টেনিস বিশ্বে নতুন এক তারকার উদয় হলো। ২০ বছর বয়সি চেক তারকা সারা বেজলেক। জিতে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডব্লিউটিএ শিরোপা। শনিবার মুবাদলা আবুধাবি ওপেনের ফাইনালে তিনি ৭-৬ (৭-৫), ৬-১ সরাসরি সেটে রাশিয়ান তারকা একাতেরিনা আলেকজান্দ্রোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এক সপ্তাহের সাত জয়ে ১০১ নম্বর এ তরুণী র্যাঙ্কিং এখন শীর্ষ ৫০-এ জায়গা পাওয়ার অপেক্ষায়। শনিবারের ফাইনালে প্রথম সেটে চলল হাড্ডাহাড্ডি লড়াই। টাইব্রেকারে নিজের স্নায়ু ধরে রেখে ৭-৬ (৭-৫) ব্যবধানে সেটটি জিতে নেন সারা। তবে দ্বিতীয় সেটে তিনি ছিলেন অপ্রতিরোধ্য; আলেকজান্দোভাকে কোনো সুযোগ না দিয়ে ৬-১ গেমে উড়িয়ে দেন তিনি। ক্যারিয়ারের প্রথম বড় সাফল্যে উচ্ছ্বসিত বেজলেককে এখন নারী টেনিসের আগামীর অন্যতম দাবিদার মনে করা হচ্ছে।
শিরোনাম
- যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের
- গাঁজা সেবন দেখে ফেলায় গোপন রাখার অনুরোধ, রাজি না হওয়ায় খুন
- নির্বাচন পরবর্তী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় মেতেছে জামায়াত: নবীউল্লাহ নবী
- কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা বড় পাপ: মির্জা আব্বাস
- মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে সাত দিনে বাতিল ২৪৫টি ফ্লাইট
- ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার ব্যক্তি
- দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
- জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন
- ছাত্রলীগও যে সাহস করেনি তা প্রকাশ্যে শিবির করেছে: ছাত্রদল সভাপতি
- ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেফতার
- লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তায় উপকারভোগী ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন
- দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪০৫ যাত্রী
- কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী
- ‘পুলিশ সদস্যদের ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা গড়ে তুলতে হবে’
- ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার সপ্তম দিনে যা ঘটছে, দেখুন একনজরে
- আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, দিলেন যে নির্দেশনা
- দেশে পর্যাপ্ত তেল আছে, উদ্বিগ্ন হয়ে মজুত না করার আহ্বান প্রতিমন্ত্রীর
- বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে তেল নেওয়ার সীমা
- শ্রীলঙ্কা উপকূলে বেকায়দায় ৩ ইরানি জাহাজ, চাইল প্রবেশের অনুমতি
- শক্তিশালী কালবৈশাখী-তীব্র বজ্রপাতের আভাস
চেক মেয়ে সারার প্রথম ট্রফি জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর