নারী জাগরণ (ক্রীড়া) বিভাগ থেকে বেগম রোকেয়া পদক পেয়েছেন জাতীয় দলের তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা। নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর চার নারীকে দেওয়া হয়েছে এ পুরস্কার। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে এ পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এদিন ছিল নারীশিক্ষা ও অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্মবার্ষিকী ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। রাঙামাটির মেয়ে বহু চ্যালেঞ্জ পেরিয়ে দেশের নারী ফুটবলকে দারুণ উচ্চতায় নিয়েছেন। ২০২২ ও ২০২৪ সালে টানা দুবার সাফ চ্যাম্পিয়নশিপ এবং ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে এশিয়ান কাপে মূল পর্বেও। এ পথচলায় বড় ভূমিকা রেখেছেন ঋতুপর্ণা। উচ্ছ্বসিত এ তারকা ফুটবলার বলেন, ‘প্রতিটি পুরস্কারই সম্মান ও গৌরবের। এ বছরই একুশে পদক পেয়েছি, যা দলীয় হিসেবে গৌরবের। এবার ব্যক্তিগতভাবে রোকেয়া পদক পাওয়ায় এটি আমার কাছে আরও বিশেষ। এ পদক পাওয়ার পর আমার দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা আরও বেড়েছে। এ পদক আমাকে আরও অনুপ্রাণিত করেছে, আমি দেশের জন্য আরও কিছু করার চেষ্টা করব।’ ২০২১ সালে অভিষেকের পর ঋতুপর্ণা লাল-সবুজ জার্সিতে ৩৩ ম্যাচে করেছেন ১৩ গোল। ২০২৪ সাফে হয়েছেন টুর্নামেন্টসেরা। এ বছর জুন-জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ গোল করেন তিনি।
শিরোনাম
- ২২ রানে ৭ উইকেট খুইয়ে হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
- মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা
- আগামী তিন দিন যেসব এলাকায় প্রতিদিন ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ : ছবি আঁকা প্রতিযোগিতায় পুরস্কার পেল ১৪৩ শিক্ষার্থী
- রাজধানীতে ব্যতিক্রমী ফ্লাওয়ার শো আয়োজন
- মিরপুরের শীর্ষ সন্ত্রাসী ‘বোমা কাল্লু’ গ্রেফতার
- প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’
- শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ বাড়িয়েছে সরকার
- বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম মামলায় জামায়াত নেতা কারাগারে
- বিশ্বনাথে শিম ক্ষেতে মিললো নারীর লাশ
- সাবেক প্রোটিয়া অলরাউন্ডারকে নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা
- প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারম্যান ও তার পরিবারের ফুলেল শুভেচ্ছা
- পাম্প কর্মচারীকে গাড়িচাপায় হত্যা; চালকসহ যুবদলের সাবেক নেতা কারাগারে
- নন্দীগ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি : রিজভী
- টসে ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি
- জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প
- দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা
- জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা
- জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি : মৎস্য উপদেষ্টা
বেগম রোকেয়া পদকজয়ী ঋতুপর্ণা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর