ইংলিশ প্রিমিয়ার লিগে হারের ক্ষত শুকানোর আগেই উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের ওপর প্রতিশোধ নিল লিভারপুল। শুক্রবার রাতে এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে উলভসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্নে স্লটের শিষ্যরা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর পাল্টে যায় দৃশ্যপট। ৫১ মিনিটে ডেডলক ভাঙেন স্কটিশ অধিনায়ক অ্যান্ডি রবার্টসন। এর দুই মিনিট পরই রবার্টসনের ক্রসে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। ৭৪ মিনিটে কার্টিস জোন্স দলের তৃতীয় গোলটি করলে জয় নিশ্চিত হয় অলরেডদের। ইনজুরি টাইমে উলভসের হয়ে সান্ত¡নাসূচক গোল করেন হোয়াং হি-চান। চ্যাম্পিয়নস লিগে সেপ্টেম্বরের পর এটিই রবার্টসনের প্রথম গোল। দুই দিন আগে লিগের হার ভুলে এ জয়ে ছন্দে ফিরল লিভারপুল।