বাংলাদেশের টেবিল টেনিসের উজ্জ্বল নক্ষত্র জোবেরা রহমান লিনু স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে একমাত্র তিনিই ২০২৬ সালে স্বাধীনতা পুরস্কার পেতে যাচ্ছেন। গতকাল মন্ত্রী পরিষদের সভায় লিনুসহ ১২ জনের নাম ঘোষণা করা হয়। টেবিল টেনিসে আন্তর্জাতিক পর্যায়ে বড় সাফল্য না এলেও ব্যক্তিগতভাবে দীর্ঘদিন এ খেলায় রাজত্ব করেছেন তিনি। তাঁর বয়স যখন ৮ বা ৯ তখনই দেশের জনপ্রিয় ক্লাব আবাহনীর হয়ে অভিষেক হয় তাঁর। এরপর আর পেছনে তাকাতে হয়নি। টানা ১৬ বছর নারী এককে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন লিনু। বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে গিনেস বুকে নাম লেখান তিনি। ১৯৯৯ সালে জাতীয় পুরস্কার পান। পেয়েছেন বাংলাদেশ-ক্রীড়া সাংবাদিক সংস্থার পুরস্কারও। ঘরোয়া আসরে আবাহনী ছাড়া বিমানে দীর্ঘদিন আস্থার সঙ্গে খেলেছেন। তাঁর নৈপুণ্যেই টেবিল টেনিস লিগে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে দুটি দল। জাতীয় দলের হয়ে বিশ্বে অনেক দেশে খেলেছেন। বিশ্বকাপ, এশিয়ান কাপ, এশিয়ান গেমস এবং সাফ গেমসও তিনি খেলেন। তবে কখনো পদক জিততে পারেননি। খেলা থেকে অবসর নেওয়ার পর লিনু সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন। টেবিল টেনিস ফেডারেশনের নির্বাহী কমিটিতে বেশ কয়েকবার ছিলেন তিনি। বেশ কয়েকটি বইও লিখেছেন লিনু।
শিরোনাম
- স্ত্রী ও প্রেমিক মিলে ডাকাতির নাটক, ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা
- সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ
- থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
- ‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
- হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
- জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস
- ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
- শিশুকে ধর্ষণ, প্রতিবাদ করায় মামার পায়ের রগ কর্তনের অভিযোগ
- আপত্তি সত্ত্বেও বিল পাস করায় ফের বিরোধী দলের ওয়াকআউট
- ডলার ছাড়াই হরমুজে টোল, বিশ্ব বাণিজ্যে কী প্রভাব পড়বে
- হরমুজে টোল দিতে হবে ইরানি মুদ্রায়, তেহরানের নতুন প্রস্তাব
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৭
- ইউএফটিবি কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে জিএসটি এ ইউনিটের ভর্তি পরীক্ষা
- পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
- ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস
- সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
- ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী
- বগুড়া ও শেরপুরে পুনর্নির্বাচনের দাবি জামায়াতের
- এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা
- ‘ছয় বলে ছয় ছক্কা’ খেয়ে যুবরাজের সই করা জার্সি ডাস্টবিনে ফেলেন ব্রড
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
আপডেট:
০১:১৯, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন টিটি তারকা লিনু
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘ইন্ডিপেন্ডেন্স রান ২০২৬’ ম্যারাথনের অংশগ্রহণকারীদের জন্য অনারের রিল প্রতিযোগিতা
৫ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম