২০২৫ সালের বর্ষসেরা টি-২০ দল ঘোষণা করেছে ক্রিকেট বিষয়ক প্রখ্যাত ওয়েবসাইট উইজডেন। সেখানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে গত বছরের দুর্দান্ত ও ধারাবাহিক পারফরম্যান্সের ভিত্তিতে তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে। ?উইজডেন তাদের একাদশ নির্বাচনের ক্ষেত্রে কিছু বিশেষ পরিসংখ্যান তুলে ধরেছে, যেখানে ২০২৫ সালে কমপক্ষে ১৫০ ওভার বোলিং করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের গড় ছিল সবচেয়ে কম-১৮.০৩। পেসারদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে মিতব্যয়ী (ইকোনমিক্যাল)। স্বীকৃত টি-২০তে গত বছর ৪৩ ইনিংসে তিনি ৫৯টি উইকেট নিয়েছেন। ১৫৬.৫ ওভার হাত ঘুরিয়ে তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮ এবং স্ট্রাইক রেট ছিল ১৫.৯। উইজডেনের ২০২৫ বর্ষসেরা টি-২০ একাদশে ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের আধিপত্য দেখা গেছে।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে
- পাকিস্তানকে সহজেই হারিয়ে সুপার এইটে ভারত
- ৫০০ গোল ছুঁয়ে ইতিহাস গড়ার পথে কেইন
- সিকৃবিতে শিক্ষকদের হাতাহাতি, ভিসিসহ আহত অন্তত ৬
- পাকিস্তানের সামনে ১৭৬ রানের লক্ষ্য ছুড়ে দিল ভারত
- ইউটিউবে দেখা যাবে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’
- দিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল
- র্যাশফোর্ডকে নিয়ে অস্বস্তিতে ফ্লিক
- নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
- কুমিল্লা সীমান্তে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ
- এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক
- জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
- টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাকিস্তানের
- বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস
- ভারতের বিপক্ষে তিন অলরাউন্ডার নিয়ে মধুর সমস্যায় পাকিস্তান
- ঝালকাঠি জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
- স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
- মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের
- বগুড়ায় অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটারের
উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর