জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী কুমিল্লার লাকসামের শিরিন মণ্ডল। অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে হুইলচেয়ারে বসেই জীবনের কঠিন বাস্তবতাকে জয় করেছেন। অনলাইনে পণ্য বিক্রির মধ্য দিয়ে স্বাবলম্বী হয়ে উঠেছেন তিনি। এখন একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি। অনলাইন ও অফলাইনে বিক্রি করছেন বিভিন্ন পণ্য। শিরিন মণ্ডল লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী গ্রামের শমসের আলী ও সেলিনা বেগমের কন্যা। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী। হুইলচেয়ারে ভর করেই তিনি এইচএসসি পাস করেছেন। নানা সংকট ও সমস্যার মধ্যেও ঘরে বসেই অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রি শুরু করেন। নিজের সংগ্রামের গল্প বলতে গিয়ে শিরিন মণ্ডল বলেন, ‘শারীরিক সমস্যার কারণে অনেকে বলত আমি কিছু করতে পারব না। কিন্তু আমি বিশ্বাস করতাম স্বপ্ন ও চেষ্টা থাকলে সবই সম্ভব। সেই স্বপ্ন থেকেই অনলাইনে ব্যবসা শুরু করি, ধীরে ধীরে ব্যাপক সাড়া পাই। প্রথমে আমি অনলাইনে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি, বেডশিট বিক্রি করেছি। গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে বর্তমানে আমি নিজে একটি ব্যবসাপ্রতিষ্ঠান চালু করতে পেরেছি। যেখান থেকে অনলাইন ও অফলাইনে এসব পণ্যের পাশাপাশি কসমেটিক্স বিক্রি করছি।’ শিরিন মণ্ডলের এই সংগ্রামের নীরব সাক্ষী তার পরিবার। শিরিনের বোন সাকিনা মণ্ডল শশী বলেন, ‘অনেক কষ্টের মধ্য দিয়ে তাকে এগোতে হয়েছে। কিন্তু কখনো তিনি হাল ছাড়েননি।’ লাকসাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী শিরিন মণ্ডল সবার জন্য অনুপ্রেরণা। তিনি আবেদন করলে তার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় ঋণ প্রদান প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- পরকীয়ার সন্দেহে শিক্ষক স্বামীকে প্রকাশ্যে পেটালেন স্ত্রী
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
- গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: বিরোধীদলীয় নেতা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ ফেব্রুয়ারি)
- ৫০তম বিসিএস : লিখিত পরীক্ষা শুরু কবে?
- বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান পুনরুদ্ধার সাইমের
- টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকে বশ
- ছয় বছর পর ফের পর্দায় ‘চার্লিস এঞ্জেলস’
- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা
- ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যার ঘটনায় আসামি ছোট ভাই গ্রেফতার
- রাজধানীর হাজারীবাগে ঝুটের গুদামে আগুন
- আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত
- কাতারে পালাতে গিয়ে বিমানবন্দরে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
- রমজানে আজ থেকে বন্ধ থাকবে স্কুল
- রমজানে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল
- জেনেভায় ইউক্রেন–রাশিয়ার দুই দিনের শান্তি আলোচনা, মেলেনি সমাধান
- নাইজেরিয়ায় খনিতে গ্যাস বিস্ফোরণে ৩৮ শ্রমিক নিহত, আহত ২৭
- আইনের শাসনই হবে শেষ কথা
- প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হলেন আতিকুর রহমান রুমন
- প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ
অদম্য শিরিনের পথচলা
ফারুক আল শারাহ, লাকসাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর