টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কি না তা এখনো নিশ্চিত নয়। ২১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে। তবে বিসিবি বলছে এ খবর সত্য নয়। আইসিসির সঙ্গে বিসিবির এখনো আলোচনা চলছে। অবশ্য একটা ব্যাপারে বাংলাদেশ অনড় রয়েছে। আর তা কোনো অবস্থায়ই ভারতে গিয়ে খেলবে না। শ্রীলঙ্কায় ম্যাচ দিলে খেলবে। বাংলাদেশের এ দাবিকে যৌক্তিক বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুধু তাই নয়, বাংলাদেশ না খেললে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে। খবর এসেছে পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিতের নির্দেশ দিয়েছেন পিসিবি চেযারম্যান মহসিন নাকভি। পিসিবি থেকে এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে সেখানকার সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভার এ খবরটি তুলে ধরেছে। সূত্রের বরাত দিয়ে অবজারভার জানিয়েছে, ভবিষ্যৎ করণীয় পরবর্তী সময়ে টিম ম্যানেজমেন্টকে অবহিত করা হবে। এ ছাড়া পাকিস্তান যদি অংশগ্রহণ না করে তার বিকল্প পরিকল্পনা জমা দিতেও টিম ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছে পিসিবি। সিদ্ধান্তটি এমন সময়ে এলো যখন পাকিস্তান ইতোমধ্যে টি-২০ বিশ্বকাপে ভারতে সফর না করার জন্য বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দিয়েছে। তবে সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের সাবেক এক তারকা ক্রিকেটার বলেছেন, ‘বাংলাদেশের না খেলার বিষয়টি শতভাগ যৌক্তিক হলেও পাকিস্তানের না খেলার সিদ্ধান্তটি আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না।’
শিরোনাম
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে
- পাকিস্তানকে সহজেই হারিয়ে সুপার এইটে ভারত
- ৫০০ গোল ছুঁয়ে ইতিহাস গড়ার পথে কেইন
- সিকৃবিতে শিক্ষকদের হাতাহাতি, ভিসিসহ আহত অন্তত ৬
- পাকিস্তানের সামনে ১৭৬ রানের লক্ষ্য ছুড়ে দিল ভারত
- ইউটিউবে দেখা যাবে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’
- দিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল
- র্যাশফোর্ডকে নিয়ে অস্বস্তিতে ফ্লিক
- নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
- কুমিল্লা সীমান্তে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ
- এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক
- জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
- টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাকিস্তানের
- বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস
- ভারতের বিপক্ষে তিন অলরাউন্ডার নিয়ে মধুর সমস্যায় পাকিস্তান
- ঝালকাঠি জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
- স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
- মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের
- বগুড়ায় অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটারের
টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর