আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ষষ্ঠবারের মতো শিরোপা উঁচিয়ে ধরল ভারত। গতকাল হারারেতে টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়েছে টিম ইন্ডিয়ার যুবারা। এদিন অবিশ্বাস্য এক ব্যাটিং তাণ্ডব দেখল ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের যুবাদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে রেকর্ডের নতুন অধ্যায় লিখলেন ভারতের উদীয়মান তারকা বৈভব সুরিয়াভংশি। তার টর্নেডো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪১১ রানের পাহাড়সম পুঁজি গড়ে ভারত। বৈভব মাঠের চারদিকে চার-ছক্কার বৃষ্টি নামিয়ে মাত্র ৮০ বলে খেলেন ১৭৫ রানের এক মহাকাব্যিক ইনিংস। তার এ বিধ্বংসী ইনিংসে ছিল ১৫টি চার এবং ১৫টি ছক্কার মার। অর্থাৎ তার ইনিংসের ১৫০ রানই এসেছে কেবল বাউন্ডারি থেকে। যা যুব বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড। এ ইনিংসের পথে বৈভব আরও কিছু রেকর্ড গড়েছেন। যুব বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন মাত্র ৫৫ বলে (উইল মালাজুকের ৫১ বলে)। এক ইনিংসে ১৫টি ছক্কা হাঁকিয়ে তিনি এখন অনন্য। যুব বিশ্বকাপে মোট ৩০টি ছক্কা মারেন তিনি। এর আগে সর্বোচ্চ ছিল ১৮টি (ফিন অ্যালেন)। এ ছাড়া টুর্নামেন্টের ফাইনাল বা নকআউট ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় শীর্ষে উঠে এলেন তিনি। ৪১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা মোটেও সুখকর হয়নি। ভারতের নিয়ন্ত্রিত বোলিং আর বৈভবের ব্যাটিংয়ের মানসিক চাপে শুরুতেই উইকেট হারায় ইংলিশরা। ১৭৪ থেকে ১৭৭ রানে চারটি উইকেট হারিয়ে খাদে পড়ে তারা। দলের হয়ে ৬৭ বলে সর্বোচ্চ ১১৫ রান করেন ফ্যালকোনার। শেষ পর্যন্ত ৩১১ রানে থেমে যায় ইংলিশরা।
শিরোনাম
- ইপিএলকে 'মিনি লিগ' মনে হচ্ছে লিভারপুল কোচ স্লটের
- আর্সেনালের কাছে হারলেই ম্যানসিটির শিরোপার দৌড় শেষ : গার্দিওলা
- হবিগঞ্জে মাঠে শুরু ফুটবল খেলা, শেষ হলো মৃত্যুতে
- ২০২৫ সালে আন্দামান-বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ
- জুলকান অ্যারেনায় আন্তর্জাতিক ফাইট নাইট
- হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে বাংলার জয়যাত্রা
- হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ইসরাইলের শহরে ঝাঁকে ঝাঁকে মৌমাছির হানা: আতঙ্ক, থেমে গেল বিমান
- তুরস্কে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ঘুরতে গিয়ে ফেরা হলো না ৯ পর্যটকের, তামিলনাড়ুর ঘটনায় শোকাতুর মোদি
- ফিফটি করেও কেন আফসোসে ভুগছেন সাইফ, জানালেন নিজেই
- কাঠমান্ডুতে উৎসবমুখর আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- জয় হাতের মুঠোয় থেকেও কীভাবে হারল বাংলাদেশ, জানালেন মিরাজ
- ইরান ইস্যুতে মার্কিন সংবাদমাধ্যমগুলো কেন তার প্রশংসা করছে না, প্রশ্ন ট্রাম্পের
- নতুন সুবিধা আনল জিমেইল
- হরমুজ প্রণালি ‘আর কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে ইরান: ট্রাম্প
- সব স্তরে শিক্ষাবৃত্তির হার বাড়াচ্ছে সরকার, ব্যয় হবে ৩৬৮ কোটি টাকা
- ট্রাম্পকে ব্যঙ্গ করায় হঠাৎ উধাও ইরানপন্থী ইউটিউব চ্যানেল
- শিবচরে রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ
- ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কবজায় নেওয়ার ঘোষণা ট্রাম্পের
চ্যাম্পিয়ন ভারতের যুবারা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর