শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

সিরিজ জিতে বাংলাদেশের বছর শেষ

ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সিরিজ জিতে বাংলাদেশের বছর শেষ

সিরিজের প্রথম দুই ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিলেন তানজিদ হাসান তামিম। বাঁ-হাতি ওপেনার প্রথম ম্যাচে ২ এবং দ্বিতীয় ম্যাচে ৭ রান করেন। দুই ম্যাচে ক্যাচ ধরেন একটি করে দুটি। এমন পারফরম্যান্সে যে কোনো ক্রিকেটারের একাদশের বাইরে থাকার কথা। কিন্তু টিম ম্যানেজমেন্ট আস্থা রাখেন তানজিদের ওপর। সেই আস্থার প্রতিদান দেন বাঁ-হাতি এ ওপেনার। অলরাউন্ডিং পারফরম্যান্স করেন। ৩৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ী ম্যাচের সব ফোকাস টেনে নেন তানজিদ তামিম। স্পেশালিস্ট ব্যাটার তানজিদ বোলিং না করেও গতকাল অলরাউন্ডিং পারফরম্যান্স করেন ম্যাচে। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অলিখিত ফাইনালে ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড গড়েন তিনি। ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেন। ম্যাচে পাঁচ ক্যাচ ও ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হন তানজিদ তামিম। দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন মেহেদি হাসান। এ সিরিজ জিতে বাংলাদেশ ২০২৫ সাল শেষ করল।

২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে টি-২০ বিশ্বকাপ। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজই সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ। চলতি বছর বাংলাদেশ টি-২০ এশিয়া কাপসহ ৮টি সিরিজ খেলেছে। জিতেছে ৫টি। লিটন বাহিনী বছর শুরু করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১-২ হেরে। এরপর পাকিস্তানের বিপক্ষে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। টানা দুই সিরিজ হারের পরের তিনটি জেতে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে ২-১ ব্যবধানে হারায়। ঘরের মাঠে পরের দুটি সিরিজে পাকিস্তানকে ২-১ এবং নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে হারায়। টি-২০ এশিয়া কাপে গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতলেও সুপার ফোরে একটি জেতে এবং দুটিতে হেরে যায়। শেষ তিনটি সিরিজই ঘরের মাটিতে খেলেছে। আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয় একই ব্যবধানে। বছরের শেষ টি-২০ সিরিজে আয়ারল্যান্ডকে হারায় ২-১ ব্যবধানে। ইউরোপীয় দলটির বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছিল ৩৯ রানে। দ্বিতীয়টি ৪ উইকেটে জিতে সিরিজে সমতা আনে। গতকাল তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটে জয় পায়।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ফিল্ডিং করে লিটন বাহিনী। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক টি-২০ সিরিজ জিততে মরিয়া টাইগাররা তিন পরিবর্তন নিয়ে খেলেছে। এক ম্যাচ পর দলে ফেরেন পেসার শরিফুল ইসলাম, বাঁ-হাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী ও লেগ স্পিনার রিশাদ হোসেন। বাদ পড়েন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ, উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও পেসার তানজিম সাকিবকে। আশ্চর্য হলেও সত্যি, উইকেটররক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে থাকলেও খেলেননি। অথচ মাহিদুলকে দলভুক্ত করে নির্বাচকরা সিরিজের দুই ম্যাচে বাদ দিয়েছিলেন শামীমকে। এজন্য অধিনায়ক লিটন মিডিয়ার মুখোমুখিতে সরাসরি কাঠগড়ায় দাঁড় করান প্রধান নির্বাচককে। শেষ ম্যাচে শামীমকে খেলায়। অথচ মাহিদুলকে সাজঘরেই বসিয়ে রাখে। অবশ্য সান্ত্বনা হিসেবে সিরিজ জয়ের ট্রফিটি বহন করেন মাহিদুল।

সিরিজ জিতে বাংলাদেশের বছর শেষবাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে আয়ারল্যান্ডকে ১৯.৫ ওভারে ১১৭ রানে অলআউট করে। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক পল স্টার্লিং। টাইগারদের পক্ষে ৩টি করে উইকেট নন মুস্তাফিজ ও রিশাদ। ৩ উইকেট নিয়ে মুস্তাফিজ পেছনে ফেলেন নিউজিল্যান্ডের লেগ স্পিনার আইএস সোধীকে। মুস্তাফিজের উইকেট ১২৬ ম্যাচে ১৫৮টি। সোধীর ১৩২ ম্যাচে ১৫৭ উইকেট। ১০৮ ম্যাচে ১৮২ উইকেট নিয়ে সবার ওপরে আফগনিস্তানের বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান। আইরিশদের ১১৭ রানে অলআউট করার ইনিংসে পাঁচ ক্যাচ ধরে বিশ্ব রেকর্ড গড়েন তানজিদ। টেস্ট খেলুড়ে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০তে পাঁচ ক্যাচ নিয়েছেন। অবশ্য আইসিসি সহযোগী দেশের দুজন ফিল্ডারের এ কীর্তি রয়েছে। ২০২৩ সালে মালদ্বীপের ওয়েগাড়ে মালিন্দা পাঁচ ক্যাচ নেন কাতারের বিপক্ষে। চলতি বছরের সেপ্টেম্বরে সুইডেনের সেদিক সাহাক পাঁচ ক্যাচ নেন আইল অব ম্যানের বিপক্ষে। তানজিদ বিশ্ব রেকর্ড করেন আইরিশদের ইনিংসের শেষ ৫ ব্যাটারের ক্যাচ নিয়ে। ক্যাচগুলো নেন গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজম জর্জ ডকরেল ও বেন হোয়াইটের। এক ম্যাচে চারটি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে ৪৫টি। বাংলাদেশের কোনো ক্রিকেটারের চার ক্যাচ ধরার রেকর্ড নেই। বাংলাদেশের ১১ ক্রিকেটার ৩টি করে ক্যাচ ধরেন। ক্যাচ নেন ইলিয়াস সানি, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, নাহিদ রানা ও জাকের আলি।

তানজিদের বিশ্ব রেকর্ডের ম্যাচে জিততে বাংলাদেশের টার্গেট ১১৮ রান। তানজিদের সঙ্গে ওপেন করেন সাইফ হাসান। দুজনে ৪ ওভারে ৩৮ রান যোগ করে বিচ্ছিন্ন হন। সাইফ ১৯ রান করেন ১৪ বলে ২ চার ও এক ছক্কায়। লিটন আউট হন ব্যক্তিগত ৭ রানে। ৪৬ বলে ২ উইকেটের পতনের পর জুটি বাঁধেন তানজিদ ও পারভেজ হোসেন ইমন। দুজনে ৫০ বলে ৭৩ রান যোগ করেন তৃতীয় উইকেটে। পুল শটে উইনিং বাউন্ডারি মারেন পারভেজ ইমন। ২৬ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেন পারভেজ ১ চার ও ৩ ছক্কায়। ম্যাচসেরা তানজিদ ৫৫ রানে অপরাজিত থাকেন ৩৬ বলে ৪ চার ও ৩ ছক্কায়। ৪৫ টি-২০ ম্যাচে এটা তানজিদের ১১তম হাফ সেঞ্চুরি।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড

১৯.৫ ওভারে ১১৭ (স্টার্লিং ৩৮, টিম টেক্টর ১৭, ডকরেল ১৯, ডেল্যানি ১০, অ্যাডায়ার ৮, হামফ্রিজ ১, ইয়াং ২*, হোয়াইট ৫; শেখ মেহেদি ৪-০-২৪-১, শরিফুল ৩-০-২১-২, সাইফুদ্দিন ৩.৫-০-৩১-১, মুস্তাফিজ ৩-০-১১-৩, রিশাদ ৪-০-২১-৩, সাইফ হাসান ২-০-৮-০)।

বাংলাদেশ

১৩.৪ ওভারে ১১৯/২ (তানজিদ ৫৫*, সাইফ ১৯, লিটন ৭, পারভেজ ৩৩*; ইয়াং ২.৪-০-৩০-১, ডেল্যানি ২-০-২৫-০, টেক্টর ৩-০-১৭-১, হোয়াইট ৩-০-২১-১)।

ম্যাচসেরা

তানজিদ হাসান

সিরিজসেরা

শেখ মেহেদি

এই বিভাগের আরও খবর
আজকের প্রশ্ন
আজকের প্রশ্ন
টি স্পোর্টস
টি স্পোর্টস
টি-২০ বিশ্বকাপের একবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
টি-২০ বিশ্বকাপের একবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
টিভিতে
টিভিতে
ফলাফল
ফলাফল
প্রতিভার খোঁজে ‘ব্যাডমিন্টন বাংলাদেশ’
প্রতিভার খোঁজে ‘ব্যাডমিন্টন বাংলাদেশ’
এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে চৈতির স্বর্ণপদক
এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে চৈতির স্বর্ণপদক
বিশ্বকাপ ফাইনাল টিকিটের আকাশছোঁয়া মূল্য
বিশ্বকাপ ফাইনাল টিকিটের আকাশছোঁয়া মূল্য
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের সিরিজ জয়
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের সিরিজ জয়
টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!
টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!
হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের
হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের
ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা
ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা
সর্বশেষ খবর
হাদির উপর হামলার প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিক্ষোভ
হাদির উপর হামলার প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিক্ষোভ

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫
গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫

৮ মিনিট আগে | দেশগ্রাম

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

১২ মিনিট আগে | অর্থনীতি

হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না: রাশেদ প্রধান
হাদিকে গুলি করে হিন্দুস্তানি আওয়ামী লীগ পুনর্বাসন হবে না: রাশেদ প্রধান

১৪ মিনিট আগে | রাজনীতি

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

১৪ মিনিট আগে | দেশগ্রাম

ওসমান হাদির বাড়িতে চুরি, ঝালকাঠিতে বিক্ষোভ-অবরোধ
ওসমান হাদির বাড়িতে চুরি, ঝালকাঠিতে বিক্ষোভ-অবরোধ

১৫ মিনিট আগে | দেশগ্রাম

গজারিয়ায় সড়কে লাশ
গজারিয়ায় সড়কে লাশ

১৭ মিনিট আগে | দেশগ্রাম

নাটোরে নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার
নাটোরে নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার

১৯ মিনিট আগে | দেশগ্রাম

সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫০৬
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫০৬

২৯ মিনিট আগে | জাতীয়

চারদিকে লাখো হাদি, তারা ভয় পায় না, আমিও না: প্রেস সচিব
চারদিকে লাখো হাদি, তারা ভয় পায় না, আমিও না: প্রেস সচিব

৩৪ মিনিট আগে | জাতীয়

রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ
রুহুল কবীর রিজভীর দুঃখ প্রকাশ

৩৪ মিনিট আগে | রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ৫
ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধের ঘটনায় গ্রেফতার ৫

৩৭ মিনিট আগে | দেশগ্রাম

অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: তৃপ্তি
অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: তৃপ্তি

৩৭ মিনিট আগে | ভোটের হাওয়া

খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানা, আটক ৩
খুলনায় অস্ত্র তৈরির গোপন কারখানা, আটক ৩

৪২ মিনিট আগে | দেশগ্রাম

হাদির ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ : ইশরাক
হাদির ঘটনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ : ইশরাক

৪৩ মিনিট আগে | রাজনীতি

হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি
হাদির ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি

৫১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

গোপালগঞ্জে অনুষ্ঠানে ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষে আহত ১০
গোপালগঞ্জে অনুষ্ঠানে ভিডিও ধারণ নিয়ে সংঘর্ষে আহত ১০

৫৫ মিনিট আগে | দেশগ্রাম

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, অন্ধকারে ১০ লাখ ঘর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত, অন্ধকারে ১০ লাখ ঘর

৫৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মির্জাপুরে দুই আ.লীগ নেতা গ্রেফতার
মির্জাপুরে দুই আ.লীগ নেতা গ্রেফতার

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

তিতুমীর কলেজ ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
তিতুমীর কলেজ ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১ ঘণ্টা আগে | রাজনীতি

শিল্পের টেকসই প্রযুক্তি নিয়ে ঢাকায় দুই দিনব্যাপী আই-ইইই সম্মেলন
শিল্পের টেকসই প্রযুক্তি নিয়ে ঢাকায় দুই দিনব্যাপী আই-ইইই সম্মেলন

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

১ ঘণ্টা আগে | জাতীয়

ডিএমপি কমিশনারে নামে ভুয়া ফটোকার্ড প্রচারকারীদের আইনের আওতায় আনা হবে
ডিএমপি কমিশনারে নামে ভুয়া ফটোকার্ড প্রচারকারীদের আইনের আওতায় আনা হবে

১ ঘণ্টা আগে | নগর জীবন

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ঢুকল ১৮০ অভিবাসী
৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ঢুকল ১৮০ অভিবাসী

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদির ওপর হামলাকারীর শিকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল
হাদির ওপর হামলাকারীর শিকড় উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

১ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির নজরদারি জোরদার
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ টাইটানিক অভিনেত্রীর
এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ টাইটানিক অভিনেত্রীর

১ ঘণ্টা আগে | শোবিজ

অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি
অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি

১ ঘণ্টা আগে | জাতীয়

ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিচ্ছেন নেমো
ইউরোভিশন ট্রফি ফিরিয়ে দিচ্ছেন নেমো

১ ঘণ্টা আগে | শোবিজ

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ
আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সর্বাধিক পঠিত
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

২১ ঘণ্টা আগে | রাজনীতি

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

২৩ ঘণ্টা আগে | জাতীয়

হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান

২২ ঘণ্টা আগে | জাতীয়

চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান
চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি
হাদিকে গুলির ঘটনায় একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

