প্রতি বছর মহান বিজয় দিবস উপলক্ষে প্রদর্শনীমূলক ম্যাচ খেলে থাকেন দেশের সাবেক ক্রিকেটাররা। এবারের ম্যাচে গতকাল শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে শহীদ মুস্তাক একাদশ। ম্যাচে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের দল মুস্তাক একাদশ সংগ্রহ করে ১৩৮ রান। জবাবে মিনহাজুল আবেদীন নান্নুর জুয়েল একাদশ করে ১০০ রান।

মহান বিজয় দিবস উপলক্ষে বাফুফে ভবনসংলগ্ন টার্ফে গতকাল আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। সাবেক ফুটবলারদের নিয়ে গড়া হয় লাল ও সবুজ দল। পুরুষ লাল দল ৪-২ গোলে সবুজ দলকে হারায়। অন্যদিকে নারী লাল দল ১-০ গোলে পরাজিত করে সবুজ দলকে। উৎসবমুখর পরিবেশে প্রতি বছরই বাফুফে এ ম্যাচের আয়োজন করে। ব্যতিক্রম হয়নি এবারও।