স্বপ্নের এশিয়ান কাপে বাংলাদেশের নারী ফুটবলের অভিষেক আজ। অস্ট্রেলিয়ায় গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। শক্তির দিক দিয়ে চীন অনেক এগিয়ে। তাই হারাটাও অপ্রত্যাশিত নয়। তাতে কী? বাংলাদেশ যে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব খেলছে এটাই তো বড় প্রাপ্তি। বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিলেও বাংলাদেশ যে এত দূর এসেছে এর পেছনে অনেকেরই অবদান রয়েছে। হুট করে কেউ তো এক লাফে উঁচুতে উঠতে পারে না। ধাপে ধাপে এগিয়েছে। সাফ বা এএফসি জুনিয়র বাছাই পর্বে বাংলাদেশের মেয়েদের বেশ কটি শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। তবে মূল সাহসটা এসেছে জাতীয় দল সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায়। একবার নয়, টানা দুবার। যে ট্রফি জেতাটা ভারতের অভ্যাসে পরিণত হয়েছিল। তা আজ বাংলাদেশের ঘরে। এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে সাবিনাদের জায়গা না হলেও নারী ফুটবলে উত্থানটা হয় সাবিনা খাতুন, আঁখি খাতুন, মাসুরা পারভীন, স্বপ্না, সাদিজা, ঋতুপর্ণাদের ম্যাজিকে। যদি বাংলাদেশ সাফ না জিততে পারত তাহলে ফুটবল কি এমন অবস্থানে আসতে পারত? মূল পথটা দেখিয়েছেন সাবিনারাই। যোগ্য থাকার পরও দলে ডাক পাননি। তার পরও সাবিনা বলেছেন, ‘আমি আফঈদাদের নিয়ে গর্বিত। আমি ওদের শুভকামনা করি।’
শিরোনাম
- ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- মাউশি মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে অধ্যাপক সোহেল
- ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, হরমুজ প্রণালী খুললেই বদলে যাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র
- দক্ষিণ লেবাননের শেষ সংযোগ সেতুটি ধ্বংস করল ইসরায়েল
- ইউরোপে আর মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে: আইইএ প্রধান
- নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা চীনের
- নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান
- বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
- শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা
- মাদারীপুরে সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে লুট, গ্রেফতার ৫
- নাঙ্গলকোটে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা
- ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনার তারিখ চূড়ান্ত হয়নি : পাকিস্তান
- মানিকগঞ্জে দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে
- মোহাম্মদপুরে কিশোর গ্যাং সংঘর্ষে ইমন হত্যা : ছয় আসামি রিমান্ডে
- ভেনিজুয়েলা ম্যাচে মেসি না খেলায় বিতর্ক, আদালতে গড়াল ইস্যু
- সমুদ্রের ঢেউ আর পোড়া মাছের ঘ্রাণে জমে উঠছে কুয়াকাটা
- রাত ১টার মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ের শঙ্কা
- খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান
- যুদ্ধবিরতিই আলোচনার একমাত্র পথ: লেবাননের প্রেসিডেন্ট
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
আপডেট:
০০:৫৩, মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
পথ দেখিয়েছেন সাবিনারাই
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
ইরান যুদ্ধ ‘শেষের দিকে’, হরমুজ প্রণালী খুললেই বদলে যাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র
৫৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম