ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে বিসিবি পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোখলেসুর রহমানের বিপক্ষে। অভিযোগ ওঠায় কার বিপক্ষে বিসিবি ইনটেগ্রিটি কমিটি তদন্ত করে। তদন্তে ম্যাচ গড়াপেটার প্রমাণ পায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে গতকাল পদত্যাগ করেন মোহাম্মদ মোখলেসুর রহমান। গতকাল বিসিবির একাধিক পরিচালক বিষয়টি স্বীকার করেন। একজন নাম না জানানোর শর্তে বলেন, ‘হ্যাঁ, সে পদত্যাগ করেছে।’ আরও একজন পরিচালক বলেন, ‘তার পদত্যাগপত্র জমা দেওয়ার পর সেটা গ্রহণ করেছে বিসিবি।’ এর আগে ক্রিকেটারদের অর্থকড়ি প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন এম নাজমুল হাসান। নাজমুল বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন। বিতর্ক থেকে বাঁচতে নাজমুলকে সরিয়ে দেয় বিসিবি। মোখলেস বিসিবির পরিচালক হন ক্যাটাগরি-১ থেকে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার কাউন্সিলর। রাজশাহী বিভাগের কোটায় পরিচালক হন। অডিট কমিটির চেয়ারম্যান বানানো হয় তাকে গত বছরের ২৫ অক্টোবর।