লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা বহু গুণ বেড়ে গিয়েছিল। দিনে দিনে এ জনপ্রিয়তা কেবল বেড়েই চলেছে। আর্জেন্টাইন তারকা একের পর এক ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স করে ভক্তের সংখ্যা বাড়িয়েই চলেছেন। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েই জয় করেছিলেন লিগস কাপের ট্রফি। গত বছর জয় করেন সাপোর্টার্স শিল্ড। এবার জয় করলেন মেজর লিগ সকারের সবচেয়ে বড় ট্রফি, এমএলএস কাপ। উত্তর আমেরিকায় এটাই সবচেয়ে বড় ট্রফি। মেজর লিগ সকারের দুটি কনফারেন্সের সেরা দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট। লিওনেল মেসির ইন্টার মায়ামি গতকাল এ টুর্নামেন্টের ফাইনালে ৩-১ গোলে পরাজিত করেছে কানাডার ক্লাব ভ্যানকুভারকে। ম্যাচের ৮ মিনিটে ভ্যানকুভারের ওক্যাম্পো আত্মঘাতী গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন। এরপর রদ্রিগো ডি পল ৭১ মিনিটে এবং ট্যাডেও অ্যালেনডে অতিরিক্ত সময়ে একটি করে গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। দুটি গোলেই এসিস্ট করেন লিওনেল মেসি। এর আগে কনফারেন্স ফাইনালে নিউইয়র্ক এফসিকে হারিয়েছে ইন্টার মায়ামি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো মেজর লিগ সকার কাপ জয় করল দলটা। লিওনেল মেসি এবারের মৌসুমে দলগত ট্রফি ছাড়াও জয় করেছেন এমএলএস গোল্ডেন বুট। আর্জেন্টাইন তারকার ক্যারিয়ারে এটি ৪৮ নম্বর ট্রফি। তিনি বার্সেলোনার জার্সিতে ৩৫টি, পিএসজির জার্সিতে তিনটি, আর্জেন্টিনার জার্সিতে চারটি, ইন্টার মায়ামির জার্সিতে তিনটি, আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়ে একটি এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে একটিসহ মোট ৪৭টি ট্রফি জয় করেন। এ তালিকায় লিওনেল মেসিই সবার ওপরে। ইন্টার মায়ামিতে তিন মৌসুমে তিন ট্রফি জয় করলেন মেসি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবে চার বছরে আল নাসরের হয়ে জয় করেছেন একটি ট্রফি। এমএলএস কাপ জয়ের পর লিওনেল মেসি বলেছেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ছিল এই ট্রফি জয় করা। আমরা সেটি করতে পেরেছি। এটি আমাদের জন্য যেমন আবেগের তেমনি সুন্দরের প্রতীক হয়ে থাকবে।’
শিরোনাম
- হাসপাতালে মাহমুদুর রহমান মান্না
- হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা
- ইসলামী আন্দোলনের মুখপাত্রের বক্তব্য সঠিক নয়: জামায়াত
- ‘খালেদা জিয়ার রাজনীতির লক্ষ্যই ছিল সবার আগে বাংলাদেশ’
- রূপপুর পারমাণবিক প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শনে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা
- আইসিসির ভুলেই শুরু বিতর্ক, শেষে ঠিক হলো কোহলির রেকর্ড
- ‘যার মুখে সবসময় আলেম সমাজের পক্ষে কথা থাকতো তিনি হলেন খালেদা জিয়া’
- খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা
- ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ
- বরিশাল-৩ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন বিএনপি নেতা
- ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে’
- নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
- গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে বাগেরহাটে ‘ভোটের গাড়ি’
- বাকী ৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন
- চট্টগ্রাম ওয়াসার জায়গা দখলের অভিযোগ
- 'ইসলামের পক্ষে ওয়ান বক্স নীতিতে যারা আসতে চায় তাদের জন্য দরজা খোলা'
- রাবিতে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুইজনের পরীক্ষা বাতিল
- কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
- দেশের পরিস্থিতি অস্থির করতে চাইছে একটি গোষ্ঠী: সোহেল
- যে কারণে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের