
যুক্তরাষ্ট্র-জামায়াত সম্পর্ক ভয়ংকর অশনিসংকেত

প্রথম পৃষ্ঠা

মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব
মোরাকাবা বা ধ্যানের গুরুত্ব

সম্পাদকীয়

সবজি চাষে ভাগ্যবদল অনিকের
সবজি চাষে ভাগ্যবদল অনিকের

পেছনের পৃষ্ঠা

দূষণ থেকে সার
দূষণ থেকে সার

শনিবারের সকাল

নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল
নির্বাচন বিতর্কিত করতে পারে একটি দল

প্রথম পৃষ্ঠা

বাদুড়ের নিরাপদ আবাস
বাদুড়ের নিরাপদ আবাস

শনিবারের সকাল

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিজিবির ওপর হামলা

প্রথম পৃষ্ঠা

দ্বন্দ্ব সংকটে পোশাক খাত
দ্বন্দ্ব সংকটে পোশাক খাত

পেছনের পৃষ্ঠা

ধোঁয়ায় শ্বাসরোধে যাচ্ছে প্রাণ
ধোঁয়ায় শ্বাসরোধে যাচ্ছে প্রাণ

পেছনের পৃষ্ঠা

ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা
ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা

নগর জীবন

নতুন আশা নেই বিনিয়োগে
নতুন আশা নেই বিনিয়োগে

পেছনের পৃষ্ঠা

কৃষিশিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ
কৃষিশিল্পের রাজধানী হবে উত্তরবঙ্গ

প্রথম পৃষ্ঠা

এনসিপির চোখ ১৪ আসনে
এনসিপির চোখ ১৪ আসনে

প্রথম পৃষ্ঠা

১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যতের মানদণ্ড
১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যতের মানদণ্ড

প্রথম পৃষ্ঠা

নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা
নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা

প্রথম পৃষ্ঠা

অদম্য শিরিনের পথচলা
অদম্য শিরিনের পথচলা

শনিবারের সকাল

প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের
প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

প্রথম পৃষ্ঠা

বড় ক্ষতির মুখে পড়ছে বিসিবি
বড় ক্ষতির মুখে পড়ছে বিসিবি

প্রথম পৃষ্ঠা

সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের
সাঁকোই ভরসা ২০ গ্রামের মানুষের

দেশগ্রাম

রূপগঞ্জে বাণিজ্য মেলায় মানুষের ঢল
রূপগঞ্জে বাণিজ্য মেলায় মানুষের ঢল

নগর জীবন

জনজোয়ারে একটি বড় দল ভয় পেয়েছে
জনজোয়ারে একটি বড় দল ভয় পেয়েছে

প্রথম পৃষ্ঠা

বল সুন্দরীতে বাজিমাত
বল সুন্দরীতে বাজিমাত

শনিবারের সকাল

শতবর্ষের পুরোনো সেই স্বাদ
শতবর্ষের পুরোনো সেই স্বাদ

শনিবারের সকাল

একের উত্থান অপরের পতন
একের উত্থান অপরের পতন

সম্পাদকীয়

অমিতাভের জুতা কাহিনি
অমিতাভের জুতা কাহিনি

শোবিজ

বিশ্বমানবতার কল্যাণে গাউসুল আযম মাইজভাণ্ডারীর অবদান
বিশ্বমানবতার কল্যাণে গাউসুল আযম মাইজভাণ্ডারীর অবদান

সম্পাদকীয়

অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

দেশগ্রাম

এখনো নাঈমের ‘ময়না’ শাবনাজ
এখনো নাঈমের ‘ময়না’ শাবনাজ

শোবিজ