স্বাধীনতার পর ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগে দ্বিতীয় নবাগত দল হিসেবে বিআরটিসির অভিষেক হয়। ১৯৭৪ সালে তারা লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চ্যাম্পিয়ন বিআরডিসির বিপক্ষে। উল্লেখ্য, ১৯৭২ সালে স্বাধীনতার পর প্রথম নবাগত দল হিসেবে অভিষেক হয়েছিল ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের।