ক্রিকেট ও ফুটবল যে অবস্থায়ই থাকুক না কেন, হকি ঘিরে চারদিকে হতাশার ঝড় বয়ে যাচ্ছিল। এমন নাজুক অবস্থায় থেকেও যুবারা যে সাফল্য এনে দিয়েছেন তার দেখা হকিতে কখনো মেলেনি। যে কোনো ফরম্যাটে হকিতে এই প্রথম বিশ্বকাপ খেলবে অনূর্ধ্ব-২১ দল। ওমানের মাসকাটে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপ খেলা নিশ্চিত করেন বাংলাদেশের যুবারা। চীনকে ৬-৩ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২১ দল আগামী নভেম্বরে ভারতে বিশ্বকাপ খেলবে। হকি নিঃসন্দেহে দেশের অন্যতম জনপ্রিয় খেলা; অথচ এমন প্রাপ্তির পরও তেমন কানো সাড়া নেই। ক্রিকেটে ম্যাচ জিতলেই উচ্চমহল থেকে অভিনন্দন জানানোর হিড়িক পড়ে যায়। প্রথমবারের মতো বাংলাদেশ হকির বিশ্বকাপে সুযোগ পাওয়ার পরও নীরবতা সত্যিই দুঃখজনক। সফল মিশন শেষে গতকাল দেশে ফিরেছে যুব হকি দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর বিমান বাহিনীর বাসে করে তাঁদের ফ্যালকন হলে আনা হয়। সেখানে হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। তিনি ফেডারেশনের পক্ষ থেকে দলকে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। এটা ঠিক, হকি ফেডারেশনের ফান্ড তেমন মজবুত নয়। তার পরও দলের জন্য পুরস্কারটা একেবারে কম হয়ে গেল না? ১৮ খেলোয়াড় ও তিন কোচ-কর্মকর্তা প্রত্যেকে পাবেন ২৩ হাজার ৮০৯ টাকা করে। এ টাকা দিয়ে খেলোয়াড়রা বড়জোর এক জোড়া কেডসই কিনতে পারবেন।
শিরোনাম
- কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
- সাতক্ষীরার তালায় সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার
- তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
- যমুনা সেতু থেকে বগুড়া পর্যন্ত মহাসড়কে তীব্র যানজট
- সাফের হ্যাটট্রিক শিরোপা জেতা হলো না বাংলাদেশের
- ফটিকছড়িতে হরিণ শিকারিদের ‘মিস ফায়ারে’ যুবক নিহত
- ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১শ নারী ঢাকা মেডিকেলে আসেন
- নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে গাছের চারা বিতরণ
- নেইমারের স্বপ্ন, মেসির মিশন, রোনালদোর ক্ষুধা
- সাঘাটায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, ৩ জনকে পুলিশে দিল জনতা
- গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
- আইসিসিবিতে শুরু হচ্ছে ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপো
- বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার
- বগুড়ায় বাঙালি নদীতে ভেসে যাওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার
- ভারতীয়দের নিয়ে অপপ্রচার, হঠাৎ কেন এত কঠোর সিঙ্গাপুর
- ব্যবসায়ীকে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে টাকা লুট
- নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের জনসচেতনতামূলক র্যালি
- কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া
- টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
- সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
দেশে ফিরেছে যুব হকি দল
বড় সাফল্যের ছোট পুরস্কার!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
শ্রেষ্ঠত্ব নির্ধারণের মঞ্চ প্রস্তুত : নারী ফুটবলে নতুন অধ্যায়ের সামনে বাংলাদেশ
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, বাদ অধিনায়ক: ভারতের পরিকল্পনায় যে বড় চমক লুকিয়ে
১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
ইসরায়েলের গুপ্তচরবৃত্তি নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্র, সর্বোচ্চ সতর্কর্তা জারি
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম