ক্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের একাধিক সদস্য চোটে পড়েন। প্রথম ইনিংসে বোলার ব্লেয়ার টিকনারকে হারায় কিউইরা। চোটের মিছিলের পরেও জয় ঠেকাতে পারেনি। নিউজিল্যান্ড সফরে প্রথম টেস্টে দারুণ লড়াই করলেও দ্বিতীয় টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। কিউই পেসার জ্যাকব ডাফির সামনে ক্যারিবীয় ব্যাটাররা দাঁড়াতেই পারেনি। ৬ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। এতে সহজেই ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনেই জয় তুলে নেয় কিউইরা। ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছে তারা। এ জয়ের ফলে তিন ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে গেল। প্রথম টেস্ট ড্র হয়েছিল। এ জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড চতুর্থ স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ৬৬.৬৭। ওয়েস্ট ইন্ডিজ সবার নিচে। তাদের পয়েন্ট ৪.৭৬। শীর্ষে অস্ট্রেলিয়া। পয়েন্ট ১০০.০০। পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে অসিরা। প্রথম টেস্টে হারের শঙ্কায় পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চতুর্থ ইনিংসে এক অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্স দেখায় ক্যারিবীয়রা। যা তাদের ম্যাচ ড্র করতে সহায়তা করেছিল। কিন্তু ওয়েলিংটন টেস্টের উভয় ইনিংসে ব্যর্থতার পরিচয় দিয়েছে সফরকারী ব্যাটাররা। প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হওয়া দলটি দ্বিতীয় ইনিংসে যেন ব্যাটিং ভুলে গিয়েছিল। ১২৮ রানে সব উইকেট হারায় তারা। ম্যাচের পার্থক্য গড়ে দেন মূলত জ্যাকব ডাফি ও অভিষিক্ত মাইকেল রাই। ডাফি দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে ৫ উইকেট নিয়ে রোস্টন চেজের দলকে গুড়িয়ে দেন এ পেসার। এর আগে ক্রাইস্টচার্চ টেস্টেও ৫ উইকেট নেন ডানহাতি এ বোলার। এর মধ্য দিয়ে মাত্র তৃতীয় টেস্টেই দ্বিতীয় ফাইফারের দেখা পেলেন ডাফি। রাই প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও নেন ৩টি করে উইকেট। ফলে প্রথম ইনিংসে ২৭৮ রান করা নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৫৬ রান। এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সে লক্ষ্যে পৌঁছে যায়।
শিরোনাম
- আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ
- পুলিশ কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ নিয়ে ‘কড়া’ নির্দেশনা
- ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করবে: হাসনাত
- ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
- আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব
- ৭ কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ
- বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল
- ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
- নির্বাসিত জীবনে তারেক রহমান দেশের কল্যাণের কথা ভেবেছেন : নজরুল ইসলাম খান
- সরস্বতী পূজা উপলক্ষে ৪০ মণ্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
- জামায়াত-আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান তিন শতাধিক নেতাকর্মীর
- বিএনপি জনগণের সবচেয়ে জনপ্রিয় দল : ড. মোশাররফ
- যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
- স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, আসামি কারাগারে
- নির্বাচনি প্রচারে লবণ চাষিদের সঙ্গে সেলফি সালাহউদ্দিনের
- নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
- পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের
- সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
- ‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’