আমি তো রাস্তায় শিস দেওয়া যুবকদের
মত ছিলাম
আপনি আমাকে দেখতে শিখিয়েছেন
বুঝতে শিখিয়েছেন-
আপনি সেই শিসকে কবিতা ও গানে
রূপান্তরিত করেছেন।
একটা পেয়ালা তো পেয়ালাই
তাতে যদি ভরা থাকে শরাবন তহুরা
তার মর্যাদা স্বর্গীয় হয়ে যায়...
হালকা অন্ধকারে কোনো বাদুড় ডাকা রাতে
সেই পেয়ালাটাই না হয় আমাকে
উপহার দেবেন!