১.
অহেতুক চোখ রাঙাও
ভুলে গেলে আমিও একদিন
লাল নীশানায় পথ হাঁটি
স্বপ্ন দেখি ভোরের আলোয়
সূর্য উঠবেই।
২.
সেই সকালে হারিয়ে গেলে
কোথায় গেলে স্বপ্ন বুনে
আমি তো পড়ে রই এই অবেলায়
ডাকবে বলে সন্ধ্যা হারায় বিজন মাঠে
তোমার পানে চেয়ে
ফিরে এসো ভোর সকালে মুক্ত-রেণুর গায়ে...
৩.
অবহেলায় মাড়িয়ে গেলে পায়ের পাতায়
হারিয়ে গেলে শূন্যতায়
আমি তো তাকিয়ে আছি ফিরে আসবে বলে
অথচ সেই পথ আজ শূন্যতা গিলে খায়...
৪.
আনমনে তুমি জেগে ওঠো
লাল নীশানায় পথ দেখ
যে পথে ফিরে আসবে
আমি সূর্য ওঠার অপেক্ষায়...