শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

বাংলা কবিতায় শীত

উড়োখুড়ো সংক্ষিপ্ত পাঠ
বাসার তাসাউফ
প্রিন্ট ভার্সন
বাংলা কবিতায় শীত
একদিন কুয়াশার’ কবিতায় মর্মমূলের ভাব প্রকাশ করেছেন এভাবে, ‘একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর; জানি; হৃদয়ের পথ-চলা শেষ হলে সেই দিন- গিয়েছে সে শান্ত হিম ঘরে।-জীবনানন্দ দাশ

শীতকাল মানে কাঁথা-কম্বলের ওম, খেজুরের রস, পাটালি গুড়, পিঠা-পায়েস, কোঁচায় ভরে মুড়ি খাওয়া, খড় পাতায় আগুন জ্বেলে জাড় তাড়ানোর প্রচেষ্টা। কাক-শালিক তাড়াতে ভোরে উঠে গমের ক্ষেতে ছুটে যাওয়া। শীতের প্রকোপে ঠান্ডা, হিমশীতল বাতাস ও কুয়াশা-আস্তরণের জাল মাইলকে মাইল বিস্তৃত থাকে। কোথাও হালকা, কোথাও বরাবর বিছিয়ে রাখা লম্বা চাদর যেন। কুয়াশার আস্তরণের সেই জাল ও চাদর ভেদ করে সূর্যের আলো আর উত্তাপ চরাচরে পৌঁছতে পারে না ঠিকমতো। মাঝে মাঝে উঁকি দিয়ে আবার উবে যায় আড়ালে। যেন সূর্যকে ভাসিয়ে নিয়ে চলে বহতা জল। সেই জলের ক্ষুদ্ররূপ শিশিরকণা ঝরে পড়ে লাউ-কুমড়ো মাচায়, মাঠের দূর্বাঘাসের কচি ডগায়, লতাগুল্মে। ঘিরে আলপথ ধরে হাঁটতে গেলে শিশিরে পা ভেজে, সমস্ত শরীর কাঁপে হি হি করে। মাটির চুলায় খড় কিংবা নাড়া পুড়িয়ে রান্না চড়ায় গ্রামের বধূরা। আগুনে চুলার চারপাশ আলোকিত হয়, আঁচ আসে। সেই আঁচে উষ্ণ হওয়ার জন্য পিঁড়ি-মোড়া নিয়ে চুলার কাছে বসে থাকে বাড়ির ছোট-বড় সবাই- এটি শীতে আবহমান গ্রাম বাংলার একটা পরিচিতি দৃশ্য। এ ছাড়া শীতকালে গ্রামে গ্রামে যাত্রাপালা, বাউল গান, পালা গান, সার্কাস এবং বিশিষ্ট ইসলামী আলেমদের ওয়াজ-মাহফিলের আয়োজন হয়।

শীতে প্রকৃতি যখন আপন রূপে সেজে ওঠে, তখন কবি সাহিত্যিকরাও শীত নিয়ে অনুভূতি প্রকাশ করেন গল্প, কবিতা কিংবা গানের মাধ্যমে। শীত নিয়ে অনেক কবিতা ও গান রচিত হয়েছে। বিভিন্ন কবি শীতকে ভিন্ন ভিন্ন অনুষঙ্গে প্রকাশ করেছেন। মহাকবি কালিদাস (৩৭০-৪৫০) শীত নিয়ে ‘ঋতুসংহার’ কাব্যে লিখেছেন,

‘হে সুন্দরী! এবার শীতঋতুর কথা শ্রবণ করো

এই ঋতু শালিধান ও আমের প্রাচুর্যে মনোহর।’

শীতকাল নিয়ে কবি আলাওল (৯১৬০৭-১৬৮০) ‘পদ্মাবতী’ কাব্যের ‘ষট-ঋতু বর্ণন’ খণ্ডে শীত ঋতুর বর্ণনা করেছেন এভাবে,

‘সহজ দম্পতি মাঝে শীতের সোহাগে

হেমকান্তি দুই অঙ্গ এক হইয়া লাগে।’

এ চরণটিতে কবি দাম্পত্য মিলনের মধুর এক চিত্র বর্ণনা করেছেন। মধ্যযুগের কবি মুকুন্দরাম চক্রবর্র্তী (আনু. ১৫৪০-১৬০০) লিখেছিলেন,

          ‘উদয় পুরিয়া অন্ন দৈবে দিলা যদি।

          যম-যম শীত তিথি নিরমিলা বিধি

          ...পৌষের প্রবল শীত সুখী যেজন।

          তুলি পাড়ি আছারি শীতের নিবারণ॥

          ফুলরা কত আছে কর্মের বিপাক

          মাঘ মাসে কাননে তুলি নাহি শাক॥’

আধুনিককালের কবিদের কবিতায়ও শীতের বর্ণনা আছে। এ ক্ষেত্রে কবি ঈশ্বরচন্দ্র গুপ্তর (১৮১২-১৮৫৯) ‘কাব্য কানন’ গ্রন্থের ‘মানিনী নায়িকার মানভঙ্গ’ কবিতায় খানিকটা কৌতুক ও হাস্যরসে বর্ণনা করেছেন,

          ‘বসনে ঢাকিয়া দেহ গুঁড়ি মেরে আছি।

          উহুঁ উহুঁ প্রাণ যায় শীত গেলে বাঁচি॥

          হাসিয়া নাগর কহে, খোল প্রাণ মুখ।

          শীত-ভীত হয়ে এত ভাব কেন দুখ॥

          ছয় ঋতুর মধ্যে শীত করে তব হিত।

          হিতকর দোষী হয় একি বিপরীত॥’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) তাঁর কাব্যে, গানে, গল্পে, উপন্যাসে, এমনকি তাঁর চিঠিপত্রেও জীবনের যাবতীয় বিষয় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। সব ঋতু নিয়েই তাঁর লেখা কবিতা ও গান আছে। চূড়ান্ত সৌকর্যে শীতও বাদ পড়েনি। তিনি লিখেছেন, ‘এসেছে শীত, গাহিতে গীত, বসন্তেরই জয়।’

তিনি আরও লিখেছেন,

‘শীত যদি মোরে দাও ডাক দাঁড়ায়ে দ্বারে।

সেই নিমিষেই যাবো নির্বাক অজানার পারে।’

এ ছাড়া তাঁর শীতে কোন দায়িত্বহীন রাজ-মহীষীর নির্মমতাও প্রকাশ পেয়েছে।

তিনি ‘কথা’ কাব্যের ‘সামান্য ক্ষতি’ কবিতায় লিখেছেন,

‘স্নান সমাপন করিয়া যখন কূলে উঠে নারী সকলে

মহীষী কহিলা, ‘উহুঁ শীতে মরি,

সকল শরীর উঠিছে শিহরি,

জে¦লে দে আগুন ওলো সহচরী শীত নিবারিব অনলে।’ গরীরে কুঁড়েঘর জলে। আর সেই বহ্নুৎসবে রানী তার সহচারীদের নিয়ে আগুন পোহান।

আমাদের জাতীয় কবির কবিতায়ও শীতের অনুষঙ্গ বর্ণিত হয়েছে। বিদ্রোহী কবি হিসেবে খ্যাত কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) তাঁর ‘দোলনচাঁপা’ কাব্যে ‘পৌষ’ কবিতায় লিখেছেন,

‘পউষ এলো গো।

পউষ এলো অশ্রু পাথার হিম পারাবার পারায়ে।’

শীত নিয়ে প্রকৃতির কবি জীবনানন্দ দাশ কোনো কবিতা লিখবেন না তা কি হয়? তিনিও লিখেছেন অনুপম কিছু পঙ্ক্তি। তাঁর বিখ্যাত ‘মহাপৃথিবী’ কাব্যে ‘শীতরাত’ কবিতায় লিখেছেন,

‘এইসব শীতের রাতে আমার হৃদয়ে মৃত্যু আসে;

বাইরে হয়তো শিশির ঝরছে, কিংবা পাতা,

কিংবা প্যাঁচার গান; সেও শিশিরের মতো, হলুদ পাতার মতো।’

তিনি ‘রাত্রি ও ভোর’ কবিতায় লিখেছেন,

‘শীতের রাতের এই সীমাহীন নিস্পন্দ গহ্বরে

জীবন কি বেঁচে আছে তবে!

‘হেমন্তরাতে’ কবিতায় লিখেছেন,

‘শীতের ঘুমের থেকে এখন বিদায় নিয়ে বাহিরের অন্ধকার রাতে

হেমন্তলক্ষ্মীর সব শেষ অনিকেত আবছায়া তারাদের

সমাবেশ থেকে চোখ নামায়ে একটি পাখির ঘুম কাছে।’

এ ছাড়াও ‘নবপ্রস্থান’ কবিতায় তিনি শীতের বর্ণনা করেছেন,

‘শীতের কুয়াশা মাঠে; অন্ধকারে এইখানে আমি।

আগত ও অনাগত দিন যেন নক্ষত্রবিশাল শূন্যতার।’

তিনি ‘একদিন কুয়াশার’ কবিতায় মর্মমূলের ভাব প্রকাশ করেছেন এভাবে, ‘একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে আর; জানি; হৃদয়ের পথ-চলা শেষ হলে সেই দিন- গিয়েছে সে শান্ত হিম ঘরে।’

পল্লীকবি জসীম উদ্দীন (১৯০৩-১৯৭৬)-এর বহুল পঠিত ‘রাখাল ছেলে’ কবিতায় শীতের অনুভব এভাবে ফুটে উঠেছে-

‘ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে

সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে।’ 

বাংলা কাব্য ভুবনে অপার বিস্ময় জাগানিয়া কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর বিখ্যাত ‘ছাড়পত্র’ কাব্যে ‘প্রার্থী’ কবিতায় লিখেছেন-

          ‘হে সূর্য! শীতের সূর্য!

          হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়

          আমরা থাকি

          যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ।’

কবি শামসুর রাহমান (১৯২৯-২০০৬) ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’ কবিতায় লিখেছেন,

‘শীতের দুপুরে নিউইয়র্কের অরচার্ড স্ট্রিটে ঘুরে ঘুরে

একটি দোকান দেখি মায়াপুরী...।’

‘রূপালি স্নান’ কবিতায় লিখেছেন,

‘দু’ টুকরো রুটি

না পাওয়ার ভয়ে শীতের রাতেও এক গাঁ ঘুমেই বিবর্ণ হই।’

কবি আল মাহমুদ ‘জানুয়ারি দু’হাজার’ কবিতায় লিখেছেন,

‘না শীত, না গরমে মজা ফেরি করে ভোরের বাতাস

ফেলে যাওয়া মাফলারে জানি লেগে আছে তোমার ছোঁয়া।’

আব্দুল মান্নান সৈয়দ (১৯৪৩-২০১০) লিখেছেন,

          ‘শীতের ঢেউ নামি আসবে ফের

          আমার বুড়ো হাড়ে ঝনাৎকার।’

কবি আসাদ চৌধুরি ‘সন্দেহ’ কবিতায় ছন্দে ছন্দে শীতের বন্দনা করেছেন এভাবে-

‘চিরল চিরল পাতা বাতাস পাইলে কাঁপে

সাপের মতো লক লকাইয়া চুলার আগুন তাপে

শীতে আমার দেহ কাঁপে।’

এ ছাড়াও শীতের উল্লেখ পাওয়া যায় কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর (১৯৫৬-১৯৯১) ‘নষ্ট অন্ধকারে’ কবিতায়,

‘আমিও সারা রাত মৃত মানুষের শীতে- শীতার্দ্র হয়েছিলাম-।’

কবি আবিদ আজাদ ‘শীত আমার কবিতার ঋতু’ কবিতায় লিখেছেন-

‘এই শীতেই আমার শ্বাস কষ্টের কালো জল ঝলকাতে থাকে

মাছের আকাশের রৌদ্র জীবিত কবিতায়

শীত তাই আমার প্রিয় ঋতু

শীত তাই আমার কবিতার ঋতু।’

কবি আসাদ মান্নান ‘প্রত্যাবর্তন নিজের দিকে’ কবিতায় লিখেছেন,

‘শীতের আকাশ যেন কুড়োতেছে নাক্ষত্রিক বরফের কুচি।’

এভাবে শীত নিয়ে বাঙালি কবিরা নানানভাবে পঙ্ক্তি রচনা করেছেন। কিন্তু এমন সীমিত পরিসরে,  সংক্ষিপ্ত পাঠ ও পর্যবেক্ষণে তার সঠিক চিত্র তুলে ধরা সাধ্যাতীত। এ দীনতা স্বীকার করে, ভবিষ্যতে গবেষণা জারি রাখার অঙ্গীকার ব্যক্ত করছি।

এই বিভাগের আরও খবর
শিস থেকে কবিতা গান
শিস থেকে কবিতা গান
শুভসন্ধ্যা
শুভসন্ধ্যা
মাছরাঙার চোখ
মাছরাঙার চোখ
তোমার জন্য
তোমার জন্য
বই
বই
ভেজাল
ভেজাল
আরেক ফাল্গুন
আরেক ফাল্গুন
প্রথম প্রেম
প্রথম প্রেম
হাইফেন-ব্রিজ
হাইফেন-ব্রিজ
দ্রোহ ও প্রেমের দ্বৈতসত্তা
দ্রোহ ও প্রেমের দ্বৈতসত্তা
তিনটি কবিতা
তিনটি কবিতা
অদৃষ্টপূর্ব
অদৃষ্টপূর্ব
সর্বশেষ খবর
সতীর্থদের জয়ের কৃতিত্ব দিলেন সোহান
সতীর্থদের জয়ের কৃতিত্ব দিলেন সোহান

৮ মিনিট আগে | মাঠে ময়দানে

হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির বিষয়ে যা জানাল বাফুফে
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির বিষয়ে যা জানাল বাফুফে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী
আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

২ ঘণ্টা আগে | পরবাস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে মোদির নামে ছড়ানো ভাইরাল ভিডিও ভুয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে মোদির নামে ছড়ানো ভাইরাল ভিডিও ভুয়া

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাদা কাপড় ঝকঝকে রাখার ৭টি কার্যকর উপায়
সাদা কাপড় ঝকঝকে রাখার ৭টি কার্যকর উপায়

৩ ঘণ্টা আগে | জীবন ধারা

সংযমী আচরণই ইসলামের শিক্ষা
সংযমী আচরণই ইসলামের শিক্ষা

৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

ইতিহাস ক্ষমা করেনি, করবে না
ইতিহাস ক্ষমা করেনি, করবে না

৪ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

৪ ঘণ্টা আগে | রাজনীতি

দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রান্নাঘরে পিঁপড়ার উৎপাত? জেনে নিন কেমিক্যালমুক্ত নিরাপদ প্রতিকার
রান্নাঘরে পিঁপড়ার উৎপাত? জেনে নিন কেমিক্যালমুক্ত নিরাপদ প্রতিকার

৪ ঘণ্টা আগে | জীবন ধারা

আসন্ন নির্বাচনে বিএনপিকে ‘ফেভারিট’ বলল দ্য ইকোনমিস্ট
আসন্ন নির্বাচনে বিএনপিকে ‘ফেভারিট’ বলল দ্য ইকোনমিস্ট

৫ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ সই
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ সই

৫ ঘণ্টা আগে | জাতীয়

ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে: আনিসুর রহমান খোকন তালুকদার
ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে: আনিসুর রহমান খোকন তালুকদার

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শ্রীনগরে গলায় তার পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
শ্রীনগরে গলায় তার পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

২০তম নিষেধাজ্ঞা: রাশিয়াকে আলোচনায় আনতে চাপ বাড়াচ্ছে ইইউ
২০তম নিষেধাজ্ঞা: রাশিয়াকে আলোচনায় আনতে চাপ বাড়াচ্ছে ইইউ

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হুমকি-ধামকি দিয়ে ফেরাউন-নমরুদও টিকে থাকতে পারেনি : সৈয়দ রেজাউল করিম
হুমকি-ধামকি দিয়ে ফেরাউন-নমরুদও টিকে থাকতে পারেনি : সৈয়দ রেজাউল করিম

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের
চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাপানে কিছু খনিজ পাঠাতে রাজি হলো চীন
জাপানে কিছু খনিজ পাঠাতে রাজি হলো চীন

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বন্দরকেন্দ্রিক সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি
বন্দরকেন্দ্রিক সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি

৬ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

ব্যায়াম করলেও বয়সের সঙ্গে শক্তি কমে, জানাল গবেষণা
ব্যায়াম করলেও বয়সের সঙ্গে শক্তি কমে, জানাল গবেষণা

৬ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার
তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ
বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রংপুরে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩
রংপুরে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘নদী ভাঙনের কথা সর্বপ্রথম সংসদে বলব’
‘নদী ভাঙনের কথা সর্বপ্রথম সংসদে বলব’

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সংসদে প্রথমেই বলব নদী ভাঙনের কথা: সেলিম রেজা
সংসদে প্রথমেই বলব নদী ভাঙনের কথা: সেলিম রেজা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন : পর্যবেক্ষক মিশন প্রধান
বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন : পর্যবেক্ষক মিশন প্রধান

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

৭ ঘণ্টা আগে | জীবন ধারা

শরীয়তপুর-১ আসনে বিএনপি প্রার্থীর ভিন্নধর্মী প্রচারণা
শরীয়তপুর-১ আসনে বিএনপি প্রার্থীর ভিন্নধর্মী প্রচারণা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১২ ফেব্রুয়ারি ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে: মির্জা আব্বাস
১২ ফেব্রুয়ারি ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে: মির্জা আব্বাস

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির
মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির

১১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি
পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল
নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ
৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ

১৮ ঘণ্টা আগে | জাতীয়

বিএনপিতে যোগ দিয়ে যা বললেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিয়ে যা বললেন জাকসু ভিপি জিতু

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির

১২ ঘণ্টা আগে | রাজনীতি

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৯ ঘণ্টা আগে | জাতীয়

ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০

১১ ঘণ্টা আগে | নগর জীবন

ঢাবিতে উপদেষ্টা সাখাওয়াত, বিডার আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ
ঢাবিতে উপদেষ্টা সাখাওয়াত, বিডার আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ

১০ ঘণ্টা আগে | জাতীয়

পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ
পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ

১৬ ঘণ্টা আগে | জাতীয়

দ্বিতীয় দিনেও ভোট দেননি কারাবন্দি ইনু-মেনন
দ্বিতীয় দিনেও ভোট দেননি কারাবন্দি ইনু-মেনন

১৬ ঘণ্টা আগে | জাতীয়

মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?
মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের
চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

১৪ ঘণ্টা আগে | নগর জীবন

শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

৮ ঘণ্টা আগে | নগর জীবন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

১১ ঘণ্টা আগে | জাতীয়

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পুতিনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ট্রাম্প
পুতিনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

৮ ঘণ্টা আগে | জাতীয়

রাশিয়া-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি শেষ, মহাচিন্তায় ভারত
রাশিয়া-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি শেষ, মহাচিন্তায় ভারত

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যমুনার সামনে বিক্ষোভকারীদের ওপর কোনো গুলি ছোড়া হয়নি: ডিএমপি
যমুনার সামনে বিক্ষোভকারীদের ওপর কোনো গুলি ছোড়া হয়নি: ডিএমপি

৯ ঘণ্টা আগে | জাতীয়

কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী
কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২
প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

টানা ৪ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের
টানা ৪ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের

১৫ ঘণ্টা আগে | জাতীয়

ইসরায়েলে বিনিয়োগ বন্ধ করলো চীন?
ইসরায়েলে বিনিয়োগ বন্ধ করলো চীন?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধই ইরানের টিকে থাকার একমাত্র উপায়?
যুদ্ধই ইরানের টিকে থাকার একমাত্র উপায়?

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, নিশ্চিত আইসিসি কড়া পদক্ষেপ নেবে’
‘পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, নিশ্চিত আইসিসি কড়া পদক্ষেপ নেবে’

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের অদ্ভুত শর্ত, প্রকল্পের অর্থছাড়ের বিনিময়ে নিজের নামে চান রেলস্টেশন-বিমানবন্দর
ট্রাম্পের অদ্ভুত শর্ত, প্রকল্পের অর্থছাড়ের বিনিময়ে নিজের নামে চান রেলস্টেশন-বিমানবন্দর

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি
নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি

প্রথম পৃষ্ঠা

তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার
তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার

পেছনের পৃষ্ঠা

যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল
যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল

প্রথম পৃষ্ঠা

সিলেটের ভোটে তিন ফ্যাক্টর
সিলেটের ভোটে তিন ফ্যাক্টর

পেছনের পৃষ্ঠা

জামায়াতকে ভোট দেওয়া হারাম
জামায়াতকে ভোট দেওয়া হারাম

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ শুরু
বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ শুরু

মাঠে ময়দানে

শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার
শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার

প্রথম পৃষ্ঠা

সংগীতই ছিল আইয়ুব বাচ্চুর জীবন : চন্দনা
সংগীতই ছিল আইয়ুব বাচ্চুর জীবন : চন্দনা

শোবিজ

গ্রিজমানদের গোল উৎসবের রাত
গ্রিজমানদের গোল উৎসবের রাত

মাঠে ময়দানে

ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল
ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল

পেছনের পৃষ্ঠা

পানির জন্য হাহাকার আসছে
পানির জন্য হাহাকার আসছে

পরিবেশ ও জীবন

সোনার দাম কমছে
সোনার দাম কমছে

পেছনের পৃষ্ঠা

গোয়েন্দা রিপোর্টে তোলপাড়
গোয়েন্দা রিপোর্টে তোলপাড়

পেছনের পৃষ্ঠা

বোতলব্রাশ ফুলের সৌন্দর্যে ব্যাকুল
বোতলব্রাশ ফুলের সৌন্দর্যে ব্যাকুল

পেছনের পৃষ্ঠা

রমজানের আগে স্বস্তির বাতাস
রমজানের আগে স্বস্তির বাতাস

পেছনের পৃষ্ঠা

আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড
আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড

প্রথম পৃষ্ঠা

আখ চাষির মুখে হাসি
আখ চাষির মুখে হাসি

শনিবারের সকাল

থাকছে ফ্যামিলি কার্ড জুলাই সনদে গুরুত্ব
থাকছে ফ্যামিলি কার্ড জুলাই সনদে গুরুত্ব

প্রথম পৃষ্ঠা

চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে
চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে

প্রথম পৃষ্ঠা

প্রত্যেক শিল্পী  বেঁচে থাকতে যেন এই সম্মান পায়
প্রত্যেক শিল্পী বেঁচে থাকতে যেন এই সম্মান পায়

শোবিজ

বড় ধাক্কা তৈরি পোশাকশিল্পে
বড় ধাক্কা তৈরি পোশাকশিল্পে

প্রথম পৃষ্ঠা

রপ্তানিতে খুলছে নতুন দুয়ার
রপ্তানিতে খুলছে নতুন দুয়ার

প্রথম পৃষ্ঠা

বিএনপি জামায়াত স্বতন্ত্র সংঘর্ষে আহত ২১
বিএনপি জামায়াত স্বতন্ত্র সংঘর্ষে আহত ২১

প্রথম পৃষ্ঠা

প্রবাসী ভোটারের এক-তৃতীয়াংশ ব্যালটই পাননি
প্রবাসী ভোটারের এক-তৃতীয়াংশ ব্যালটই পাননি

প্রথম পৃষ্ঠা

সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি
সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ-ভারত ফাইনাল
বাংলাদেশ-ভারত ফাইনাল

মাঠে ময়দানে

পারলার থেকে উদ্ধার মালিকের লাশ
পারলার থেকে উদ্ধার মালিকের লাশ

পেছনের পৃষ্ঠা

প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে ফের মার্কিন হামলা, দুজন নিহত
প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে ফের মার্কিন হামলা, দুজন নিহত

পেছনের পৃষ্ঠা

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮ জন
ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮ জন

পেছনের পৃষ্ঠা