অস্ট্রেলিয়ান ওপেনে সবসময়ই দুরন্ত এক নম্বর তারকা অ্যারিনা সাবালেঙ্কা। আবারও মেলবোর্ন পার্কে নিজের শক্তিমত্তার প্রমাণ দিলেন এখানে টানা দুবারের শিরোপাধারী বেলারুশের মেয়ে। গতকাল রড লেভার অ্যারেনায় তৃতীয় রাউন্ডে তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি করেন অস্ট্রিয়ার আনাস্তাসিয়া পোতাপোভা। তবে শেষ পর্যন্ত পোতাপোভার বিপক্ষে ৭-৬ (৭-৪), ৭-৬ (৯-৭) গেমে জয়ী হয়ে তিনি টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড বা শেষ ১৬ নিশ্চিত করেছেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ম্যাচে পোতাপোভা বেশ কয়েকবার সেট পয়েন্ট পেলেও সাবালেঙ্কা তার অভিজ্ঞতালব্ধ ‘চ্যাম্পিয়ন স্পিরিট’ দিয়ে জয় ছিনিয়ে নেন। রবিবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি মুখোমুখি হবেন ১৮ বছর বয়সি কানাডিয়ান তরুণী ভিক্টোরিয়া এমবোকোর। পেশাদার টুর্নামেন্টে এটাই হবে তাদের প্রথম লড়াই। এমবোকো প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে খেলবেন। অন্যদিকে অস্ট্রেলিয়ান ওপেনে সাবালেঙ্কার সাফল্য ঈর্ষণীয়। তিনি ২০২৩ এবং ২০২৪ সালে টানা দুবার এখানে শিরোপা জিতেছেন এবং গত বছরও (২০২৫) রানার্স-আপ হয়েছিলেন। গতকালের জয়ের মধ্য দিয়ে তিনি মেলবোর্নে টানা ষষ্ঠবারের মতো দ্বিতীয় সপ্তাহে পা রাখলেন। মেলবোর্ন পার্কে গত ১৯ ম্যাচের মধ্যে ১৮টিতেই জিতেছেন সাবালেঙ্কা। তার আগ্রাসী গ্রাউন্ডস্ট্রোক এবং চাপের মুখে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা তাকে এবারও শিরোপার অন্যতম দাবিদার করে তুলেছে।
শিরোনাম
- নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ
- কুমিল্লা-৫ আসন : আগে ভোট, পরে কেন্দ্র পাহারার নির্দেশ
- নোয়াখালীতে হাতপাখার জনসভায় মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার
- কুমিল্লা-৭ আসনে দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে গণমিছিল
- বিএনপি প্রার্থী রনির আহ্বানে গাজীপুরে ক্রিকেটার তামিম
- ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান ধানের শীষ প্রার্থীর
- যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা
- রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা
- ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি
- ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
- নেপালকে কোচিং করানোর প্রস্তাব দিলেন স্টেইন
- মেয়াদ কম থাকায় কোনো বিনিয়োগ আসেনি: জ্বালানি উপদেষ্টা
- মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
- ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার: বিডা চেয়ারম্যান
- ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ
- তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি
- ‘ক্ষমতায় গেলে বৈধ গ্যাস সংযোগ ও মানুষের দুর্ভোগ নিরসন করা হবে’
- নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির
- বিএনপি ক্ষমতায় এলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে : আবদুল আউয়াল মিন্টু
- মানিকগঞ্জে সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় বিএনপি প্রার্থীর
কঠিন জয়ে শেষ ১৬-তে সাবালেঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর