অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় দিনে ফেবারিটদের জয়জয়কারের মধ্যে দেখা গেছে বড় অঘটন। পুরুষ এককে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও দ্বিতীয় বাছাই জ্যানিক সিনার দুর্দান্ত শুরু করেছেন। ফ্রান্সের হুগো গেস্টনের বিপক্ষে ৬-২, ৬-১ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় প্রতিপক্ষ চোটের কারণে সরে দাঁড়ালে সরাসরি জয় পান সিনার। তবে দিনের সবচেয়ে বড় অঘটনটি ঘটান টমাস মাচাচ। তিনি সরাসরি সেটে গ্রিগর দিমিত্রিভকে ৬-৪, ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে বিদায় করেন। নারী এককে বর্তমান চ্যাম্পিয়ন ম্যাডিসন কিস ইউক্রেনের ওলেক্সান্দ্রা ওলিনিকোভাকে ৭-৬ (৮-৬), ৬-১ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। অন্যদিকে, প্রথম ইন্দোনেশীয় হিসেবে ইতিহাস গড়ে লেয়লা ফার্নান্দেজকে হারিয়ে চমক দেখান জেনিস জেন। এ ছাড়া টেইলর ফ্রিটজ, বেলিন্ডা বেনচিচ ও নাওমি ওসাকা জয় পেয়েছেন।