‘বকুলপুর কতদূর’ বিটিভিতে প্রচারিত একটি সাড়া জাগানো নাটক। নিজের লেখা সে নাটকটি উপন্যাসে রূপ দিয়েছেন কাজী মাহসুদুর রহমান। আমাদের যুব বেলায় টিভি নাটকের প্রতি আকর্ষণ ছিল অতুলনীয়। আর যেসব নাটকে হুমায়ুন ফরীদি, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা জহিরুদ্দিন পিয়ার, জামালউদ্দিন হোসেন, ডলি আনোয়ারের মতো গুণীশিল্পী অভিনয় করতেন।
সেখানে তো দর্শকদের হুমড়ি খেয়ে পড়ার কথা। তেমনটিই হয়েছিল বাস্তবে। কাজী মাহমুদুর রহমান তাঁর নাটকটি উপন্যাসে রূপ দিয়ে ষাটোর্ধ্ব অনেককেই আগ্রহী করেছেন তাঁর এই সৃষ্টিটি সম্পর্কে। নাটক আর উপন্যাস এক নয়। ‘বকুলপুর কতদূর’ নাটক উপন্যাসে রূপান্তরের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তবে লেখক পাঠকদের ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন বলেই মনে হয়। উপন্যাসটি বের করেছে ‘ধ্রুবপদ’। যারা ‘বকুলপুর কতদূর’ নাটকটি দেখেছেন তারা উপন্যাসটি পড়ার সময় স্মৃতি হাতড়ানোর পাশাপাশি নতুন কিছু পড়ারও স্বাদ অণ্বেষণ করবেন। আমরা আশা করব, চিরতরুণ সাহিত্যকর্মী কাজী মাহমুদুর রহমান ‘বকুলপুর কতদূর’ উপন্যাসেই থেমে থাকবেন না। ‘সাত আসমানের সিঁড়ি’ ও ‘শেকর’ নামের যে দুটি নাটক সর্বস্তরে তার আরও দর্শকদের ভালোবাসা কুড়িয়েছিল, সে দুটিও উপন্যাসে রূপ দিতে তৎপর হবেন। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।
-সুমন পালিত