বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে আহসান গ্রুপ নিবেদিত প্যাডেল স্ল্যাম টুর্নামেন্টের দ্বিতীয় আসর। গতবারের মতো এবারও টুর্নামেন্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে খেলোয়াড় ও আয়োজকদের। তিন দিনব্যাপী এ প্যাডেল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় শনিবার রাতে। বসুন্ধরা স্পোর্টস সিটির প্যাডেল কোর্টে চলে এ প্যাডেল লড়াই। ম্যাচ উপভোগ করতে প্রতিযোগীদের পাশাপাশি বসুন্ধরা গ্রুপ ও বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এবারের আসরের মেন্স অ্যাডভান্সড ক্যাটাগরির ফাইনালে রোমাঞ্চকর লড়াই শেষে ৬-৪, ২-৬ ও ৬-২ সেটে চ্যাম্পিয়ন হন জিউসেপে ও ম্যাশ জুটি। রানার্সআপ হন রাকিন ও সাদমান। মেন্স ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ৭-৫, ৬-৩ সেটে শিরোপা জয় করেন তাইসির ও পলক। এ বিভাগে রানারআপ হন ফারহান ও নাবিল। উইমেন্স ডাবলসে ৬-০, ৬-১ সেটে একপেশে ফাইনালে চ্যাম্পিয়ন হন ব্রিয়ানা ও ফারিহা। রানারআপ হন নাভেরা ও তাশফিয়া। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা স্পোর্টস সিটির হেড অব অপারেশনস মাসুদুর রহমান মান্না। এবারের আসরে মোট প্রাইজপুল রাখা হয় ২ লাখ ২৫ হাজার টাকা। তিনটি ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন দল পেয়েছে ৫০ হাজার টাকা করে এবং রানার্সআপ দল পেয়েছে ২৫ হাজার টাকা। প্যাডেল স্ল্যামের দ্বিতীয় আসরে এবারের আসরে স্পন্সর হিসেবে ছিল আহসান গ্রুপ, অ্যাসেট ডেভেলপমেন্টস, দৌড়, ব্রুভানা, শেয়ারট্রিপ, লোটো, এমএইচসি, গোল্ডস জিম ও জুলকানসহ আরও কয়েকটি পরিচিত ব্র্যান্ড। আসরের ব্রডকাস্ট পার্টনার হিসেবে ছিল দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস।
শিরোনাম
- আওয়ামী লীগ এখন মাফিয়া পার্টি : সালাহউদ্দিন আহমদ
- পুলিশ কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগ নিয়ে ‘কড়া’ নির্দেশনা
- ব্যাংক ডাকাত ও দুর্নীতিবাজদের ভোটের মাধ্যমে জনগণ প্রত্যাখ্যান করবে: হাসনাত
- ছেলের মার্কা শাপলা কলি, বাবা ভোট চাইছেন ধানের শীষে
- আমাদের সরকারের কেউ এমন কাজ করেনি যে হাসিনার মতো হবে: প্রেস সচিব
- ৭ কলেজে প্রশ্ন ফাঁসের অভিযোগ
- বিফলে যেতে পারে বিসিবির শেষ চেষ্টাও, যা বলছে ভারতীয় গণমাধ্যম
- জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল
- ধর্ম-বর্ণভেদে নয়, বাংলাদেশ সব মানুষের নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
- নির্বাসিত জীবনে তারেক রহমান দেশের কল্যাণের কথা ভেবেছেন : নজরুল ইসলাম খান
- সরস্বতী পূজা উপলক্ষে ৪০ মণ্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
- জামায়াত-আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান তিন শতাধিক নেতাকর্মীর
- বিএনপি জনগণের সবচেয়ে জনপ্রিয় দল : ড. মোশাররফ
- যুক্তরাষ্ট্র–জামায়াত যোগাযোগ উদ্বেগজনক ইঙ্গিত: ফরহাদ মজহার
- স্কুলে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল, আসামি কারাগারে
- নির্বাচনি প্রচারে লবণ চাষিদের সঙ্গে সেলফি সালাহউদ্দিনের
- নির্বাচনের আগে তিন জেলায় না যাওয়ার পরামর্শ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের
- পুরান ঢাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করার প্রতিশ্রুতি ইশরাকের
- সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
- ‘ভারত-পাকিস্তানের ক্ষেত্রে মানে, বাংলাদেশের ক্ষেত্রে মানে না’