৯ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে
বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে

১৩ ঘণ্টা আগে | অর্থনীতি

হাদিকে গুলি : আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার
হাদিকে গুলি : আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার

৯ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান

১০ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে: মেডিকেল বোর্ড
হাদিকে বর্তমানে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে: মেডিকেল বোর্ড

৪ ঘণ্টা আগে | জাতীয়

হাদির ঝালকাঠির বাসায় চুরি
হাদির ঝালকাঠির বাসায় চুরি

৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস
হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

৮ ঘণ্টা আগে | জাতীয়

হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ
হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানাল ইনকিলাব মঞ্চ

৬ ঘণ্টা আগে | জাতীয়

প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে
প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে

২২ ঘণ্টা আগে | শোবিজ

খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

এশিয়া কাপে শুভ সূচনা করতে বাংলাদেশর দরকার ২৮৪ রান
এশিয়া কাপে শুভ সূচনা করতে বাংলাদেশর দরকার ২৮৪ রান

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে ইরানের তৈরি যে ভয়ানক ড্রোন
যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে ইরানের তৈরি যে ভয়ানক ড্রোন

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২২ ঘণ্টা আগে | রাজনীতি

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের
আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ অবিলম্বে চালু, এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স

৬ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

১৯ ঘণ্টা আগে | জাতীয়

মাকে মারধর করায় ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখলো এলাকাবাসী
মাকে মারধর করায় ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রাখলো এলাকাবাসী

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা

২০ ঘণ্টা আগে | রাজনীতি

দুর্নীতির অভিযোগে ভারতে চার ক্রিকেটার নিষিদ্ধ
দুর্নীতির অভিযোগে ভারতে চার ক্রিকেটার নিষিদ্ধ

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনার পথে বিএনপির দুই নেতা
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনার পথে বিএনপির দুই নেতা

১০ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সচিবালয়ে ভাতা চালুর আন্দোলনে গ্রেফতার ১৪ জন রিমান্ডে
সচিবালয়ে ভাতা চালুর আন্দোলনে গ্রেফতার ১৪ জন রিমান্ডে

১০ ঘণ্টা আগে | জাতীয়

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

৭ ঘণ্টা আগে | জাতীয়

ইমরান খানের পক্ষে যে আকুতি জানালেন সাবেক স্ত্রী জেমিমা
ইমরান খানের পক্ষে যে আকুতি জানালেন সাবেক স্ত্রী জেমিমা

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

'আন্তরিকভাবে ক্ষমা চাইছি'
'আন্তরিকভাবে ক্ষমা চাইছি'

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি

প্রথম পৃষ্ঠা

৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম

পেছনের পৃষ্ঠা

২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

কড়াইল লেক দখলের মহোৎসব
কড়াইল লেক দখলের মহোৎসব

পেছনের পৃষ্ঠা

৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের

প্রথম পৃষ্ঠা

বল এখন রাজনৈতিক দলের কোর্টে
বল এখন রাজনৈতিক দলের কোর্টে

প্রথম পৃষ্ঠা

টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!
টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!

মাঠে ময়দানে

যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত
যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত

পেছনের পৃষ্ঠা

কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের
কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের

পেছনের পৃষ্ঠা

একটি জাতির নিঃশব্দ কান্না
একটি জাতির নিঃশব্দ কান্না

সম্পাদকীয়

দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি

শোবিজ

হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের
হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের

মাঠে ময়দানে

দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার

প্রথম পৃষ্ঠা

দেশে নতুন মাদক এমডিএমবি
দেশে নতুন মাদক এমডিএমবি

নগর জীবন

লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স

শোবিজ

দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ

প্রথম পৃষ্ঠা

সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে

প্রথম পৃষ্ঠা

আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু
আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু

নগর জীবন

রাজনীতি এখন ভোটের মাঠে
রাজনীতি এখন ভোটের মাঠে

প্রথম পৃষ্ঠা

সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা
সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা

প্রথম পৃষ্ঠা

ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা
ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা

মাঠে ময়দানে

জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড

পেছনের পৃষ্ঠা

ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না

প্রথম পৃষ্ঠা

দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা

প্রথম পৃষ্ঠা

নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই

প্রথম পৃষ্ঠা

ইসির সম্মতি ছাড়া বদলি নয়
ইসির সম্মতি ছাড়া বদলি নয়

প্রথম পৃষ্ঠা

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

পূর্ব-পশ্চিম

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে

প্রথম পৃষ্ঠা