বিস্মিত উজ্জ্বল আলো সহসা চমকে যায়
মাছরাঙা ডানায়
অকস্মাৎ ঝলসিত হয় কালের প্রহর
অতীত এবং বর্তমান আর ভবিষ্যৎ ভাজা হচ্ছে
মহাকাল কড়াইতে
বিভাজিত রূপ নেই সংসারের কালের চক্রের
সূর্য ডুবে গেলে অন্ধকারে জেগে থাকে চিরকাল
একগুচ্ছ লালাভ শীতল
কী আশ্চর্য! সমগ্র পৃথিবীজুড়ে মানুষের
হৃদপিণ্ডে
ফুল নয় পাখি নয়
খেলিতেছে অবিরাম খেলিতেছে ধূসর
ছারপোকা
বিস্মিত উজ্জ্বল আলো সহসা চমকে যায়
মানুষের স্নায়ু হয়ে ওঠে সন্ধানী পোকামাকড়।