সাফ ফুটসালে আবারও বড় জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল তারা ৫-১ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। বিজয়ী দলে রাহাবার ও তাজোয়ার জোড়া গোল করেন। আরেকটি গোল আসে মঈনের পা থেকে। শ্রীলঙ্কার পক্ষে একমাত্র গোলটি করেন ফাইজার। এ জয়ে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।