শেষ পর্যন্ত এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে। শ্রীলঙ্কার কাছে হার ও দুর্বল উজবেকিস্তানের বিপক্ষে ড্র করে জাতীয় দলকে ঘিরে ব্যাপক সমালোচনা হচ্ছিল। যদি এশিয়ান গেমস না খেলতে পারত তখন চারদিকে ছি ছি পড়ে যেত। যাক কিছুটা হলেও মান রক্ষা হয়েছে হকির জাতীয় দলের। সেমিফাইনালে না হলেও এখন টপ সিক্সের মধ্যে থেকে এশিয়ান গেমস খেলতে পারবে। গতকাল থাইল্যান্ডে অনুষ্ঠিত ভাগ্যক্রমে হংকং চায়নাকে টাইব্রেকারে হারিয়ে এশিয়ান গেমসের টিকিট পেয়েছে। ম্যাচের শুরুর দিকে ২-০ গোলে এগিয়ে যাওয়ায় মনে হচ্ছিল সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে বাংলাদেশ। অথচ চার কোয়ার্টারের নির্ধারিত ৬০ মিনিটে ম্যাচটি ৪-৪ গোলে ড্র ছিল। ম্যাচের চার মিনিটে প্রথম গোলটি করেন রাকিবুল হাসান। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন আমিরুল ইসলাম। ২ গোল হজম করেও হংকং জ্বলে ওঠে। ৩২ মিনিটের মধ্যেই তারা দুই গোল শোধ করে দেয়। পরে আশরাফুল ইসলাম বাংলাদেশকে ৩-২ গোলে এগিয়ে রাখলেও কিছুক্ষণ পরই হংকং তা শোধ করে দেয়। আশরাফুল আবার এগিয়ে রাখলেও ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে খুলে যায় বাংলাদেশের ভাগ্য। এখন বাংলাদেশকে ৫-৬ স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে।
শিরোনাম
- প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট কেনার পরামর্শ
- বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
- ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জাঁকজমকে শুরু কান চলচ্চিত্র উৎসব, ৭৯তম আসরে তারকার মেলা
- সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে, রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় সোরিয়া
- শিল্প বাঁচাতে গভর্নরের কাছে একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের
- বাতিহীন সড়কে অপরাধীর দাপট
- ইউরোপেও পোশাক রপ্তানিতে বড় ধাক্কা
- ‘দৃশ্যম’ কায়দায় লাশ গুম ফেনীতে, গৃহবধূকে হত্যা করে নির্মাণাধীন ভবনে বালুচাপা
- ইসলামের দৃষ্টিতে আকিকা
- রহস্যে ঘেরা রুশ জাহাজডুবি, সত্যিই কি পারমাণবিক গোপন মিশন
- জ্যোতিষীকে রাজনৈতিক উপদেষ্টা করলেন বিজয়, মিত্রদের আপত্তি
- মেঘনায় নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার, হাতিয়ায় আটক ৪৫ জেলে
- স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক
- টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে টপকে ছয়ে বাংলাদেশ
- চরম খাদ্য সংকটে ‘হাড্ডিসার’ ইউক্রেনের সম্মুখ সারির সেনারা: রিপোর্ট
- বাংলাদেশি পেসার হিসেবে যে রেকর্ড গড়লেন নাহিদ
- সাহসী সিদ্ধান্তই এনে দিল ঐতিহাসিক জয়: শান্ত
- চট্টগ্রাম নগরীতে হাম-রুবেলা টিকাদান ৯৪ শতাংশ সম্পন্ন : চসিক মেয়র
- সরকার স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে কাজ শুরু করেছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
যুদ্ধের জেরে আমেরিকায় মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৮, ট্রাম্পের জনপ্রিয়তায় ধস
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম