বাংলাদেশ ও পাকিস্তানের আসন্ন ওয়ানডে সিরিজে ক্রিকেটপ্রেমীদের জন্য থাকছে চমক। সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, তা এবার দেখা যাবে এ দ্বিপক্ষীয় সিরিজে। বাংলাদেশের ইতিহাসে কোনো হোম সিরিজে প্রথমবারের মতো এমন বিশ্বমানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্বখ্যাত ব্রডকাস্ট সেবা প্রতিষ্ঠান ‘এনইপি’ বিশেষ বিমানে করে এ সরঞ্জাম বাংলাদেশে পাঠিয়েছে। এ প্রতিষ্ঠানটি ফিফা বিশ্বকাপ, আইপিএল ও অলিম্পিকের মতো বড় আসরে সম্প্রচারের কাজ করে থাকে। এবার ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে মিলে তারা টাইগারদের এ সিরিজটি সরাসরি সম্প্রচার করবে। প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে জানান, এ সিরিজের মূল আকর্ষণ হলো অত্যাধুনিক ‘এলডিএক্স ১৫০’ ক্যামেরা। আগে যেখানে সর্বোচ্চ ১১০এক্স জুমের ক্যামেরা ব্যবহার করা হতো, এবার সেখানে থাকছে ১৫০এক্স জুমের সুবিধা। এর ফলে মাঠের প্রতিটি মুহূর্ত এবং খেলোয়াড়দের অভিব্যক্তি আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে দেখা যাবে। এ ছাড়া সিরিজের প্রতিটি লেন্স হবে ৪-কে মানের, যা দর্শকদের দেবে ঝকঝকে ও জীবন্ত ছবি দেখার অভিজ্ঞতা। সব মিলিয়ে অত্যাধুনিক এ প্রযুক্তির ছোঁয়ায় বাংলাদেশ-পাকিস্তান সিরিজে দর্শকরা এক নতুন মাত্রার রোমাঞ্চ উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।
শিরোনাম
- আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগিরই হরমুজ প্রণালি পার হতে পারবে : ইরানি রাষ্ট্রদূত
- আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা শুরু
- হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত
- কেরানীগঞ্জের সড়কে বর্জ্য-আবর্জনার স্তূপ, ঝুঁকিতে জনস্বাস্থ্য
- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৬০ ফ্লাইট বাতিল
- হাইতিতে দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু
- আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী
- যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ করতে নিরলস কাজ করছে সরকার
- দেশে শুরু হতে পারে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ
- আমরা সত্যিকার অর্থেই একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গড়তে চাই : চিফ হুইপ
- তামাকে কর বাড়ালে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব
- ইরানের নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে: তেহরান
- ট্রাফিক আইন মানতে সিসি ক্যামেরায় নজরদারি জোরদার ডিএমপির
- রংপুর অঞ্চলে সেই ঐতিহ্যবাহী হালখাতা এখন বিলুপ্তপ্রায়
- সুন্দরবনে দস্যু দমনে দুই অভিযান শুরু : কোস্ট গার্ড
- কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ
- ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
- জনগণের তথ্য অধিকার নিশ্চিত সরকারের অন্যতম অগ্রাধিকার : তথ্যমন্ত্রী
- এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো দুইটি জাহাজ
- পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে টি-২০ বিশ্বকাপের প্রযুক্তি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগিরই হরমুজ প্রণালি পার হতে পারবে : ইরানি রাষ্ট্রদূত
১০ মিনিট আগে | জাতীয়
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১১ মিনিট আগে | জাতীয়
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম