মেলবোর্ন পার্কে গতকাল নিজের শততম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন বিশ্বের এক নম্বর তারকা কার্লোস আলকারেজ। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে ফ্রান্সের কোরাতা মুতের বিপক্ষে সরাসরি সেটে জয় তুলে নিয়ে শেষ ১৬ নিশ্চিত করেন এ স্প্যানিশ তারকা। ২ ঘণ্টার বেশি লড়াইয়ে আলকারেজ ৬-২, ৬-৪, ৬-১ গেমে জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যামের দিকে এগিয়ে গেলেন। অন্য তিনটি জিতলেও এখনো অস্ট্রেলিয়ান ওপেন অধরা ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীর। গতকালের জয়ের মাধ্যমে তিনি কিংবদন্তি বিয়র্ন বার্গের রেকর্ড স্পর্শ করলেন। প্রথম ১০০টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচের ৮৭টিতেই জয়। ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার লক্ষ্যে আলকারেজ রবিবার চতুর্থ রাউন্ডে যুক্তরাষ্ট্রের টমি পলের মুখোমুখি হবেন। এখন পর্যন্ত দুই তারকার ছয়বারের মুখোমুখিতে আলকারেজ চারটি ও টমি পল দুটিতে জিতেছেন। তবে শেষ দুবারের লড়াইয়ে স্প্যানিশ তারকা সরাসরি সেটে জয় তুলে নিয়েছিলেন।