আর কয়েক মাস পরেই শুরু হবে বিশ্বকাপের লড়াই। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের এ লড়াই নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। বিশ্বকাপে এতদিনে ৩২ দল অংশ নিত। এবার আরও ১৬টি দল বেড়েছে। এতে বেড়েছে ম্যাচের সংখ্যা। ভেন্যুর সংখ্যাও বাড়াতে হয়েছে। উত্তর আমেরিকা মহাদেশজুড়ে এক বৃহৎ ক্রীড়াযজ্ঞই অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের জুন-জুলাইয়ে। আজ সেই বিশ্বকাপেরই গ্রুপ পর্বের ড্র। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে এ ড্র। চারটি পটে ভাগ করা হয়েছে ৪৮টি দলকে। প্রতি পটে আছে ১২টি করে দল। এক নম্বর পটে স্বাগতিক তিন দল ছাড়াও
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দল আছে। পরের তিনটি পটে আছে র্যাঙ্কিংয়ের ক্রমধারা অনুযায়ী বাকি দলগুলো। তবে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে থাকলেও উয়েফা প্লে-অফ ও ইন্টার কনফেডারেশন প্লে-অফ খেলে আসা দলগুলোকে চার নম্বর পটে রাখা হয়েছে। প্লে-অফ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী মার্চে। তবে উয়েফা এ, বি, সি ও ডি এবং ইন্টান কনফেডারেশন ১ ও ২ নামে দলগুলোকে চার নম্বর পটে রাখা হয়েছে। প্রতিটা গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সরাসরি নকআউটে খেলবে। এ ছাড়া ১২টি দলের তিন নম্বরে থাকা দলগুলোর মধ্যে শীর্ষ আটটি দল নকআউটে যাবে। রাউন্ড অব ৩২ থেকে শুরু হবে নকআউট পর্ব।
শিরোনাম
- বিকালে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল
- আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা
- গাজায় ‘শান্তি পর্ষদে’ এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প
- বিক্ষোভে ‘হাজার হাজার’ নিহতের নেপথ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
- শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় প্রতিনিধি দল
- ২২ রানে ৭ উইকেট খুইয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
- মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা
- আগামী তিন দিন যেসব এলাকায় প্রতিদিন ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ : ছবি আঁকা প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৪৩ শিক্ষার্থী
- রাজধানীতে ব্যতিক্রমী ফ্লাওয়ার শো আয়োজন
- মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা কাল্লু’ গ্রেফতার
- প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
- শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার
- বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম মামলায় জামায়াত নেতা কারাগারে
- বিশ্বনাথে শিম ক্ষেতে মিললো নারীর লাশ
- সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা
- প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারম্যান ও তার পরিবারের ফুলেল শুভেচ্ছা
- পাম্প কর্মচারীকে গাড়িচাপায় হত্যা; চালকসহ যুবদলের সাবেক নেতা কারাগারে
- নন্দীগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী
বিশ্বকাপ গ্রুপ পর্বের ড্র আজ
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর