মঙ্গলবার অ্যাডহক কমিটি গঠনের পরপরই পরিচালকদের সঙ্গে সভায় বসেছিলেন তামিম ইকবাল। সভায় আলাপ, পরিচয় সেরে নেন পরিচালকরা। গতকাল দ্বিতীয় সভায় কয়েকটি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব ভাগ করা হয়। অনেক কমিটির দায়িত্ব বণ্টন করা হয়নি। সভায় জাতীয় দলের বাইরের নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি। গতকাল সভা শেষে তামিম ইকবাল একাই আসেন সংবাদ সম্মেলনে। শুধু সভায় গৃহিত সিদ্ধান্তগুলো জানান সভাপতি। জ্বালানিসংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের বিবেচনায় আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ম্যাচ দুপুর ২টার পরিবর্তে বেলা ১১টায় এবং টি-২০ ম্যাচ সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর ২টায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরুষ ক্রিকেটে তিন ক্যাটাগরিতে রয়েছেন ৯৫ ক্রিকেটার। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৩৫ থেকে বাড়িয়ে ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ থেকে বাড়িয়ে ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ২৫ থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। জাতীয় লিগের ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। নারী ক্রিকেটারদের ঘরোয়া টি-২০ ও ওয়ানডে ম্যাচ ‘ফি’ ছিল ৫ হাজার টাকা। এখন টি-২০ ক্রিকেটে ১০ হাজার এবং ওয়ানডেতে ১৫ হাজার টাকা। চার দিনের ম্যাচ ফি ৮ হাজার থেকে ২০ হাজার টাকা করা হয়েছে। ঘরোয়া চুক্তির ৩৫ ক্রিকেটারের বেতন ৩০ থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে। সভাপতি তামিম ইকবাল ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ কমিটির দায়িত্ব নিজের কাছে রেখেছেন। রফিকুল ইসলাম বাবু গ্রাউন্ডস, ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট ও বিপিএল, তানজিল চৌধুরী এজড লেবেল, মির্জা সালমান ইস্পাহানি মার্কেটিং ও ডিসিপ্লিন, রুশনা ইমাম নারী, মেডিকেল ও অভিযোগ কমিটি, ইসরাফিল খসরু ফিইন্যান্স ও ওয়েলফেয়ার, সাঈদ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি ও টেন্ডার অ্যান্ড পারচেজ, আতহার আলী লজিস্টিকস, মির্জা ইয়াসির আব্বাস আম্পায়ার্স এবং মিনহাজুল আবেদীন টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন।
শিরোনাম
- ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জাঁকজমকে শুরু কান চলচ্চিত্র উৎসব, ৭৯তম আসরে তারকার মেলা
- সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে, রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় সোরিয়া
- শিল্প বাঁচাতে গভর্নরের কাছে একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের
- বাতিহীন সড়কে অপরাধীর দাপট
- ইউরোপেও পোশাক রপ্তানিতে বড় ধাক্কা
- ‘দৃশ্যম’ কায়দায় লাশ গুম ফেনীতে, গৃহবধূকে হত্যা করে নির্মাণাধীন ভবনে বালুচাপা
- ইসলামের দৃষ্টিতে আকিকা
- রহস্যে ঘেরা রুশ জাহাজডুবি, সত্যিই কি পারমাণবিক গোপন মিশন
- জ্যোতিষীকে রাজনৈতিক উপদেষ্টা করলেন বিজয়, মিত্রদের আপত্তি
- মেঘনায় নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার, হাতিয়ায় আটক ৪৫ জেলে
- স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক
- টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে টপকে ছয়ে বাংলাদেশ
- চরম খাদ্য সংকটে ‘হাড্ডিসার’ ইউক্রেনের সম্মুখ সারির সেনারা: রিপোর্ট
- বাংলাদেশি পেসার হিসেবে যে রেকর্ড গড়লেন নাহিদ
- সাহসী সিদ্ধান্তই এনে দিল ঐতিহাসিক জয়: শান্ত
- চট্টগ্রাম নগরীতে হাম-রুবেলা টিকাদান ৯৪ শতাংশ সম্পন্ন : চসিক মেয়র
- সরকার স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে কাজ শুরু করেছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- রোকেয়া স্মৃতিকেন্দ্রে নীল ফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা
- যুদ্ধের জেরে আমেরিকায় মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৮, ট্রাম্পের জনপ্রিয়তায় ধস
ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত বোর্ড সভায়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
যুদ্ধের জেরে আমেরিকায় মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৮, ট্রাম্পের জনপ্রিয়তায় ধস
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম