স্প্যানিশ কোপা দেল রে কাপে গোল উৎসব করল অ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার রাতে সেভিয়ার স্টেডিয়ামে রিয়াল বেটিসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে দিয়েগো সিমিওনের দল। এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মাদ্রিদের এ জায়ান্ট ক্লাব। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষের জালে গোল দিয়েছে দলটি। ম্যাচের ১২তম মিনিটে ডেভিড হ্যানকোর গোলে এগিয়ে যায় সিমিওনের শিষ্যরা। ৩০তম মিনিটে গুইলিয়ানো সিমিওনের গোলে ব্যবধান ২-০ করে দলটি। ৩৭ মিনিটে আদেমোলা লুকমান গোল করলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় অ্যাটলেটিকো। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে অ্যাটলেটিকো। ফরাসি তারকা আতোয়ান গ্রিজমান ৬২ মিনিটে ব্যবধান ৪-০ করেন। ৮৩ মিনিটে থিয়াগো আলমাডা গোল করে দলের ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন। ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাটলেটিকো। গতকালই অনুষ্ঠিত হয়েছে সেমিফাইনালের ড্র। ফাইনালে উঠতে হলে কঠিন লড়াইয়ে জিততে হবে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদকে। অপর সেমিফাইনালে মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও এবং রিয়াল সুসিদাদ। অ্যাটলেটিকো মাদ্রিদ সর্বশেষ কোপা দেল রে কাপ জয় করেছে ২০১২-১৩ মৌসুমে। বার্সেলোনা শেষবার কোপা দেল রে কাপ জয় করেছে গত মৌসুমে। এ টুর্নামেন্টে কাতালানরা সর্বোচ্চ ৩২ বারের চ্যাম্পিয়ন।
শিরোনাম
- গাঁজা সেবন দেখে ফেলায় গোপন রাখার অনুরোধ, রাজি না হওয়ায় খুন
- নির্বাচন পরবর্তী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় মেতেছে জামায়াত: নবীউল্লাহ নবী
- কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা বড় পাপ: মির্জা আব্বাস
- মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে সাত দিনে বাতিল ২৪৫টি ফ্লাইট
- ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার ব্যক্তি
- দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
- জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন
- ছাত্রলীগও যে সাহস করেনি তা প্রকাশ্যে শিবির করেছে: ছাত্রদল সভাপতি
- ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেফতার
- লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তায় উপকারভোগী ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন
- দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪০৫ যাত্রী
- কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী
- ‘পুলিশ সদস্যদের ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা গড়ে তুলতে হবে’
- ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার সপ্তম দিনে যা ঘটছে, দেখুন একনজরে
- আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, দিলেন যে নির্দেশনা
- দেশে পর্যাপ্ত তেল আছে, উদ্বিগ্ন হয়ে মজুত না করার আহ্বান প্রতিমন্ত্রীর
- বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে তেল নেওয়ার সীমা
- শ্রীলঙ্কা উপকূলে বেকায়দায় ৩ ইরানি জাহাজ, চাইল প্রবেশের অনুমতি
- শক্তিশালী কালবৈশাখী-তীব্র বজ্রপাতের আভাস
- ইরানি আরেকটি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা
গ্রিজমানদের গোল উৎসবের রাত
সেমিতে মুখোমুখি বার্সা-অ্যাটলেটিকো
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর