টেস্ট ক্যারিয়ারে এখন মাঠে নামলেই নতুন নতুন রেকর্ডে নাম লেখান মুশফিকুর রহিম। ৩৮ বছর বয়সি মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সিলেটে খেলেছেন ক্যারিয়ারের ৯৯তম টেস্ট। এ দেশের ক্রিকেট ইতিহাসে আর কোনো ক্রিকেটার এখন পর্যন্ত ৯৯টি টেস্ট খেলেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ টেস্ট খেলেছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। সিলেটে ইনিংস ও ৪৭ রানে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। টেস্টে মুশফিক ২৩ রান করেন। সাড়ে তিন দিনে টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। ১৯ নভেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুর টেস্টটি শুধু মুশফিক নন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই স্পেশাল। সেদিন মাঠে নামলে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার বিরল রেকর্ড গড়বেন মুশফিক। ৮৪ নম্বর ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলবেন টাইগার সাবেক অধিনায়ক। ১৪৮ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ নম্বর টেস্ট খেলেন ১৯৬৮ সালে, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কলিন কাউড্রে। সর্বশেষ খেলেছেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে চলতি বছর। মুশফিকের টেস্ট অভিষেক ২০ বছর আগে ২০০৫ সালে, ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রান এখন মুশফিকের। ৯৯ টেস্টে তার রান ১২ সেঞ্চুরি ও ২৭ হাফ সেঞ্চুরিতে ৬৩৫১। সাবেক অধিনায়ক টাইগার ক্রিকেটারদের মধ্যে সবার আগে ডাবল সেঞ্চুরি করেন। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করেছিলেন। তার ডাবল সেঞ্চুরি এখন ৩টি। দেশের সবচেয়ে অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার মুশফিক টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডে ও টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন। মিরপুরের টেস্টটিই হয়তো তার ক্যারিয়ারের শেষ টেস্ট হতে পারে।
শিরোনাম
- এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
- ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
- এসএটোয়েন্টি লিগে প্রিটোরিয়ার নেতৃত্বে পরিবর্তন
- হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
- বাঞ্ছারামপুরে পারিবারিক কলহে নারীর আত্মহত্যা
- গোপালগঞ্জ আদালত এলাকায় দুই পটকা বিস্ফোরণ
- হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
- প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে
- জনতার দলের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ
- ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
- চট্টগ্রামে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ৫ ঘণ্টা পর চালু মেট্রোরেল চলাচল
- রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- অভিষেক ম্যাচে ১৭৭ রান করে পাকিস্তানি ব্যাটারের রেকর্ড
- রাতেই চালু হচ্ছে মেট্রো রেল
- রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
- ফটিকছড়িতে গণঅধিকার পরিষদের প্রার্থীর মতবিনিময় সভা
- নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- কেরানীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
- এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে
১০০ টেস্টের অপেক্ষায় মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর