শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

গল্প

ফাঁদ

রোকন রেজা
প্রিন্ট ভার্সন
ফাঁদ

রাত এগারোটা সাত।

আমি লিখছি।

আমি সাধারণত এগারোটার পর লিখতে বসি। চারপাশ একটু নীরব সুনসান হলে। এমনকি আমার বউও ঘুমিয়ে গেলে।

হঠাৎ ফোনের মেসেঞ্জারে একটি মেসেজ এলো, ভাইয়া কেমন আছেন?

আমি থামলাম। লেখা থামিয়ে প্রোফাইলের ছবিটার দিকে তাকালাম। ছবির পেছনে অবিরাম ঝরে পড়া প্রাকৃতিক ঝরনা। ঝরনার মাঝখানে হাস্যোজ্জ্বল মেয়েটার মুখ। সুবর্ণা চৌধুরী। বেশ ভারি নাম। প্রোফাইলে মেয়েটির একটি মাত্রই ছবি। বাদবাকি কিছু ফুল-ফল আর শাকসবজি।

সুবর্ণা চৌধুরী। না, এই নামে আমি কাউকে চিনি না। কীভাবে সে আমার সঙ্গে অ্যাড হয়েছে তাও মনে করতে পারছি না। হয়তো ও-ই কখনো রিকোয়েস্ট পাঠিয়েছিল। আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। মেয়েদের রিকোয়েস্ট আমি ঝুলিয়ে রাখি না।

যদি এই মেয়েটাই সুবর্ণা চৌধুরী হয়ে থাকে, তাহলে তো বেশ সুন্দরী আকর্ষণীয়, স্মার্ট। আবারও একটা মেসেজ, ‘চিনতে পারছেন না, তাই তো’!

আমি কিছুক্ষণ কিছুই না লিখে চুপচাপ বসে থাকলাম।

-আমি আপনার একজন ভক্ত। আপনার লেখা আমার খুব ভালো লাগে। আমি রাত জেগে পড়ি। কারণ, সেগুলো অনেক মানবিক, অনেক দরদি। আমাকে অনেক মুগ্ধ করে।

-ও আচ্ছা, ধন্যবাদ।

-আমি কি আপনাকে বিরক্ত করছি?

-না, ঠিক আছে।

-আমি আপনাকে একটা গল্প বলতে চাই।

-তাই!

-জি।

-বলুন।

-এখন না।

-কখন?

-আমার যখন ইচ্ছে হবে। মন ভালো থাকবে।

-আপনার মন কি এখন খারাপ?

-খারাপ ছিল। এখন আপনার সঙ্গে চ্যাট করে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে।

হঠাৎ করেই ওর মেসেঞ্জার অফ।

আমি আবারও ওর প্রোফাইল চেক করলাম। না, তেমন কিছুই নেই। ঐ একটাই শুধু ছবি। আমি ঘুরিয়ে-ফিরিয়ে, ছোট করে, বড় করে ছবিটা দেখতে লাগলাম।

আমি ভাবছি আমার মতো এমন ভাঙাচোরা লেখকেরও আবার ভক্ত থাকে! তাও তন্বী-তরুণী!

আমার হাতের লেখাটা আজই শেষ করতে হবে। কিন্তু পারছি না। কিছুক্ষণ চোখ বন্ধ করে সন্ন্যাস নিলাম। লেখাটা শেষ করতেই হবে।

পরের রাত। ঘড়িতে এগারোটা পঞ্চাশ। আমি আমার ইজিচেয়ারে দেহ ছেড়ে গান শুনছি। মোহাম্মদ রফির ‘আলগা করো গো খোঁপার বাঁধন, দিল ওহি মেরা ফাঁস গায়ি...’ নজরুল সংগীত। এই প্রায় মধ্যরাতে নজরুলের এইসব গান আমাকে আলোড়িত করে। মুগ্ধ করে। আমি মন ছেড়ে দিয়ে হারিয়ে যাই কোথায়! আর ভাবি মানুষ গানের মধ্যেও কী গভীর চিন্তা ঢুকিয়ে দেয়। হঠাৎ মেসেঞ্জারে টং করে একটা শব্দ, -ভাইয়া আছেন!

-জি, বলুন।

-কি করছেন?

-গান শুনছি।

-গান! কার গান?

-নজরুলের। আপনি একটা গল্প বলতে চেয়েছিলেন!

-জি, বলব। অবশ্যই বলব। অত তাড়া কেন!

-না, কোনো তাড়া নেই।

আমিও ভাবছি এরকম সুন্দরী একজন রমণীর সংসর্গ এত তাড়াতাড়ি শেষ করা ঠিক হবে না। আরও একটু চলুক। আমি তো আর গৌতম বুদ্ধের মতো মহাপুরুষ নই, যে নারীসঙ্গ ভালো লাগবে না। আমার চিত্ত একটু আধটু টলতেই পারে।

-আপনার ওই গল্পটা আমার খুব ভালো লেগেছে।

-কোন গল্পটা?

-ঐ যে একটি ছোট বাচ্চা। তার মা’র ডিভোর্স হয়ে যাওয়া। বাকি জীবনে কঠোর সংগ্রাম করে বেঁচে থাকা। প্রতিষ্ঠা পাওয়া।

-গল্পটার নাম কী?

-ছেঁড়া গোলাপ।

-ও, আচ্ছা।

তারপর কিছুক্ষণ নীরবতা। লেনদেন বন্ধ। মেয়েটা লেখে, আমি আপনার জীবন সম্পর্কে জানতে চাই।

-আমার জীবন মানে?

-আপনার ব্যক্তিগত জীবন।

-এতো কথা লিখতে ইচ্ছে করছে না।

-তো! তাহলে কি ফোন দেব?

-না। এখন কথা বলা যাবে না। আমি একটু অন্য কাজে ব্যস্ত আছি।

আবারও মেসেঞ্জার অফ।

আমি চেয়ার ছেড়ে উঠে পড়ি। নজরুল সংগীত শেষ হয়েছে। অন্য একটি গান বাজছে। সুবীর নন্দীর ‘নেশার লাটিম ঝিম ধরেছে...’

আমার মাথার মধ্যে সত্যি সত্যিই কেমন ঝিম ধরে থাকে। আমি চেয়ার থেকে উঠে রুমের মধ্যে পায়চারি করি। গল্পের শেষটা কেমন হলো ভাবতে থাকি। তারপর একসময় দরজাটা আস্তে করে টেনে দিয়ে রুবার রুমে চলে আসি। পৃথী আর রুবা দুজনই গভীর ঘুমে নিমগ্ন। আমি জগ থেকে আধ-গ্লাস পানি খেয়ে চুপচাপ রুবার পাশে শুয়ে পড়ি।

পরের দিন। না, পরের দিন নয়, পরের রাত।

এগারোটা পাঁচ। আমি ডেটা অন করতেই সুবর্ণাকে অ্যাকটিভ পাই। আমার অপেক্ষাতেই ছিল কি না কে জানে! টং করে একটা মেসেজ এলো।

একটা ছবি পাঠিয়েছে সুবর্ণা। আমি বেশ কিছুটা সময় নিয়ে এই ছবিটার সঙ্গে প্রোফাইলের ছবিটাকে মেলানোর চেষ্টা করি। একবার মেলে, একবার মেলে না। অবশেষে চোখ এবং নাক ধরে মিলিয়েই ফেলি। হ্যাঁ, ঠিক আছে। একই ছবি। আমি আরও একটু নিশ্চিত হওয়ার জন্য ওকে এখনকার একটা ছবি পাঠাতে বলি। কিছুক্ষণের মধ্যেই ও আরও একটা ছবি পাঠায়। তবে এবারের ছবিটা একটু অন্যরকম। একটু এলোমেলো। একটু অগোছালো। একটু খোলামেলা।

এভাবেই আমাদের সম্পর্কটা এগোতে থাকে। আমিও মাঝে মাঝে দু-একটা ছবি পাঠাই। ও আমার জীবনবৃত্তান্ত শুনতে চায়। আমার চলাফেরা, আমার দৈনন্দিন রুটিন। আমার ভালো লাগা, মন্দ লাগা, পছন্দ-অপছন্দ। আর আমিও যেন ‘হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’।

আমি একদিন ওর কাছে ওর সেই গল্পটা শুনতে চাই, যেটা আমাকে বলতে চেয়েছিল। ও আমার সঙ্গে দেখা করতে চায়। গল্পটা সামনাসামনি বলবে।

আমার একটু ভয় ভয় করতে লাগল। আমার কেন জানি মনে হতে লাগল, দেখা করলে আমার আকর্ষণ কমে যাবে। এর আগেও বহুবার এরকম হয়েছে। আমি কষ্ট পেয়ে ফিরে এসেছি। আমি দূর থেকে যতটা সুন্দরী ভাবছি ও হয়তো তার ছিঁটেফোঁটাও নয়। ও হয়তো এমন একটা কটকটে ওড়না পরে আসবে দেখলেই আমার মধ্যে নেতিবাচকতা জন্ম নেবে। তবুও আমি নিজেকে সামলাতে পারছি না। দেখা করার জন্য রাজি হয়ে যাই। অন্তত ওর গল্পটা শোনা উচিত। আমার লেখার কোনো উপাদান তো হতে পারে! হয়তো সেই টানেই!

পরের দিন বিকেল ৫টা ঠিক হয়। স্থান, অর্কিড রেস্তোরাঁ। ও সবুজ শাড়ি পরে আসবে আর আমি সাদা পাঞ্জাবি।

সত্যিই নিজেকে কেমন হাওয়ায় ভামা ফুরফুরে লাগতে লাগল। যেন বহুদিন পর এক পশলা সতেজ বাতাস আমার হৃৎপিণ্ডের মধ্যে ঢুকে যাচ্ছিল। আমার মন ভেসে বেড়াচ্ছিল পাতলা সবুজ মেঘে মেঘে।

নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিলাম। যাবার সময় বউকে বলে গেলাম-কবিতা পাঠের আসরে যাচ্ছি। তারপর যাবার পথে বাজার থেকে ওর জন্য কিছু প্রিয় ফুল আর কয়েকটা বই কিনে নিলাম।

রেস্তোরাঁটা বেশ ছিমছাম। পরিচ্ছন্ন। সামনের লনে অনেক সবুজ। ভিতরে বসার সুন্দর ব্যবস্থা। অনেকগুলো চেয়ার-টেবিল সারি সারি সাজানো। তবে তখন সে সবের বেশির ভাগই ফাঁকা।

কোনার টেবিলে সবুজ শাড়ি পরা সুবর্ণা। আমি আস্তে আস্তে এগিয়ে যাই। কাছে যেতেই আমার কী হয় জানি না। মাথার মধ্যে ভনভন করে ঘুরে ওঠে ইলেকট্রিক পাখা। প্রেসার এক লাফে একশ বিশ থেকে একশ নব্বই উঠে যায়। পা দুটোর শক্তি হঠাৎ করেই ফুরিয়ে যায়। দ্রুত সামনের চেয়ারে বসে পড়ি। কোনোরকমে নিজেকে সামলে নিয়ে বলি, তুমি!

অদ্ভুত ব্যাপার! ও রাগ করল না। মৃদু হেসে বলল, বসো। আমি অনুভব করলাম, এই এসির মধ্যেও আমার শিরদাঁড়া বেয়ে শীতল ঘাম নেমে যাচ্ছে। ও আবার বলল, কী হলো। অমন পাথরের মতো শক্ত মুখ করে বসে আছো কেন?

স্বপ্নেও ভাবিনি আমি এরকমভাবে কট হয়ে যাব। আমার নির্ঘাত ফাঁসি হয়ে যাবে। আর যদি ফাঁসি নাও হয়, তাহলে এ ঘটনাটা নিয়ে সে আমার বাকি জীবন তামা তামা করে দেবে। আমি এখন কী করি?

ও আগেই কি সব অর্ডার দিয়ে রেখেছিল। একে একে সেসব খাবার আসতে লাগল। ও ওর প্রিয় খাবারগুলো আয়েশ করে খেল। তারপর কিছু খাবার পৃথীর জন্য  প্যাক করে নিল। তারপর বলল- এবার ওঠো। পকেটে নিশ্চয় অনেকগুলো টাকা নিয়ে এসেছ! আজকের বিলটা না হয় নিজের বউ-বাচ্চার জন্যই দিলে!

টপিক

এই বিভাগের আরও খবর
শিস থেকে কবিতা গান
শিস থেকে কবিতা গান
শুভসন্ধ্যা
শুভসন্ধ্যা
মাছরাঙার চোখ
মাছরাঙার চোখ
তোমার জন্য
তোমার জন্য
বই
বই
ভেজাল
ভেজাল
আরেক ফাল্গুন
আরেক ফাল্গুন
প্রথম প্রেম
প্রথম প্রেম
হাইফেন-ব্রিজ
হাইফেন-ব্রিজ
দ্রোহ ও প্রেমের দ্বৈতসত্তা
দ্রোহ ও প্রেমের দ্বৈতসত্তা
তিনটি কবিতা
তিনটি কবিতা
অদৃষ্টপূর্ব
অদৃষ্টপূর্ব
সর্বশেষ খবর
সতীর্থদের জয়ের কৃতিত্ব দিলেন সোহান
সতীর্থদের জয়ের কৃতিত্ব দিলেন সোহান

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির বিষয়ে যা জানাল বাফুফে
হামজার পায়ে প্লাস্টার, অনলাইনে ছড়িয়ে পড়া ছবির বিষয়ে যা জানাল বাফুফে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী
আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

২ ঘণ্টা আগে | পরবাস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে মোদির নামে ছড়ানো ভাইরাল ভিডিও ভুয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে মোদির নামে ছড়ানো ভাইরাল ভিডিও ভুয়া

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সাদা কাপড় ঝকঝকে রাখার ৭টি কার্যকর উপায়
সাদা কাপড় ঝকঝকে রাখার ৭টি কার্যকর উপায়

৩ ঘণ্টা আগে | জীবন ধারা

সংযমী আচরণই ইসলামের শিক্ষা
সংযমী আচরণই ইসলামের শিক্ষা

৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

ইতিহাস ক্ষমা করেনি, করবে না
ইতিহাস ক্ষমা করেনি, করবে না

৪ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান

৪ ঘণ্টা আগে | রাজনীতি

দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দুর্গম ২৭টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রান্নাঘরে পিঁপড়ার উৎপাত? জেনে নিন কেমিক্যালমুক্ত নিরাপদ প্রতিকার
রান্নাঘরে পিঁপড়ার উৎপাত? জেনে নিন কেমিক্যালমুক্ত নিরাপদ প্রতিকার

৪ ঘণ্টা আগে | জীবন ধারা

আসন্ন নির্বাচনে বিএনপিকে ‘ফেভারিট’ বলল দ্য ইকোনমিস্ট
আসন্ন নির্বাচনে বিএনপিকে ‘ফেভারিট’ বলল দ্য ইকোনমিস্ট

৪ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ সই
বাংলাদেশ ও জাপানের মধ্যে ঐতিহাসিক ইপিএ সই

৫ ঘণ্টা আগে | জাতীয়

ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে: আনিসুর রহমান খোকন তালুকদার
ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে: আনিসুর রহমান খোকন তালুকদার

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শ্রীনগরে গলায় তার পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
শ্রীনগরে গলায় তার পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

২০তম নিষেধাজ্ঞা: রাশিয়াকে আলোচনায় আনতে চাপ বাড়াচ্ছে ইইউ
২০তম নিষেধাজ্ঞা: রাশিয়াকে আলোচনায় আনতে চাপ বাড়াচ্ছে ইইউ

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হুমকি-ধামকি দিয়ে ফেরাউন-নমরুদও টিকে থাকতে পারেনি : সৈয়দ রেজাউল করিম
হুমকি-ধামকি দিয়ে ফেরাউন-নমরুদও টিকে থাকতে পারেনি : সৈয়দ রেজাউল করিম

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের
চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাপানে কিছু খনিজ পাঠাতে রাজি হলো চীন
জাপানে কিছু খনিজ পাঠাতে রাজি হলো চীন

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বন্দরকেন্দ্রিক সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি
বন্দরকেন্দ্রিক সহিংসতা রোধে পদক্ষেপ জরুরি

৬ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

ব্যায়াম করলেও বয়সের সঙ্গে শক্তি কমে, জানাল গবেষণা
ব্যায়াম করলেও বয়সের সঙ্গে শক্তি কমে, জানাল গবেষণা

৬ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার
তুরস্কে মোসাদের দুই ‘গুপ্তচর’ গ্রেফতার

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ
বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ

৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রংপুরে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩
রংপুরে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ৩

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪
ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৭৪

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘নদী ভাঙনের কথা সর্বপ্রথম সংসদে বলব’
‘নদী ভাঙনের কথা সর্বপ্রথম সংসদে বলব’

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সংসদে প্রথমেই বলব নদী ভাঙনের কথা: সেলিম রেজা
সংসদে প্রথমেই বলব নদী ভাঙনের কথা: সেলিম রেজা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন : পর্যবেক্ষক মিশন প্রধান
বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন : পর্যবেক্ষক মিশন প্রধান

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

৭ ঘণ্টা আগে | জীবন ধারা

শরীয়তপুর-১ আসনে বিএনপি প্রার্থীর ভিন্নধর্মী প্রচারণা
শরীয়তপুর-১ আসনে বিএনপি প্রার্থীর ভিন্নধর্মী প্রচারণা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

১২ ফেব্রুয়ারি ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে: মির্জা আব্বাস
১২ ফেব্রুয়ারি ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে: মির্জা আব্বাস

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির
মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম : হেফাজত আমির

১১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি
পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি

১২ ঘণ্টা আগে | রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল
নয়াপল্টনে বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ
৯ম পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের সমাবেশ

১৭ ঘণ্টা আগে | জাতীয়

বিএনপিতে যোগ দিয়ে যা বললেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিয়ে যা বললেন জাকসু ভিপি জিতু

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির

১১ ঘণ্টা আগে | রাজনীতি

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৯ ঘণ্টা আগে | জাতীয়

ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র, ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৩০

১০ ঘণ্টা আগে | নগর জীবন

ঢাবিতে উপদেষ্টা সাখাওয়াত, বিডার আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ
ঢাবিতে উপদেষ্টা সাখাওয়াত, বিডার আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ

৯ ঘণ্টা আগে | জাতীয়

পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ
পে-স্কেলের গেজেট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ

১৬ ঘণ্টা আগে | জাতীয়

দ্বিতীয় দিনেও ভোট দেননি কারাবন্দি ইনু-মেনন
দ্বিতীয় দিনেও ভোট দেননি কারাবন্দি ইনু-মেনন

১৬ ঘণ্টা আগে | জাতীয়

মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?
মার্কিন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ কিসের আভাস?

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের
চীনে গোপনে পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা, গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি

১৩ ঘণ্টা আগে | নগর জীবন

শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

৮ ঘণ্টা আগে | নগর জীবন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে নতুন ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনল ইরান

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

১০ ঘণ্টা আগে | জাতীয়

দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

পুতিনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ট্রাম্প
পুতিনের প্রস্তাব ফিরিয়ে দিলেন ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

৮ ঘণ্টা আগে | জাতীয়

রাশিয়া-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি শেষ, মহাচিন্তায় ভারত
রাশিয়া-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি শেষ, মহাচিন্তায় ভারত

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যমুনার সামনে বিক্ষোভকারীদের ওপর কোনো গুলি ছোড়া হয়নি: ডিএমপি
যমুনার সামনে বিক্ষোভকারীদের ওপর কোনো গুলি ছোড়া হয়নি: ডিএমপি

৯ ঘণ্টা আগে | জাতীয়

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২
প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ২

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

টানা ৪ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের
টানা ৪ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের

১৫ ঘণ্টা আগে | জাতীয়

কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী
কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েলে বিনিয়োগ বন্ধ করলো চীন?
ইসরায়েলে বিনিয়োগ বন্ধ করলো চীন?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধই ইরানের টিকে থাকার একমাত্র উপায়?
যুদ্ধই ইরানের টিকে থাকার একমাত্র উপায়?

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, নিশ্চিত আইসিসি কড়া পদক্ষেপ নেবে’
‘পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, নিশ্চিত আইসিসি কড়া পদক্ষেপ নেবে’

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্পের অদ্ভুত শর্ত, প্রকল্পের অর্থছাড়ের বিনিময়ে নিজের নামে চান রেলস্টেশন-বিমানবন্দর
ট্রাম্পের অদ্ভুত শর্ত, প্রকল্পের অর্থছাড়ের বিনিময়ে নিজের নামে চান রেলস্টেশন-বিমানবন্দর

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি
নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি

প্রথম পৃষ্ঠা

তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার
তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার

পেছনের পৃষ্ঠা

যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল
যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল

প্রথম পৃষ্ঠা

সিলেটের ভোটে তিন ফ্যাক্টর
সিলেটের ভোটে তিন ফ্যাক্টর

পেছনের পৃষ্ঠা

জামায়াতকে ভোট দেওয়া হারাম
জামায়াতকে ভোট দেওয়া হারাম

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ শুরু
বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ শুরু

মাঠে ময়দানে

শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার
শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার

প্রথম পৃষ্ঠা

সংগীতই ছিল আইয়ুব বাচ্চুর জীবন : চন্দনা
সংগীতই ছিল আইয়ুব বাচ্চুর জীবন : চন্দনা

শোবিজ

গ্রিজমানদের গোল উৎসবের রাত
গ্রিজমানদের গোল উৎসবের রাত

মাঠে ময়দানে

ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল
ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল

পেছনের পৃষ্ঠা

পানির জন্য হাহাকার আসছে
পানির জন্য হাহাকার আসছে

পরিবেশ ও জীবন

সোনার দাম কমছে
সোনার দাম কমছে

পেছনের পৃষ্ঠা

গোয়েন্দা রিপোর্টে তোলপাড়
গোয়েন্দা রিপোর্টে তোলপাড়

পেছনের পৃষ্ঠা

বোতলব্রাশ ফুলের সৌন্দর্যে ব্যাকুল
বোতলব্রাশ ফুলের সৌন্দর্যে ব্যাকুল

পেছনের পৃষ্ঠা

রমজানের আগে স্বস্তির বাতাস
রমজানের আগে স্বস্তির বাতাস

পেছনের পৃষ্ঠা

আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড
আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড

প্রথম পৃষ্ঠা

আখ চাষির মুখে হাসি
আখ চাষির মুখে হাসি

শনিবারের সকাল

থাকছে ফ্যামিলি কার্ড জুলাই সনদে গুরুত্ব
থাকছে ফ্যামিলি কার্ড জুলাই সনদে গুরুত্ব

প্রথম পৃষ্ঠা

চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে
চট্টগ্রাম বন্দরকে বাঁচাতে হবে

প্রথম পৃষ্ঠা

প্রত্যেক শিল্পী  বেঁচে থাকতে যেন এই সম্মান পায়
প্রত্যেক শিল্পী বেঁচে থাকতে যেন এই সম্মান পায়

শোবিজ

বড় ধাক্কা তৈরি পোশাকশিল্পে
বড় ধাক্কা তৈরি পোশাকশিল্পে

প্রথম পৃষ্ঠা

রপ্তানিতে খুলছে নতুন দুয়ার
রপ্তানিতে খুলছে নতুন দুয়ার

প্রথম পৃষ্ঠা

প্রবাসী ভোটারের এক-তৃতীয়াংশ ব্যালটই পাননি
প্রবাসী ভোটারের এক-তৃতীয়াংশ ব্যালটই পাননি

প্রথম পৃষ্ঠা

বিএনপি জামায়াত স্বতন্ত্র সংঘর্ষে আহত ২১
বিএনপি জামায়াত স্বতন্ত্র সংঘর্ষে আহত ২১

প্রথম পৃষ্ঠা

সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি
সংস্কারের প্রতীক দাঁড়িপাল্লা ও শাপলা কলি

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ-ভারত ফাইনাল
বাংলাদেশ-ভারত ফাইনাল

মাঠে ময়দানে

পারলার থেকে উদ্ধার মালিকের লাশ
পারলার থেকে উদ্ধার মালিকের লাশ

পেছনের পৃষ্ঠা

প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে ফের মার্কিন হামলা, দুজন নিহত
প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে ফের মার্কিন হামলা, দুজন নিহত

পেছনের পৃষ্ঠা

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮ জন
ভারতে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ১৮ জন

পেছনের পৃষ্ঠা