স্প্যানিশ কোপা দেল রে কাপে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে দ্বিতীয় বিভাগের দল রেসিং স্যান্টান্ডারকে ২-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচের ৬৬ মিনিটে ফেরান টোরেস গোল করে বার্সাকে এগিয়ে দেন। এরপর ম্যাচের যোগ করা সময়ে লামিন ইয়ামাল গোল করে দলের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এ জয়ে শেষ আট নিশ্চিত করল বার্সেলোনা। একই দিনে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভ্যালেন্সিয়াও। তারা ২-০ গোলে হারিয়েছে বুরগোসকে। কোপা দেল রে কাপে শেষ আটে লা লিগার দলের সঙ্গে টিকে আছে দ্বিতীয় বিভাগের দল আলবেসেটও। তারা শেষ ষোলো থেকে রিয়াল মাদ্রিদকে বিদায় করেছে।