প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস ক্রিকেট ম্যাচের আয়োজন করছে বিসিবি। স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ জুয়েল ও শহীদ মুস্তাকের দুটি দল টি-২০ ম্যাচে অংশ নেবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
শহীদ জুয়েল একাদশ : শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম গুল্লু, মিনহাজুল আবেদীন নান্নু, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আনোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, মুশফিকুর রহমান বাবু, হারুন উর রশিদ লিটন, তালহা জুবায়ের, সানোয়ার হোসেন, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন মনির, এনামুল হক মণি ও রকিবুল হাসান।
শহীদ ম্স্তুাক একাদশ : হান্নান সরকার, নাদিফ চৌধুরী, আমিনুল ইসলাম বুলবুল/মোহাম্মদ আলি, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, মাহবুবুল আলম রবিন, সাজিদুল ইসলাম ও জামাল বাবু।
কোচ : দিপু রায় চৌধুরী
ফিজিও : এনামুল হক
টিম সহকারী : আলমগীর হোসেন