টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির ইনিংস খেলার রেকর্ডটি ভারতের বিরাট কোহলির। ৩৫ ম্যাচে ১১১ চার ও ৩৫ ছক্কায় করেছেন ১২৯২ রান। যা এখন পর্যন্ত টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড। এক আসরে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ডটিও যৌথভাবে কোহলির দখলে (২০১৪ ও ২০২২ সালে ৪টি করে)। তার সঙ্গে এই রেকর্ডে যুক্ত আছেন বাবর আজম, ম্যাথু হেডেন এবং সাহিবজাদা ফারহান।