এক রোমাঞ্চকর মুহূর্তের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। চারবারের ফিফা বিশ্বকাপ জয়ী ইতালি এবার প্রথমবারের মতো খেলবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-২০ বিশ্বকাপে। আজ কলকাতার ইডেন গার্ডেন্সে নবাগত দলটি লড়বে ইউরোপের আরেক পরিচিত প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে। টি-২০ পরিসংখ্যানে দুই দল এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে, যেখানে জয়-পরাজয়ের পাল্লা সমান (১-১)। অভিজ্ঞ স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হতে যাওয়া ইতালি বড় অঘটনের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। গত বছরের জুলাইয়ে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে দুর্দান্ত খেলে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করে। অন্যদিকে স্কটল্যান্ড সরাসরি কোয়ালিফাই করতে পারেনি। তবে বাংলাদেশ দল নিরপত্তা শঙ্কায় ভারত সফর থেকে বিরত থাকায় আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বদলি দল হিসেবে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। বাছাইপর্বে ইতালির কাছে ১২ রানে হেরেছিল স্কটল্যান্ড। তাই প্রথম ম্যাচটি স্কটিশদের প্রতিশোধের আর ইতালির জন্য সামর্থ্য প্রমাণে বড় সুযোগ। ফুটবলে চারবারের চ্যাম্পিয়নরা বাইশ গজে কতটা নীল আতঙ্ক ছড়াতে পারে সেটাই এখন দেখার বিষয়। এ ছাড়া শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে মুখোমুখি হবে এশিয়ান জায়ান্ট ওমান ও অভিজ্ঞ জিম্বাবুয়ে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে প্রোটিয়াদের মুখোমুখি হবে কানাডা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথমবার দুই দল একে অপরের মোকাবিলা করবে।
শিরোনাম
- গাঁজা সেবন দেখে ফেলায় গোপন রাখার অনুরোধ, রাজি না হওয়ায় খুন
- নির্বাচন পরবর্তী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় মেতেছে জামায়াত: নবীউল্লাহ নবী
- কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনামী করা বড় পাপ: মির্জা আব্বাস
- মধ্যপ্রাচ্য পরিস্থিতির প্রভাবে সাত দিনে বাতিল ২৪৫টি ফ্লাইট
- ৪২টি দাঁত নিয়ে গিনেস রেকর্ড গড়লেন মালয়েশিয়ার ব্যক্তি
- দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
- জ্বালানি তেল পাচার রোধে সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন
- ছাত্রলীগও যে সাহস করেনি তা প্রকাশ্যে শিবির করেছে: ছাত্রদল সভাপতি
- ইবি শিক্ষিকা হত্যা মামলায় প্রধান আসামি ফজলুর গ্রেফতার
- লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তায় উপকারভোগী ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জন
- দুবাই থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪০৫ যাত্রী
- কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী
- ‘পুলিশ সদস্যদের ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা গড়ে তুলতে হবে’
- ইরান যুদ্ধ: যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার সপ্তম দিনে যা ঘটছে, দেখুন একনজরে
- আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, দিলেন যে নির্দেশনা
- দেশে পর্যাপ্ত তেল আছে, উদ্বিগ্ন হয়ে মজুত না করার আহ্বান প্রতিমন্ত্রীর
- বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে তেল নেওয়ার সীমা
- শ্রীলঙ্কা উপকূলে বেকায়দায় ৩ ইরানি জাহাজ, চাইল প্রবেশের অনুমতি
- শক্তিশালী কালবৈশাখী-তীব্র বজ্রপাতের আভাস
- ইরানি আরেকটি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা
ফুটবলের ইতালি নামছে ক্রিকেট বিশ্বকাপে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর