দু’হাতে হাতে নিলে তোমার মুখ
মুখ থেকে তুমি চারদিকে ছড়িয়ে পড়ো
তোমার মুখ থেকে তুমি উপচে পড়ো
মানুষ বলবে- আমি উপমা তো দিতে পারতাম
কিন্তু আমি সূর্যের পাশে তোমাকে ভেবেছি
উহুঁ, ওরকম তো তুমি না!
জোছনা, শরতের নীলাকাশ বা পৃথিবীর ঝর্ণা
নদী সমুদ্রের বয়ে চলার ঢেউ...
ফুল পাখি আর চোখ জুড়ানো যতো সবুজ পাহাড়...
নাহ, তোমার সাথে মিলছে না
বছরান্তে মানুষের পাশ দিয়ে হেঁটে যাওয়া সরিষা ফুলের মাঠ
সবুজ ধানের পাকা হলুদ আনন্দের মতোও তুমি না...
তোমার মতো পৃথিবীতে কোনো কিছুই নাই
তোমাকে কোনো কিছুই নকল করতে পারেনি...
পৃথিবীর সকল ভালোবাসায় ভরা তুমি শুধুই আমার ভালোবাসা।