প্রায় এক মাস বিরতির পর গতকাল মাঠে গড়িয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। নিজেদের সপ্তম ম্যাচ খেলতে নামবে জায়ান্টরা। শেষ ম্যাচে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল বার্সেলোনা। কুন্দের জোড়া গোলে টুর্নামেন্টের তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। একইভাবে শেষ ম্যাচে জয় তুলে নিয়েছিল বায়ার্ন, লিভারপুল, বেনফিকা, জুভেন্টাসের মতো দলগুলো। ইতালির দল ইন্টার মিলানকে ০-১ গোলে লিভারপুল, স্পোর্টিং সিপিকে ৩-১ গোলে বায়ার্ন পরাজিত করে। এ ছাড়া পফসকে ২-০ গোলে জুভেন্টাস এবং নাপোলিকে ২-০ গোলে হারায় বেনফিকা। তবে আটলান্টার কাছে ২-১ গোলে হেরেছিল চেলসি। আজ নিজেদের সপ্তম ম্যাচের লড়াইয়ে নামবে এ জায়ান্টরা। রাত ২টায় গড়াবে সব ম্যাচ। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার প্রতিপক্ষ এবার স্লাভিয়া প্রাগ। ইংলিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে নামবে মার্সেই। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইউনিয়ন গিলোইস। চেলসি-পফস, নিউক্যাসল-আইন্ডহোভেন। এ ছাড়া লড়াই করবে জুভেন্টাস ও বেনফিকা এবং আটলান্টা ও বিলবাও। নিজেদের শেষ ম্যাচে আটলান্টা চেলসিকে হারালেও বিলবাও গোলশূন্য ড্র করেছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে। মার্সেইও শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। ইউনিয়ন গিলোইসকে ৩-২ গোলে হারায় তারা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলে আজকের খেলার জায়ান্টরা যথাক্রমে বায়ার্ন ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে আটলান্টা। সমান ১২ নিয়ে বিলবাও আটে আর নয়ে লিভারপুল। এ ছাড়া সমান ১০ পয়েন্ট নিয়ে ১২ নিউক্যাসল, ১৩ চেলসি, ১৪ স্পোর্টিং ও ১৫তম বার্সেলোনা। এরপরেই অবস্থান করছে মার্সেই ও জুভেন্টাস।
শিরোনাম
- আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী
- এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান
- আসন্ন নির্বাচনে বিএনপিকে ‘ফেভারিট’ বলল দ্য ইকোনমিস্ট
- ১২ ফেব্রুয়ারি ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে: মির্জা আব্বাস
- শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রো ট্রেন
- ভোটে চার দিন বন্ধ থাকবে গাজীপুরের শুটিং স্পট-রিসোর্ট
- শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
- ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক
- দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- যমুনার সামনে বিক্ষোভকারীদের ওপর কোনো গুলি ছোড়া হয়নি: ডিএমপি
- ঢাবিতে উপদেষ্টা সাখাওয়াত, বিডার আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ
- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
- দেশের শস্য ভাণ্ডারে যুক্ত হলো ৬ নতুন ধানের জাত
- নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
- কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী
- শিল্প-কারখানায় ১০ ফেব্রুয়ারির ছুটি অন্য যেকোনো দিন পুষিয়ে নেওয়া যাবে
- নির্বাচন ইস্যুতে এআইভিত্তিক ৮৬ হাজার অপতথ্যের কনটেন্ট
- এসেছে শুধুমাত্র ‘এআই বটদের’ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম
- খালি চোখে দেখা যায় না, তবু এই রোবট বদলে দেবে চিকিৎসার ভবিষ্যৎ
মাঠে নামছে ফেবারিটরা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর